• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পুতিন সফরে গোপন চুক্তি ফাঁস! অন্ধকারে যুক্তরাষ্ট্র, মাথায় হাত বাংলাদেশের

পুতিন সফরে গোপন চুক্তি ফাঁস! অন্ধকারে যুক্তরাষ্ট্র, মাথায় হাত বাংলাদেশের

Raja Majumder by Raja Majumder
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নয়াদিল্লি সফর কেবলমাত্র নিয়মতান্ত্রিক কূটনীতি ছিল না। এর গুরুত্ব আরও অনেক বিস্তৃত। বিশেষ করে এটি ছিল ভঙ্গুর বিশ্বে ধারাবাহিকতার একটি শক্তিশালী সংকেত। আবার তীব্র ভূ-রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে পুতিনের এই ভারত সফর ছিল মরুদ্যানের মতো। তবুও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ভ্লাদিমির পুতিনের এই জাঁকজমকপূর্ণ সফর থেকে ভারত কি পেল? সেরকম কোনও উল্লেখযোগ্য চুক্তি তো সামনে আসেনি? তাহলে এত প্রচার কেন? এই প্রশ্নগুলোই মূলত ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে।

ADVERTISEMENT

কংগ্রেস নেতা শশী থারুর একটি প্রতিবেদন লিখেছেন ভারতের এক সংবাদমাধ্যমে। তিনি বিরোধী দলের সাংসদ, যে দল প্রথম থেকেই মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু কংগ্রেস সাংসদ শশী থারুর দলের উল্টো পথে হেঁটে পুতিনের ভারত সফর নিয়ে উচ্ছসিত প্রশংসা করলেন। তিনি লিখলেন এই শীর্ষ সম্মেলনের ফলাফল বিস্তৃত ছিল: বাণিজ্য ও প্রযুক্তির জন্য একটি ভিশন ২০৩০ রোডম্যাপ। পাশাপাশি নতুন জ্বালানি ও পারমাণবিক সহযোগিতার প্রতিশ্রুতি, একটি যুগান্তকারী RELOS প্রতিরক্ষা সরবরাহ চুক্তি এবং শ্রম চলাচল, স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা এবং সামুদ্রিক প্রশিক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি। শশী থারুর লিখলেন, এই চুক্তিগুলি দৃশ্যত স্পষ্ট ছিল না তবে তর্কাতীতভাবে তাৎপর্যপূর্ণ ছিল। কূটনৈতিক মহল বলছে, যখন ওয়াশিংটন রাশিয়ার উপর ব্যাপক শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তখন তাঁদের উদ্দেশ্য স্পষ্ট ছিল। মস্কোকে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা, তাঁদের অর্থনীতিকে দুর্বল করা এবং পশ্চিমা দাবি মেনে নিতে বাধ্য করা। ঠিক পরিস্থিতিতে যখন বিশ্বের বাকি দেশগুলি রাশিয়া থেকে সরে আসছে, তখন ভারত আরও বেশি করে দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। যাবতীয় নিষেধাজ্ঞা ও শুল্ক বোমা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনেছে। এর অপ্রত্যাশিত পরিণতি মারাত্মক। মার্কিন শুল্ক কেবল রাশিয়ার জীবনরেখা বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়নি, উঠলে ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী ভূ-রাজনীতিতে ভারতের প্রভাবকে আরও শক্তিশালী করেছে। এর সবচেয়ে দৃশ্যমান প্রভাব পড়েছিল জ্বালানি খাতে। পশ্চিমা দেশগুলির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাশিয়া, ফলে অতিরিক্ত ছাড় দিয়ে অপরিশোধিত তেল সরবরাহ শুরু করে ভারতকে। এতে যেমন রাশিয়ার তেল আমদানি বৃদ্ধি পায়, তেমনই ভারতকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাশ্রয়ী মূল্যের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করে। এটি কেবল তেলের ব্যারেল সম্পর্কে নয়। এটি একটি গভীর কৌশলগত বিকল্প প্রতিফলিত করে। ফলে রাশিয়ার দুঃসময়ে পাশে দাঁড়ানো প্রকৃত বন্ধু ভারতকে যে প্রেসিডেন্ট পুতিন উজাড় করে দেবেন সেটা বলাই বাহুল্য।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

নয়াদিল্লির সাম্প্রতিক বৈচিত্র্য এবং মেক ইন ইন্ডিয়া প্রচেষ্টা সত্ত্বেও, মস্কো ভারতের সামরিক সরঞ্জামের প্রধান সরবরাহকারী হিসেবে রয়ে গেছে। নয়া দিল্লি এবার এটাই পাল্টাতে চাইছে। পুতিনের সাম্প্রতিক সফরে ভারত এটাই পাল্টে নিল। জানা যায়, আমাদের প্রতিরক্ষা রপ্তানির প্রায় ৪৫ শতাংশ এখনও রাশিয়া থেকে আসে। নতুন চুক্তি অনুযায়ী এবার এই সমস্ত প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতেই তৈরি হবে। ফলে একদিকে যেমন প্রতিরক্ষা খাতে আমদানি নির্ভরতা কমবে, তেমনই ভারতে নতুন বিনিয়োগ আসবে, কর্মসংস্থান বাড়বে, অর্থনীতি চাঙ্গা হবে। যদিও কোনও নতুন বড় কৌশলগত অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়নি, তবুও একটি সামরিক সরবরাহ-ভাগাভাগি চুক্তি, RELOS চুক্তি চূড়ান্তকরণ, অপারেশনাল সহযোগিতা আরও গভীর করবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও রাশিয়ার মধ্যে কয়েকটি বড় চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে পুতিন ও মোদির উপস্থিতিতে। তাঁদের দাবি, S-400 এয়ার ডিফেন্স ও তাঁর আরও আপগ্রেড সংস্করণ S-500 চুক্তি প্রায় সম্পন্ন। এই দুটি গুরুত্বপূর্ণ সমরাস্ত্র এবার ভারত ও রাশিয়া যৌথভাবে তৈরী করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটি দুই দেশ কৌশলগত কারণে এখনও গোপন রেখেছে, সেটা হল SU-57 পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান চুক্তি। যা সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে গোপন করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম থেকেই ভারতকে তাঁদের F-35 ফাইটার জেট বিক্রি করতে চায়, কিন্তু প্রযুক্তির হস্তান্তর করতে নারাজ। যা রাশিয়া দিতে রাজি। অর্থাৎ সামনে এক আর ভিতরে আরেক। এটাও এক বড় কূটনীতি।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

রাশিয়ার পর ইউক্রেন ভারতে! ভারতের সঙ্গে চাল বাজি ট্রাম্পের?

Next Post

কারা খুঁড়ছে বিএনপির কবর? পিনাকীদের গতিবিধি এখন খুবই সন্দেহজনক!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
কারা খুঁড়ছে বিএনপির কবর? পিনাকীদের গতিবিধি এখন খুবই সন্দেহজনক!

কারা খুঁড়ছে বিএনপির কবর? পিনাকীদের গতিবিধি এখন খুবই সন্দেহজনক!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি