• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ঢাকায় মার্চ ফর ইউনূস ভোট চায় সেনাপ্রধান, ইউনূসকে চায় তৌহিদি জনতা খেলা জমে গেল বাংলাদেশে!

ঢাকায় মার্চ ফর ইউনূস ভোট চায় সেনাপ্রধান, ইউনূসকে চায় তৌহিদি জনতা খেলা জমে গেল বাংলাদেশে!

Raja Majumder by Raja Majumder
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
57
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথ জুড়ে ইতিমধ্যেই দেখা যাচ্ছে ইউনূস-সমর্থকদের পোস্টার। পোস্টারে পোস্টারে ছয়লাপ রাজপথ। তাতে স্পষ্ট বার্তা— “ইউনূসকে পাঁচ বছরের জন্য রাখতেই হবে”৷ কোথাও আবার লেখা “আগে সংস্কার, পরে নির্বাচন”। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়ে দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গত বুধবার ঢাকা ক্যান্টনমেন্টের দরবার হলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের ভাষণের পর থেকে উত্তাল বাংলাদেশ। সেনাপ্রধান স্পষ্ট বার্তা দিয়েছিলেন, আাগমী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাতে হবে, না হলে সেনাবাহিনী প্রয়োজয়নীয় ব্যবস্থা নেবে। এরপর থেকেই বাংলাদেশের রাজনীতির মোড় ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে। ক্রমাগত চড়ছে উত্তেজনার পারদ। এই পরিস্থিতিতে মুহাম্মদ ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন বলেই জানা গিয়েছে। কিন্তু তাঁকে যেতে দিতে নারাজ ছাত্র-জনতা নামে এক শ্রেণির মানুষ। মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির ব্যানারে এই ছাত্র জনতা বা তৌহিদি জনতা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছিল। মুহাম্মদ ইউনূস পদত্যাগ করলে তাঁদের অস্তিত্বই এবার বিপন্ন হয়ে যাবে বলে মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

ADVERTISEMENT

কয়েক দিন ধরে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, সেই আবহেই শনিবার দুপুরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। এরপর বৈঠক শেষে বাংলাদেশের পরিকল্পনা উপেদষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অর্থাৎ, বিনা যুদ্ধে ছাড়িব না সূচাগ্র মেদিনী। এমনই সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মদ ইউনূস। উল্লেখ্য, এর আগে তিনি বৈঠক করেছেন, জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে। সেখানেই মূলত সেনাপ্রধানের মোকাবিলা করার রূপরেখা তৈরি হয়ে যায় বলে মত বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের। শুক্রবার থেকেই রাস্তায় নেমে যাওয়ার পরিকল্পনা হয় সেনাপ্রধানের বিরুদ্ধে। সেই মতো ঢাকার শাহবাগে ‘মার্চ ফর ইউনূস’ নামে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিও তোলা হয়েছে। শনিবার বিক্ষোভকারীরা রাজধানী ঢাকার সর্বত্র ব্যানার ও পোস্টারে ছয়লাপ করে দিয়েছে। বিক্ষোভের মূল দাবি হল, মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় রাখা এবং নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার সম্পন্ন করা। বিক্ষোভকারীদের দাবি, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের আগে সংস্কার করাটা অত্যন্ত জরুরি। ওয়াকিবহাল মহলের মতে, এটা আদতে জাতীয় নাগরিক পার্টির পরিকল্পনা। তাঁরা ধীরে ধীরে গত বছরের জুলাই আন্দোলনের ধাঁচে এবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে চায়। অন্যদিকে নি্র্বাচন নিয়ে চাপ দিচ্ছে বিএনপি-সহ কয়েকটি রাজনৈতিক দলও। কিন্তু শনিবার এক দলীয় মজলিসে জামাতের আমীর শফিকুর রহমান যে বক্তব্য রেখেছেন, তাতে রহস্য আরও ঘনিভূত হয়েছে। কারণ তিনি একদিকে যেমন সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, তেমনই রাখাইন মানবিক করিডোর নিয়ে তদারকি সরকারের তাড়াহুড়ো করাটাও ভুল বলেছেন।

প্রসঙ্গত, শনিবার রাতেই প্রধান উপদেষ্টা বৈঠকে বসার কথা জামায়তে ইসলামী এবং বিএনপি নেতৃত্বের সঙ্গে। তার আগে জামাত আমীরের বক্তব্য যথেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, শনিবার দুপুরে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকে শেষে এক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাতে জানানো হয়েছে, দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কারকাজ এগিয়ে নিতে এবং চিরতরে এ দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে বলেও জানানো হয়। তাৎপর্যপূর্ণভাবে ওই বিবৃতির শেষের দিকে জানানো হয়েছে, কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচারপ্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এখন দেখার, জামাত ও বিএনপির সঙ্গে আলোচনার পর যদি নির্বাচনের ইস্যুতেই অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে পদত্যাগ করা ছাড়া কোনও উপায় থাকবে না মুহাম্মদ ইউনূসকে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ইউনূসের গদি উল্টে গেলেই থাকবে না পিঠের চামড়া! তাই পদত্যাগ ঠেকাতে মরিয়া এনসিপি-জামাত?

Next Post

এপ্রিলে নির্বাচন চায় ইউনূস। কড়া চ্যালেঞ্জের মুখে সেনাপ্রধান। বড় কোন উদ্দেশ্যের অপেক্ষায় ইউনূস!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
এপ্রিলে নির্বাচন চায় ইউনূস। কড়া চ্যালেঞ্জের মুখে সেনাপ্রধান। বড় কোন উদ্দেশ্যের অপেক্ষায় ইউনূস!

এপ্রিলে নির্বাচন চায় ইউনূস। কড়া চ্যালেঞ্জের মুখে সেনাপ্রধান। বড় কোন উদ্দেশ্যের অপেক্ষায় ইউনূস!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি