• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
অগ্নিপরীক্ষা দিতে হবে হাসিনাকে তবেই শুদ্ধ হবে আওয়ামীলীগ

অগ্নিপরীক্ষা দিতে হবে হাসিনাকে তবেই শুদ্ধ হবে আওয়ামীলীগ

Susanta Khan by Susanta Khan
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

হতে পারেন তিনি বঙ্গবন্ধু কন্যা, হতে পারেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু দলের সুসময়ে সাফল্যের কৃতিত্ব নিলে, ব্যর্থতার দায়ও তাকেই নিতে হবে। তিনি দিল্লীতে বসে বসে অডিও বার্তা দেবেন আর দল মাঠে নেমে তার নির্দেশ পালন করবেন, এমনটা ভাবলে তাকে কল্পনাপ্রবণ না বলে, বলতে হবে তিনি কল্পবিলাসী। আর তিনি এই কল্পনা বুকে নিয়েই হারিয়ে যাবেন। আর তিনি যদি দেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়ে থাকতে চান, তবে তাকে দিতে হবে অনেক অগ্নিপরীক্ষা।বর্তমানে ইউনূস সরকারের অতি ব্যর্থতা, দেশের খাদ্য পণ্য থেকে ব্যবসা বানিজ্য সব জায়গাতেই হাহাকারের ফলে, আবার হাসিনার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসছে, সেই সঙ্গে দ্রুত বদলাচ্ছে ভূ-রাজনৈতিক পরিস্থিতি। যেখানে গত এক বছর ধরে আমেরিকা ভারতের মধ্যে চলছিল অদৃশ্য লড়াই, সেটিও থামতে চলেছে, ফলে এই ফেব্রুয়ারীতে নির্বাচন নাও হতে পারে, ভারত এবং আমেরিকার চাপে আওয়ামীলীগকেও হয়তো নির্বাচনের সুযোগ দিতে হতে পারে। সে সব তো পরের কথা, কিন্তু হাসিনাকে ফিরতে হলে, ইউনূস জামাত এবং বিএনপির অদক্ষতা বা অযোগ্যতার উপর ভরসা রাখলেই হবে না, নিজের দলকে আগে শুদ্ধ করতে হবে। আওয়ামীলীগের নাম করে যে ধরনের চুরি হয়েছে, তার উৎস জড় থেকে কেটে ফেলতে হবে, কারণ তিনি যাদের শক্ত গাছের গুড়ি হিসাবে ধরে ভাঁসতে চাইছেন, তারা আসেল খড়কুটোও নয়, তারা পচে যাওয়া অঙ্গ, দলের ক্যান্সার। তাই হাসিনার উচিত, তার জন্য যে সুযোগগুলি আসছে ভূ-রাজনৈতিক কারণে, সেই সুযোগ কাজে লাগাতে চাইলে, আগে সেই ক্যান্সারকে কেটে বাদ দিতে হবে। আর সেই ক্যান্সার হল-বঙ্গবন্ধুকে সামনে রেখে হাসিনার নাম ভাঙিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়া রাজনীতির দালালরা। যারা রাস্তায় নেমে রাজনীতি করেনি, রাজনীতির নামে করেছে বানিজ্য। আর দলের নিচু তলার কর্মীরা, আজও যারা দলে থেকে বা দল করার জন্য একটা টাকাও নিজের পকেটে নেয়নি, আজ তারাই হয় মিথ্যে মামলায় জেলে, নয়তো পরিবারকে ফেলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। অথবা মৃত। অথচ যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, টেন্ডারবাজি করে অথবা মামলা বানিজ্য, বা যে কোন ভাবে দলের নাম ভাঙিয়ে, তারা হয় দেশেই বিএনপি জামাতকে কিছু টাকা দিয়ে বহাল তবিয়তে তাদের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করছে, নয়তো বিদেশে আরাম আয়েশে জীবন যাপন করছে। এখন হাসিনার অগ্নিপরীক্ষা হল, তাদের চিহ্নিত করে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া। দলীয়ভাবে কিছু সংস্কার করা অতি প্রয়োজন। যেখানে যাদের হাজার হাজার কোটি টাকা আছে, আর যারা শুধু তোষামোদ করে বড় বড় পদ পেয়ে যায়, তাদের সাইড লাইনে রেখে, নিচুতলার কর্মীদের বরাবরের জন্য সামনে আনা, গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য দলীয় কর্মসূচি নিশ্চিত করা। যারা পথে নেমে দলের জন্য, দলীয় প্রতীকের জন্য নিজের সংসার এবং জীবন বাজি রেখে রাজনীতি করে, তাদের সম্মান দেওয়া, আর যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তাদের জরিমানা করে, সেই টাকায় এই নিচুস্তরের কর্মীদের পাশে থাকার জন্য একটি ফান্ড তৈরী করা। আর হাসিনা যদি মনে করেন তাকে এবং বঙ্গবন্ধুকে আওয়ামীলীগ করা মানুষগুলো পাগলের মত ভালোবাসে, তাই এই লোকগুলি বার বার প্রতারিত হয়েও তার ডাকে সাড়া দেবেন, তাহলে তিনি চিরকাল কল্প জগতেই থেকে যাবেন, আর কল্প জগৎ থেকেই হারিয়ে যাবেন। আর যদি ভাবেন তিনি আগে ক্ষমতায় ফিরে তার পর দলের ভিতরে থাকা এই ঘুঘুদের বিরুদ্ধে বিরুদ্ধে এই ধরণের ব্যবস্থা নিবেন, তাহলে তিনি নিচু তলার কর্মীদের বিশ্বাস ভাজন হতে পারবেন না। আর এই সবের আগে প্রয়োজন নিজের পরিবারের নামে ওঠা যে কোন অভিযোগের তদন্ত করে কোন ভুল থাকলে দেশের মানুষের কাছে সেই ভুলের জন্য ক্ষমা চেয়ে নেওয়া। তাহলে হাসিনা এবং বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে আবেগ আছে, তাকে তিনি কাজে লাগিয়ে আবার দেশে ফিরতে পারবেন।

ADVERTISEMENT

Author

  • Susanta Khan
    Susanta Khan

    View all posts

Previous Post

সরকারের না গিয়েও ক্ষমতায় জামায়াত। সব রহস্য ‘গণভোট’ বাক্সে!

Next Post

মোদির চশমায় বাংলাদেশ দেখবে ট্রাম্প অমিত হুঙ্কারে চিন্তায় বাংলাদেশ পাক

Susanta Khan

Susanta Khan

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
28
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
25
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
31
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
37
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
22
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
11
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
22
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
43
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
13
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
মোদির চশমায় বাংলাদেশ দেখবে ট্রাম্প অমিত হুঙ্কারে চিন্তায় বাংলাদেশ পাক

মোদির চশমায় বাংলাদেশ দেখবে ট্রাম্প অমিত হুঙ্কারে চিন্তায় বাংলাদেশ পাক

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি