• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারত-আমেরিকা শুল্ক যুদ্ধ  ট্রাম্পকে পাল্টা দিলেন মোদি!

ভারত-আমেরিকা শুল্ক যুদ্ধ ট্রাম্পকে পাল্টা দিলেন মোদি!

Raja Majumder by Raja Majumder
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
43
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ভারত থেকে আমদানি পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাও আবার নির্ধারিত সময়ের তিনদিন আগেই। গোটা বিশ্ব অবাক, যে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্প অসম্ভব আশাবাদী ছিলেন, তিনি নিজেও বলেছিলেন সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে ভারতের সঙ্গে। সেই ট্রাম্প কেন আচমকা ভারতের উপর এতটা ক্ষিপ্ত হলেন? এই প্রশ্নের এখন উত্তর খুঁজতে ব্যাস্ত কূটনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ভারতীয় রফতানি পণ্যের ওপর বাড়তি ২৫ শতাংশ মার্কিন ট্যারিফ চাপানোয় ভারতের অর্থনীতি কি ধাক্কা খাবে? ভারতের জিডিপি কি থমকে যাবে? এই প্রশ্নের উত্তর নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত ওয়াকিবহাল মহল।

ADVERTISEMENT

তবে একটা বিষয় স্পষ্ট, ভারত কোনও ভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথাণত করছে না। মার্কিন প্রেসিডেন্ট নানা ভাবে ভারতকে চাপ দিয়ে চলেছেন, তবুও ঝুঁকতে নারাজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি মার্কিন ট্যারিফ ধাক্কার পর ভারতও পাল্টা ধাক্কা দিয়েছে ওয়াশিংটনকে। জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান এফ-৩৫ বিক্রির প্রস্তাব নাকচ করে দিয়েছে। যদিও এই ব্যাপারে নয়া দিল্লি স্পষ্ট করে কিছুই জানায়নি। তবে, মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ ভারতের উচ্চপদস্থ এক কর্তার বরাত দিয়ে জানিয়েছে, নয়া দিল্লি মার্কিন যুক্তরাষ্ট্রের এফ ৩৫ স্টিলথ ফাইটার জেট কেনার ব্যাপারে আগ্রহ হারিয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এটা মার্কিন শুল্ক বোমার পাল্টা চাপ ভারতের। ভারত এমনিতেই রাশিয়ার এসইউ ৫৭ স্টিলথ ফাইটার জেট কেনার বিষয়ে আগ্রহী। কারণ রাশিয়া ভারতকে এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের সঙ্গে যাবতীয় প্রযুক্তিও হস্তান্তর করতে রাজি। যা মার্কিন যুক্তরাষ্ট্র দিতে রাজি নয়। আর রইল রাশিয়ার থেকে তেল ও গ্যাস আমদানি করার বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নয়া দাবি, ভারত নাকি আর রাশিয়ার থেকে তেল কিনবে না। কিন্তু ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, এমন কোনও খবর তাঁর কাছে নেই।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ফলে বোঝাই যাচ্ছে, ভারত কোনও মতেই ট্রাম্পের চাপের কাছে নতীস্বীকার করতে রাজি নয়। কিন্তু মার্কিন ২৫ শতাংশ শুল্ক ভারতের বাণিজ্য কতটা ক্ষতিগ্রস্ত হবে? অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, প্রথম দিকে অনেকটাই ধাক্কা খাবে ভারতের বাণিজ্য। কারণ, বহু তথ্য প্রযুক্তি সংস্থা ও ওষুধ কোম্পানি শুধুমাত্র আমেরিকার ওপর ব্যবসা দাঁড় করিয়েছে। তাঁরা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। ভারতের মোট বৈদশিক বাণিজ্যর ১৮ শতাংশই আমেরিকার সঙ্গে। জেনেরিক ওষুধ, পোশাক, প্রযুক্তি ও ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের অনুসারী পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি হয়। মজার বিষয় হল, আমেরিকার বেশিরভাগ মোটরগাড়ি, বিমান বা ভারী গাড়ি শিল্পের স্পেয়ার পার্টস ভারতেই তৈরি হয়। আপেলের আই ফোন ভারতে তৈরি হয়। ফলে বাড়তি ট্যারিফের ধাক্কায় ওই শিল্প ক্ষতিগ্রস্ত হবে, যা পরক্ষে মার্কিন পণ্যের ওপরেই প্রভাব ফেলবে। সূত্রের খবর, ইতিমধ্যেই আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জনমত গড়ে উঠছে।

আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তাঁদের কৃষি ও দুগ্ধজাত পণ্য ভারতের বাজারে পাঠাতে চায়। কিন্তু নয়া দিল্লি তাতে রাজি নয়। আর এই একটি বিষয়েই দুই দেশের বাণিজ্য চুক্তি আটকে আছে। অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রে জেনেটিক্যালি মডিফায়েড ফসল ভারতের বাজারে ঢুকলে ভারতের কৃষকদের অবস্থা যেমন সঙ্গিন হবে, তেমনই ভোক্তাদের শারীরিক সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে মার্কিন ডেয়ারি প্রোডাক্ট বা দুগ্ধজাত পণ্য অত্যন্ত সংবেদনশীল। অভিযোগ, সেখানকার গরু বা মহিষদের আমিষ খাবার দেওয়া হয়। যা ভারতের ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। তাই, ভারতীয় প্রশাসনের শীর্ষ সূত্র জানিয়েছে, কৃষি এবং দুগ্ধজাত পণ্য-সহ সংবেদনশীল খাতে কোনও ছাড় দেওয়ার প্রশ্নই নেই। নয়া দিল্লির দাবি, কৃষকদের স্বার্থই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। কোনও চাপে আমরা নত হব না— সরকার এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট। অন্যদিকে, বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ মনে করছেন, মার্কিন শুল্কের প্রভাব ভারতীয় বাজারে খুব একটা বড়সড় নয় এবং তা মোকাবিলা করা সম্ভব। কারণ ভারত নিজেই সবচেয়ে বড় ভোক্তা। পাশাপাশি অন্য দেশগুলির সঙ্গেও ভারত বাণিজ্য চুক্তি করছে। সবমিলিয়ে চাপ এখন ট্রাম্পের কোর্টে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ফ্লপ আন্দোলন, সময় ফুরোচ্ছে ইউনূসের নতুন বাংলাদেশের স্বপ্ন অধরাই?

Next Post

বিতর্কিত ম্যাপে ‘গ্রেটার বাংলাদেশ’! বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
53
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বিতর্কিত ম্যাপে ‘গ্রেটার বাংলাদেশ’!  বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত

বিতর্কিত ম্যাপে 'গ্রেটার বাংলাদেশ'! বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি