• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

Rupendu Das by Rupendu Das
2 days ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত।
আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। এই প্রকল্পের নাম ‘SBS-3’। এই প্রকল্পের জন্য সরকার বরাদ্দ করেছে ২৬ হাজার কোটি টাকা। ভারতের প্রতিরক্ষামন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রথম স্যাটেলাইটটি পাঠানো হবে এই বছর এপ্রিলেই। তবে সোমবার, ১২ জানুয়ারি সকাল ১০টা ১৮ মিনিটে পিএসএলভি সি-৬২ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় কৃত্রিম উপগ্রহ অণ্বেষা। এটিকেও মহাকাশে পাঠানো হয়েছে শত্রুর ওপর নজরদারির জন্য। এই উপগ্রহের পোশাকি নাম ইওএসএন-১। নজরদারির জন্য বিশেষভাবে তৈরি এই উপগ্রহ মহাকাশ থেকে ছবি তুলতে পারবে। তৈরি করতে পারবে নির্ভুল মানচিত্র। একই রকেটে পাঠানো হয়েছে আরও ১৪টি কৃত্রিম উপগ্রহ। যার মধ্যে রয়েছে ভারতের বেসরকারি সংস্থা “ধ্রুব স্পেস”-এর সাতটি কৃত্রিম উপগ্রহ। এ ছাড়াও রয়েছে ফ্রান্স, নেপাল, ব্রাজিল-সহ বিভিন্ন দেশের মোট আটটি কৃত্রিম উপগ্রহ।
আসা যাক ‘SBS-3’প্রকল্পের বিষয়ে। বলা হচ্ছে, এই প্রোগ্রামটি সফল হলে ভারত আকাশ থেকে অনেক বেশি নির্ভুল নজরদারি করতে পারবে। এই স্যাটেলাইটে রয়েছে বিভিন্ন ধরনের সেন্সর। দিনের আলোয় ছবি তোলার জন্য রয়েছে ইলেক্ট্রো অপটিক্যাল ক্যামেরা। মেঘ বা আবহাওয়া খারাপ থাকেলও ছবি তোলার ক্ষেত্রে সেটা যাতে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, তার জন্য রাখা হয়েছে সিন্থেটিক অ্যাপারচার র্যা ডার। আর রাতে ছবি তোলার জন্য এই উপগ্রহে রাখা হয়েছে ইনফ্রারেড সেন্সর। মোট ৫২টি নজরদারি উপগ্রহের মধ্যে ২১টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইসরো। বাকি ৩১টি বেসরকারি সংস্থা। এটি হতে চলেছে ভারতীয় সামরিক মহাকাশ খাতে বেসরকারি পর্যায়ে বৃহত্তম অবদান। সূত্রের খবর, এই সব স্যাটেলাইট বিভিন্ন কক্ষপথ পরিক্রমা করবে। মূলত চিন, পাকিস্তান আর ভারত মহাসাগরের ওপর নজরদারির জন্য এগুলিকে মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষামন্ত্রক। ভারতের দাবি, এই প্রকল্পের দৌলতে দেশের গোয়েন্দা সংস্থার হাতে অনেক বেশি তথ্য চলে যাবে। বিশেষ করে চিন এবং পাকিস্তান গোপনে কী অভিসন্ধি করছে, তার আগাম খবর পেয়ে যাবে ভারত। ফলে সামরিকবাহিনীও প্রস্তুতি নিতে পারবে। সীমান্তে সুরক্ষার পাশাপাশি ভারত মহাসাগরের নিরাপত্তার বিষয়ে দিল্লি অনেকটা নিশ্চিত হতে পারবে।
গত ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন দিল্লির কর্তব্যপথে দেখা মিলেছিল সেনার গুপ্তচর ঈগল অর্জুনকে। অর্জুন নামের এই শিকারি ঈগল এখন ভারতের অপ্রচলিত প্রতিরক্ষা কৌশলের এক গুরুত্বপূর্ণ প্রতীকে পরিণত হয়েছে। শত্রুর ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে একটি প্রাকৃতিক প্রতিব্যবস্থা হিসেবে কাজ করার জন্য রিমাউন্ড অ্যান্ড ভেটেরিনারি কর্পস দ্বারা বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেটা সাধারণতন্ত্র দিবসের আগেই। প্রতিবেদনে উল্লেখ করা হয় ডানাওয়ালা যোদ্ধাদের অভিষেক ঘটতে চলেছে এবারের সাধারণতন্ত্র দিবসে।
কেন SBS-3’প্রকল্পের প্রয়োজন হয়ে পড়ল। এই প্রকল্পের প্রয়োজনীয়তা দেখা দেয় সাম্প্রতিক প্রতিরক্ষা অভিজ্ঞতা থেকে। একাংশের দাবি, অপারেশন সিঁদুরের- এর সময় কিছু উপগ্রহ রাত ও মেঘলা আবহাওয়ায় কার্যকর তথ্য দিতে ব্যর্থ হয়। ফলে, একাধিক সীমান্ত অঞ্চলে তথ্যের ঘাটতি দেখা যায়। এই প্রকল্প জাতীয় প্রযুক্তিগত সীমাবদ্ধতা দূর করতে ভারতের মহাকাশভিত্তিক নজরদারিকে আরও অপ্রতিরোধ্য করে তুলবে বলে আশা করা হচ্ছে। শত্রুপক্ষকে চাপে রাখার কৌশল হল প্রতিরক্ষাখাতে প্রযুক্তির দিক থেকে আধুনিক করে তোলা। আগামী দিনে প্রয়োজনে শত্রুর বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য অনেকটাই সাহায্য করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে পালাবদলের পর দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক চিত্র আমূল বদলে গিয়েছে। বাংলাদেশ, পাকিস্তান কাছাকাছি এসেছে। আর মাঝখান থেকে চিনের দাপাদাপি বেড়েছে। তাদের আধিপত্যকে খর্ব করতে এবং পাকিস্তান ও বাংলাদেশে সামরিক দিক থেকে চাপে রাখতে ভারত এই পদক্ষেপ করেছে।

ADVERTISEMENT

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

Next Post

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
2
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
18
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
9
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
4
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
14
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
7
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
19
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more

পরিস্থিতি পাল্টাচ্ছে আ.লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে গর্জে উঠলেন তারেক

by Rupendu Das
January 30, 2026
0
10
পরিস্থিতি পাল্টাচ্ছে আ.লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে গর্জে উঠলেন তারেক

রাজনীতি হবে। ভোট হবে। ভোটের প্রচার হবে। অথচ কাদা ছোঁড়াছুঁড়ি হবে না, সেটা হতেই পারে না। আগে এটা দেখা যেত...

Read more
Next Post
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি