• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বন্ধ সীমান্ত, বন্ধ ভিসা, কেমন আছে বাংলাদেশের? এক কিডনির গ্রাম!

বন্ধ সীমান্ত, বন্ধ ভিসা, কেমন আছে বাংলাদেশের? এক কিডনির গ্রাম!

Raja Majumder by Raja Majumder
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
44
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কালাই উপজেলা বাংলাদেশের দরিদ্রতম অঞ্চলগুলির মধ্যে একটি। এই এলাকায় বাইগুনী গ্রাম এক অন্য কারণে খবরের শিরোনামে উঠে এসেছে। হত দরিদ্র এই গ্রামকে গোটা বাংলাদেশ এখন “এক কিডনির গ্রাম” বলে চেনে। না কোনও গুরুতর অসুস্থতা নয়, এই বাইগুনী গ্রামের ৮০ শতাংশ বাসিন্দা নিজেদের একটি কিডনি বিক্রি করে দিয়েছেন শুধুমাত্র টাকা রোজগারের জন্য। ২০২৩ সালে ব্রিটিশ মেডিকেল জার্নাল গ্লোবাল হেলথে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, কালাই উপজেলায় প্রতি ৩৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন কিডনি বিক্রি করেছেন। বিষয়টি এই কারণেই গুরুত্বপূর্ণ, যে এর সঙ্গে ভারত ও বাংলাদেশের একাধিক দুষ্ট চক্র জড়িত রয়েছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের নামী সংবাদ মাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দাবি করা হয়েছে, দারিদ্রতার সুযোগ নিয়ে কলাই উপজেলার বাইগুনি গ্রামের মানুষজনদের প্রভাবিত করে কিডনি বিক্রি চক্রটি কাজ করে আসছে।

বাংলাদেশের জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাইগুনি গ্রাম। গোটা গ্রামেই দরিদ্রতার ছাপ। এই গ্রামের বাসিন্দা সফিরুদ্দিন পরিবারকে অনটন থেকে মুক্ত করতে এবং তিন সন্তানের জন্য একটি বাড়ি তৈরি করতে ২০২৪ সালে নিজের একটি কিডনি বিক্রি করেছিলেন ভারতের এক ব্যক্তির কাছে। বিনিময়ে তিনি পান সাড়ে ৩ লক্ষ টাকা। এটা একটা উদাহরণ মাত্র, আসলে এই গ্রামের প্রায় ৮০ শতাংশ মানুষ, সে মহিলা হোক না পুরুষ, তাঁরা নিজের একটি কিডনি বিক্রি করে দিয়েছেন দালাল চক্রের পাল্লায় পড়ে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, তাঁরা কিডনি বিক্রি করেছেন বেশিরভাগ ভারতীয় ক্রেতার কাছে।

আল জাজিরার প্রতিবেদক ওই এলাকার বহু কিডনি দাতার সঙ্গে কথা বলেছেন, তাঁদের দাবি, বাংলাদেশের দালালরা প্রথমে তাঁদের সামনে টাকার টোপ দেন। এরপর নানারকম লোভ দেখানো হয়। তারপরে কোনও এক স্থানে মেডিকেল পরীক্ষা করানো হয়। শেষে তিন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। তখনই আগুপিছু না ভেবে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির কথা চিন্তা করে তাঁরা রাজি হয়ে যান। এরপর সেই দালালরা সেই ব্যক্তির পাসপোর্ট থেকে শুরু করে অন্যান্য কাগজপত্র তৈরি করে দেন, এবং ভারতে নিয়ে আসেন।

জানা যায়, মূলত মেডিকেল ভিসায় তাঁদের ভারতে আসা হয়। কিডনি প্রতিস্থাপনের জন্য হাসপাতাল সংক্রান্ত সব কাগজপত্র, ভুয়া আইডি, নকল জন্মসনদ বা নোটারি সার্টিফিকেটও বানানো হয়। তারপরে কিডনি বিক্রি হয়ে গেলে, তাঁদের ফের সীমান্ত পার করিয়ে দেওয়া হয়। এক কিডনিদাতার দাবি, ভারতে যাওয়া এবং ফেরার সময় তাঁর কাছে পাসপোর্ট ছিল। কিন্তু যেই তিনি বাংলাদেশের মাটিতে ঢুকে পড়লেন, তাঁর পাসপোর্ট, প্রেসক্রিপশন ও অন্যান্য মেডিকেল সার্টিফিকেট সব কেড়ে নেওয়া হয়েছে। ফলে তাঁকে কি কি ওষুধ খেতে হবে সেটাও তিনি জানেন না। এটাই মূলত ওই কিডনি পাচার চক্রের কাজের ধরণ। হলে হতদরিদ্র ওই পরিবার গুলির একজন বা দুজন সদস্য একটি করে কিডনি হারিয়ে কার্যত কর্মক্ষম হয়ে রয়েছেন। একটি কিডনি বিক্রি করে এককালীন সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা পেলেও কাজের অভাবে বা নানা কারণে সেই টাকা শেষ। হলে ওই পরিবারগুলি আরো অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
ওয়াকিবহাল মহলের বক্তব্য, দীর্ঘ সময় ধরে একাধিক আন্তর্জাতিক কিডনি পাচার চক্র বাংলাদেশের দরিদ্রতম জেলা গুলিতে সক্রিয়। তাদের প্রথম পছন্দ ভারত। কলকাতা বা ভারতের অন্যান্য শহরের কিডনি চক্রগুলোর সঙ্গে এরা জড়িত। এক একটি কিডনি বিক্রি করে মোটা মুনাফা অর্জন করে তারা। কিন্তু যার থেকে কিডনি নেওয়া হচ্ছে সে খুব কম অর্থই হাতে পায়। এই মুহূর্তে দুই দেশের মধ্যে সম্পর্কে অবনতি হওয়ায় ভারত বাংলাদেশীদের জন্য ভিসা বন্ধ করেছে। এমনকি মেডিকেল ভিসা দিতেও যথেষ্ট কড়াকড়ি করছে ভারত। যার ফলে এই কিডনি পাচার চক্র গুলি এই মুহূর্তে অকেজো হয়ে রয়েছে। সেই কারণেই কলাই উপজেলার বাইগুনি গ্রাম খবরে শিরোনামে উঠে এসেছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ইউনূসকে চরম হুঁশিয়ারি ভারতের। এক লক্ষ কোটির যুদ্ধাস্ত্র কিনছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের পথে ভারত!

Next Post

‘মব’ জাস্টিসে আ*ক্রান্ত হচ্ছে হিন্দু সংখ্যালঘুরা। স্বীকার করে নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউনূসের বিরুদ্ধে যাচ্ছে সব কিছু?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
9
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
14
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
‘মব’ জাস্টিসে আ*ক্রান্ত হচ্ছে হিন্দু সংখ্যালঘুরা। স্বীকার করে নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউনূসের বিরুদ্ধে যাচ্ছে সব কিছু?

'মব' জাস্টিসে আ*ক্রান্ত হচ্ছে হিন্দু সংখ্যালঘুরা। স্বীকার করে নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউনূসের বিরুদ্ধে যাচ্ছে সব কিছু?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি