বাংলাদেশের তিন বাহিনীর প্রধানের ‘হজ’ যাত্রার খবর ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। কিন্তু তাদের এই হজ যাত্রা নিয়ে শুরু হচ্ছে গুঞ্জন। কিন্তু কেন হঠাৎ এই হজ যাত্রাকে কেন্দ্র করে এত উত্তেজনা বাংলাদেশের অভ্যন্তরে? রাজনৈতিক স্তর থেকে দেশের সাধারণ মানুষ সকলেই মনে করছেন দেশের অস্থির পরিস্থিতিতে এটি কি সঠিক সময় তিন বাহিনীর প্রধানের হজ যাত্রায় রওনা হওয়ার?
বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন জেনারেল ও লেফটেন্যান্ট জেনারেল ২রা জুন হজ পালনের উদ্দেশ্যে মক্কার উদ্দেশে যাত্রা করছেন। এই হজ যাত্রার ঘটনা জাতীয় নিরাপত্তা এবং সামরিক নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে বিতর্ক ও উদ্বেগের জন্ম দিয়েছে।
সাম্প্রতিক সময়ে সীমান্তে উত্তেজনা এবং রাখাইনের করিডোর নিয়ে আলোচনার মধ্যে এই হজযাত্রা বিশেষভাবে তৎপর্যপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে, যেখানে অনেকে এই সময়ে তিন বাহিনীর প্রধান দের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
এক্স-এর একটি পোস্টের মাধ্যমে জানা গিয়েছে “সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ ৯ জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা একসঙ্গে হজের রওনা হয়েছেন। এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।”এই পোস্টটি সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে। কারণ বর্তমান পরিস্থিতিতে সীমান্তে ‘মানবিক করিডোর’ নিয়ে জল্পনা তীব্র হচ্ছে।
সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, “সামরিক নেতৃত্বের হজে অংশগ্রহণ একটি ব্যক্তিগত ধর্মীয় কার্যক্রম। তবে জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনো ঝুঁকি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত অস্থায়ীভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সামরিক কার্যক্রম পরিচালনা করবেন।”
অন্যদিকে, কেউ কেউ এই ঘটনাকে সামরিক নেতৃত্বের ধর্মীয় অধিকার ও ব্যক্তিগত বিশ্বাসের প্রতি শ্রদ্ধা হিসেবে দেখছেন। তবে সমালোচকরা মনে করছেন, এই সময়ে দেশের শীর্ষ সামরিক নেতৃত্বের একযোগে অনুপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে যখন দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে।
কিন্তু এই ঘটনা নিয়ে জনমনে নানা রকম প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে ধর্মীয় স্বাধীনতার প্রতীক হিসেবে দেখলেও, অনেকে মনে করছেন, এই সময়ে সামরিক নেতৃত্বের এই ধরনের সম্মিলিত অনুপস্থিতি অভূতপূর্ব এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ। দেশের মানুষ যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে তখন সেই সময়কে হজ যাত্রার উপযুক্ত বলে মনে করছে তিন বাহিনীর প্রধান।












Discussion about this post