• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতীয়দের ফেরাতে ইরানে চালু ভারতের “অপারেশন সিন্ধু”! কি করছে বাংলাদেশ?

ভারতীয়দের ফেরাতে ইরানে চালু ভারতের “অপারেশন সিন্ধু”! কি করছে বাংলাদেশ?

Raja Majumder by Raja Majumder
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
7
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ইরান ও ইজরায়েলের ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে তেহরান থেকে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের ফেরত আনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক হয়েছে প্রথমে তাঁদের তেহরান থেকে স্থলপথে ইরান-পাকিস্তান সীমান্তে আনা হবে। এরপর পাকিস্তান থেকে আকাশপথে বাংলাদেশে আনা হতে পারে। কিন্তু প্রশ্ন হল, ইরানে হামলা হওয়ার পর থেকেই ইরান-পাকিস্তান সীমান্ত বন্ধ রয়েছে। তাহলে কিভাবে বাংলাদেশিদের সেই সীমান্ত ব্যবহার করে ফেরত আনবে বাংলাদেশের সরকার? কেউ কেউ বলছেন, অনেকগুলি বিষয়ের মতো, এই ক্ষেত্রেও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে মুহাম্মদ ইউনূসের অন্তবর্তীকালীন সরকার।

যুদ্ধবিদ্ধ্বস্ত ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে ভারত। ইতিমধ্যেই ১১০ জন শিক্ষার্থী নয়া দিল্লি পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, ইরানে ৪ হাজারেরও বেশি ভারতীয় নাগরিক বসবাস করেন এবং তাদের অর্ধেকই শিক্ষার্থী। ভারত অপারেশন সিন্ধু শুরু করার ঠিক আগেই তেহরানের কেশাভার্জ স্ট্রিট এলাকায় একটি মেডিকেল ছাত্রাবাসে আছড়ে পড়েছিল ইজরায়েলি মিসাইল। তাতে কয়েকজন ভারতীয় শিক্ষার্থী আহত হয়েছিলেন বলে জানা গিয়েছে। দিল্লিতে ইরানি দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, কিছু শিক্ষার্থী আহত হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানে ভারতীয় মিশনের সাথে নিবিড় যোগাযোগ রাখছে। ভারতেরও বিদেশ মন্ত্রক দ্রুততার সঙ্গে ইরানে বসবাসকারী ভারতীয়দের চিহ্নিত করে নিরাপদে বের করে আনার কাজ শুরু করে দেয়। তাঁদের ইরানের বিভিন্ন শহর থেকে নিয়ে যাওয়া হচ্ছে আর্মেনিয়া সীমান্তে। সেখান থেকে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে। সেখান থেকে বিমানে করে নয়া দিল্লি আনা হচ্ছে ভারতীয় নাগরিকদের।  ১৮ জুন দুপুর ১টা ৫৫ মিনিটে ১১০ জন ভারতীয় শিক্ষার্থীকে নিয়ে একটি বিশেষ বিমান ইয়েরেভান ত্যাগ করেছিল। যা সেদিনই নয়া দিল্লিতে এসে পৌঁছয়। এরপর শিক্ষার্থীদের নিজের রাজ্য ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করে সংশ্লিষ্ট রাজ্যগুলি। ফলে তাঁরা নিরাপদে ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেললেন।

ভপরদিকে ক্রমাগত ইজরায়েলী হামলায় প্রায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া ইরান থেকে ভারত যখন তাঁদের নাগরিকদের ফিরিয়ে আনতে শুরু করে দিয়েছে অপারেশন সিন্ধুর মাধ্যমে। তখন বাংলাদেশ পরিস্কার জানিয়ে দিয়েছিল তাঁরা অপারগ। উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকায় ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন। ইরানে আটকে থাকা বাংলাদেশিদের জন্য তাঁরা উদ্বিগ্ন। তবে এখনই তাঁদের ফিরিয়ে আনা সম্ভব নয়।

এই মন্তব্যের পরই ক্ষোভ বাড়তে শুরু করে বাংলাদেশে। ফলে তড়িঘড়ি উদ্যোগী হতে হয় অন্তর্বর্তী সরকারকে। জানা যাচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এই বিষয়ে। পাকিস্তান রাজি হয়েছে সহায়তা করার ব্যাপারে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, তেহরানে ৪০০ জনের মতো বাংলাদেশির মধ্যে এ পর্যন্ত ১০০ জন যোগাযোগ করেছেন। এখন তাদের কীভাবে কোন পথে ফেরানো যায়, সে প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের তৃতীয় কোনো দেশের মাধ্যমে ফেরত আনার অংশ হিসেবে পাকিস্তান কিংবা তুরস্কে নেওয়া হতে পারে। সব মিলিয়ে যে দেশ থেকে ফেরানো সুবিধা তৃতীয় ওই দেশ থেকে লোকজনকে দেশে ফেরানো হবে। তবে আপাতত ইরানের বাংলাদেশি দূতাবাস হটলাইন চালু করেই দায় সেরেছে বলে দাবি। কারণ, বর্তমানে ইরানে ইন্টারনেট বন্ধ আছে, টেলিফোন যোগাযোগও অথৈবচ। ফলে এখনও পর্যন্ত মাত্র ১০০ জনের মতো যোগাযোগ করতে পেরেছেন। বাকিদের সঙ্গে যোগাযোগই করতে পারেনি বাংলাদেশ দূতাবাসের কর্মীরা। উল্লেখ্য, ইরানে বসবাসকারী বাংলাদেশির সংখ্যা দুই হাজারের বেশি।

এই আবহেই জানা গিয়েছে, শুধুমাত্র ভারতীয়দের জন্য আকাশসীমা খুলে দিল ইরান। ইরান থেকে নাগরিকদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশন সিন্ধু চালু করেছে ভারত। সেই বিমান যাতে উড়তে পারে, তার জন্যই এই পদক্ষেপ ইরানের। সে দেশে আটকে পড়া অন্তত ১০০০ ভারতীয় আগামী ২ দিনের মধ্যে ভারতে ফিরে আসতে পারেন। সংবাদ সংস্থা সূত্রের খবর, ইরান থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে আসা প্রথম ফ্লাইট শুক্রবার রাত ১১টায় নামতে পারে ভারতে। শনিবার সকালে এবং সন্ধ্যায় আরও ২টি বিমান আসতে পারে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ইউনূসের পরবর্তী সরকার প্রধান কে? লন্ডন ফাঁদে পড়ে এখন সান্তনা খুঁজছে বিএনপি

Next Post

শিক্ষাকর্মীদের ভাতায় স্থগিতাদেশ, তৃণমূল বলল, কারা মামলা করল তাঁদের চিহ্নিত করুন!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
9
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
14
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
শিক্ষাকর্মীদের ভাতায় স্থগিতাদেশ, তৃণমূল বলল, কারা মামলা করল তাঁদের চিহ্নিত করুন!

শিক্ষাকর্মীদের ভাতায় স্থগিতাদেশ, তৃণমূল বলল, কারা মামলা করল তাঁদের চিহ্নিত করুন!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি