• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কীভাবে বাংলাদেশের রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল ভারত-বিরোধী শরিফ ওসমান হাদির

কীভাবে বাংলাদেশের রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল ভারত-বিরোধী শরিফ ওসমান হাদির

Rupendu Das by Rupendu Das
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
13
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

একটা গুলি।
একটা অপমৃত্যু।
বদলে গেল বাংলাদেশের জাতীয় রাজনীতির অভিমুখ। গুলি করা হয়েছে পদ্মাপারের এক ‘বিতর্কিত’ এবং প্রতিবাদী এক নেতাকে। তাঁর নাম কী, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। যেদিন তাঁকে গুলি করা হয়েছিল, সেদিনই এই দুনিয়া জেনে যায় প্রতিবাদী কণ্ঠস্বরের অধিকারী এই তরুণ তুর্কির নাম কি। মগনলাল মেঘরাজের কথার সূত্র ধরে বলতে হয় নাম না বলে বদনামও বলা যেতে পারে।
এই বদনামের জন্য দায়ী তিনিই। কারণ, যে দেশের চাল খেয়ে তাদের বেঁচে থাকা, সে ভারতের সঙ্গে সে বেইমানি করেছে। তবে জঙ্গিদের মতো নয়। জঙ্গিরা যেভাবে নাশকতা চালিয়ে ভারতকে অস্থিতিশীল করার একটা চেষ্টা করে, বাংলাদেশের এই প্রতিবাদী নেতা কিন্তু সেভাবে কোনও নাশকতা করেনি। এমনকী নাশকতার কোনও পরিকল্পনাও করেনি। কিন্তু সে লাগাতার ভারতের বিরুদ্ধে কথা বলে এসেছে। বলা হচ্ছে, তাঁর অপমৃত্যুর জন্য দায়ী ভারত। কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে ঢাকা কোনও প্রমাণ দিতে পারেনি। অথচ একটি প্রতিবেদন বলছে, হাদি-হত্যার নীল নকশা তৈরি হয়েছিল পদ্মাপারে। এই শুটিংয়ে একা ফয়সাল নয়, টাকার লোভ সামলাতে পারেনি ফয়সালের বাবা হুমায়ুন কবীর, মা, তাঁর স্ত্রী সাহিদা পারভিন সামিয়া। এই প্রজেক্টে তারা তাদের পারিবারিক ব্যবসায় রূপান্তরিত করে। তদন্ত যত গভীর হচ্ছে, ততই বেরিয়ে আসছে ভয়ংকর সব তথ্য।
রাজপথে পরিচিত হওয়ার আগে হাদির পরিচয় ছিল তিনি একজন প্রতিবাদী কবি। ‘সীমান্ত শরিফ’ ছদ্মনামে লিখেছেন একাধিক প্রতিবাদী কবিতার বই। বলা যেতে পারে, তাঁর প্রতিবাদ প্রতিরোধের যাত্রা শুরু হয়েছিল কবিতার হাত ধরে। গত জুলাই আন্দোলনের পর সেই যাত্রা মোড নেয় রাজপথে। তখনই মানুষ তাঁকে একজন প্রতিবাদী কণ্ঠ হিসেবে চিনতে শুরু করে। একজন প্রতিবাদী হাদি। গত জুলাই আন্দোলের পর স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, ইনসাফভিত্তিক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে হাদির নেতৃত্বে গঠিত হয় সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। এই মঞ্চ থেকেই জুলাই ভারত বিরোধী বক্তব্য, জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ।
দক্ষিণ জেলার ঝালকাঠি নলছিটি থেকে উঠে আসা হাদিকে দীর্ঘদিন কোনও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত থাকা যায়নি। তিনি মাদ্রাসা শিক্ষক পরিবারের সন্তান। নেছারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন। সেখান থেকে স্নাতকোত্তর শেষ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একসময় শিক্ষকতাও করেন। ইতিহাস সাক্ষী। যখন এই বদ্বীপের মানচিত্র রাজনৈতিক সংকটে পড়েছে তখনই কোনও না কোনও অসম সাহসী তরুণ নিজের রক্ত দিয়ে লিখেছেন মুক্তির মহাকাব্য। শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ‘জুলাই ঘোষণাপত্রে’-এর দাবিতে শাহবাগে সমাবেশের আয়োজন করা হয়। এইসব কর্মসূচির মধ্যে দিয়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। জুলাই অভ্যুত্থানের পর তিনি জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিয়ে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে এই প্ল্যাটফর্মের অধিকাংশ সদস্য নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিলেও হাদি সেখানে যাননি। বরং তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা করেন।
কেন এই আক্রমণ? বলা হচ্ছে, এই আক্রমণের উদ্দেশ্যে যদি ভারত-বিরোধী একটা কণ্ঠস্বরকে স্তব্ধ করা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় উদ্দেশ্যটি হল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করা। তাই, ভোটের আহবে হাদিকে কে বা কারা খুন করে। বাংলাদেশের জাতীয় রাজনীতি আগামীদিনে কোন খাতে বইবে, তা দেখার জন্য আমাদের অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতে হবে।

ADVERTISEMENT

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

আটকে গেল জুলাই বিপ্লবের কণ্ঠ নিজের জীবন বাজি রেখে গর্জে উঠেছিল হাদির কণ্ঠ

Next Post

হাদির মৃত্যু মিলিয়ে দিল বিএনপি-জামায়াত-এনসিপিকে

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
35
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাদির মৃত্যু মিলিয়ে দিল বিএনপি-জামায়াত-এনসিপিকে

হাদির মৃত্যু মিলিয়ে দিল বিএনপি-জামায়াত-এনসিপিকে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি