• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতের সেনা কর্মকর্তারা! ভারত কি এবার বড় কোনও পরিকল্পনায়?

বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতের সেনা কর্মকর্তারা! ভারত কি এবার বড় কোনও পরিকল্পনায়?

Raja Majumder by Raja Majumder
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কট্টর মৌলবাদী, ভারতবিদ্বেষী এবং একটি নতুন উগ্র রাজনৈতিক দল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শেষকৃত্যে সম্পন্ন হল। রাষ্ট্রীয় সম্মান, লক্ষ মানুষের ভিড়, আয়োজনে বাদ ছিল না কোনও কিছুই। শুধু তাই নয়, প্রবল বিতর্ক সত্ত্বেও বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের সমাধির পাশেই কবর দেওয়া হয় শরিফ ওসমান হাদিকে। যদিও প্রয়াত ওই ছাত্রনেতার শেষকৃত্য ঘিরেও ছড়াল বিশৃঙ্খলা! জানাজার নমাজ শেষ হতেই একদল মানুষ দৌড়ে ঢোকার চেষ্টা করল বাংলাদেশের সংসদ ভবনে। যা নিয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। উত্তেজিত জনতাকে কোনও রকমে নিরস্ত্র করে বাংলাদেশের সেনাবাহিনী। ফলে এ যাত্রা বেঁচে গেল বাংলাদেশের সংসদ ভবন। কিন্তু কতদিন চলবে এই বিশৃঙ্খলা? বাংলাদেশে এই মুহূর্তে ভারত-বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছেছে যা নিয়ে চিন্তা হওয়া স্বাভাবিক। হাদির মৃত্যু এবং তাঁর শেষকৃত্যে যে চিত্র দেখা গেল, সেটা নজর আন্দাজ করা উচিৎ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাহলে কেন ভারত কোনও প্রতিক্রিয়া দিচ্ছে না। শুক্রবার রাতে ভারতের দুটি উপ হাইকমিশনারের কার্যালয় এবং দূতাবাসের কয়েকজন কর্মীর বাসভাবনে হামলা হয়েছে। এরপরও নয়া দিল্লি আশ্চর্যজনকভাবে চুপ। যা নিয়ে কৌতুহল সৃষ্টি হয়েছে কূটনৈতিক মহলে।
এর আগে, বুধবার, ভারতীয় হাইকমিশনের বাইরে বিক্ষোভের কারণে ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে খুলনা ও রাজশাহীর ভিসা আবেদন কেন্দ্রটিও বন্ধ করা হয়। যদিও একদিন পর ঢাকার কেন্দ্রটি চালু করলেও বাকি দুটি ভিসা কেন্দ্র এখনও বন্ধ রাখা হয়েছে। জানা যাচ্ছে, ঢাকার ভিসা কেন্দ্রটিও সীমিত আকারে চলছে। কিন্তু এই ভিসা সেন্টার বন্ধ ছাড়া ভারত এখনও পর্যন্ত বড় কোনও পদক্ষেপ তো দূর, সে রকম কোনও প্রতিক্রিয়াও দেয়নি। কেন ভারত চুপ, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চুপ? ওয়াকিবহাল মহল মনে করছেন, নয়া দিল্লি কোনও বড় পরিকল্পনায় আছে। যা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর হবে না। কেউ কেউ দাবি করছেন, দিল্লি মুখে কোনও কথা না বললেও কয়েকটি কাজেই বুঝিয়ে দিচ্ছে দিল্লি চুপ করে বসে নেই। কি কি হচ্ছে?
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গুলি করে বিএসএফ। ঘটনাটি শুক্রবার দুপুরের। জানা গিয়েছে, ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে দমদমা ১২৬০ মেন পিলারের ২ নং সাব পিলারের ৬০০ গজ ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েছিল দুই বাংলাদেশি যুবক। তাঁরা সুপারি চুরি করতে ঢুকেছিল। তখনই বিএসএফ জওয়ানরা তাঁদের সাবধান করে। কিন্তু সাড়া না মেলায় সরাসরি গুলি করে বিএসএফ। একজনের দেহ বিজিবির হাতে হস্তান্তর করলেও আরেকজনের দেহ এখনও হস্তান্তর হয়নি বলেই জানা গিয়েছে। এই ঘটনা প্রমান করে ভারতীয় কর্তৃপক্ষ সীমান্তরক্ষী বাহিনীকে কড়া নির্দেশ দিয়েছে। এই ঘটনার থেকেও বড় যে বিষয়টি সামনে এসেছে সেটা হল ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেনেন্ট জেনারেল আরসি তিওয়ারি অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে মিজোরাম সীমান্ত পরিদর্শন করেন।
মিজোরামের আইজলের কাছে থুয়াম্পুইতে এক দিনব্যাপী সফর করেন তাঁরা। জানা যাচ্ছে, ডিমাপুর-ভিত্তিক তৃতীয় কর্পসের একটি ব্রিগেড থেকে নেওয়া একটি সেনা ব্যাটালিয়নকে একেবারে বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা। ভারত-বাংলাদেশ সীমান্তে দুটি আউটপোস্ট , পারভা এবং শিলসুরি পরিদর্শন করেন ইস্টার্ণ কমান্ডের আধিকারিকরা। এই দুটি আউটপোস্ট একেবারেই বাংলাদেশ সীমান্তের খুব কাছে। এই পরিদর্শনে অসম রাইফেলস এবং বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা, অন্যান্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অর্থাৎ, এবার চতুর্থ একটি সেনাছাউনি তৈরির তোরজোড় শুরু করে দিল ভারতীয় সেনা। এর আগে নতুন তিনটি ছাউনি চিকেন নেককে ঘিরে তৈরি করেছিল। চতুর্থ সেনাছাউনির জন্য যে জায়গাটি ভারতীয় সেনাবাহিনী বাছতে চাইছে তার অবস্থান খুবই তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের চিকেন নেক অর্থাৎ চট্টগ্রামের ফেনী নদীর খুব কাছে, পার্বত্য চট্টগ্রাম লাগোয়া। জানা যাচ্ছে, শিলচর ও মিজোরাম সীমান্তের অধীনে শিলচরের তিনটি ব্যাটালিয়ন কমান্ড এলাকায় বাঙ্কার, ‘রিং বাঁধ’ বা অস্থায়ী বা স্থায়ী কৃত্রিম বাঁধ, বিস্ফোরণ-প্রতিরোধী আশ্রয়কেন্দ্র এবং ভূগর্ভস্থ অস্ত্রাগার সহ বেশ কয়েকটি অভ্যন্তরীণ প্রতিরক্ষামূলক কাঠামো নির্মাণের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে ভারতীয় সেনা। ফলে বোঝাই যাচ্ছে, ভারত বড় কোনও পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। যে সেভেন সিস্টার্সকে নিয়ে ক্রমাগত হুমকি দিয়ে চলেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একাধিক ছাত্রনেতা। এবার কি তবে পাল্টা পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে সমঝে দিতে চাইছে ভারত? উত্তর সময়ই দেবে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

জরুরি অবস্থা বাংলাদেশের! ইউনূসের ইতির ইঙ্গিত?

Next Post

চট্টগ্রাম থেকে ৫০ কিমি দূরে ভারতীয় সেনার অবস্থান গ্রাউন্ড অ্যাকশনে নামল ভারত!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
চট্টগ্রাম থেকে ৫০ কিমি দূরে ভারতীয় সেনার অবস্থান গ্রাউন্ড অ্যাকশনে নামল ভারত!

চট্টগ্রাম থেকে ৫০ কিমি দূরে ভারতীয় সেনার অবস্থান গ্রাউন্ড অ্যাকশনে নামল ভারত!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি