• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দুর্গাপুজো নিয়ে আতঙ্কিত হিন্দুরা! বাংলাদেশকে কড়া বার্তা ভারতের

দুর্গাপুজো নিয়ে আতঙ্কিত হিন্দুরা! বাংলাদেশকে কড়া বার্তা ভারতের

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
73
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

দুর্গাপুজোর আগেই নতুন করে অশান্তি বাংলাদেশে। যদিও শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে দফায় দফায় আক্রান্ত হয়েছে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। তবে হিন্দু বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আগে নতুন করে আতঙ্কে ভুগতে শুরু করেছেন তাঁরা। ইতিমধ্যেই দুর্গাপুজোর আয়োজন করা নিয়ে বাংলাদেশের একাধিক কট্টরপন্থী মৌলবাদী সংগঠন হুমকি বা একাধিক ফতোয়া জারি করেছে। জানা যাচ্ছে, বাংলাদেশে এবার একাধিক সর্বজনীন পুজো কমিটি হয়তো পুজো করছে না। না হলে নমো নমো করে পুজো সারতে চলেছে। এই আবহেই এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন তদারকি সরকারকে নরমে গরমে বার্তা দিল নতুন দিল্লি।

ADVERTISEMENT

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

শুক্রবারই ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল এক সাংবাদিক বৈঠক করে বলেন, ‘বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমরা বার বার বার্তা দিয়েছি। আমাদের প্রত্যাশা এই যে, সব পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার তাঁদের নিরাপত্তা নিশ্চিত করবে। দুর্গাপুজোর সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তা ভালো হবে না। পুজো সকলের জন্য শুভ হোক। পাশাপাশি তিনি বাংলাদেশের দুর্গাপুজো মণ্ডপে অনাকাঙ্খিত হামলা যে সামাজিক সম্প্রীতির বিষয়ে সঠিক বার্তা দেয় না সেটাও মনে করিয়ে দিয়েছেন মুহাম্মদ ইউনূস সরকারকে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল সার্ক নিয়ে নতুন করে বিতর্ক এবং বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে নতুন সম্পর্ক নিয়েও সাবধানী বার্তা দিয়েছেন। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, সার্কের বিষয়ে, আমরা আঞ্চলিক সহযোগিতা চাই তবে আপনারা জানেন এর অধীনে আঞ্চলিক সহযোগিতার কেন অগ্রগতি হয়নি। কারণ একটি দেশের কাজের বিশেষ পদ্ধতির কারণে সার্ক আটকে যাচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে ভারত সরকারের বার্তায় সবচেয়ে বেশি আলোচিত বিষয় দুর্গাপুজো নিয়ে নতুন করে অশান্তির আবহ। বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্যে অনেকটাই মৃদু হুমকির সুর শোনা গিয়েছে এই নিয়ে। যদিও এত কিছুর পরও বাংলাদেশে এবার দুর্গাপুজোর আনন্দ ফিকে হতে চলেছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

কারণ, বারবার হামলা ও হুমকির জেরে অধিকাংশ পুজো কমিটির উদ্যোক্তারা এবার উৎসহ উদযাপনে কাটছাঁট করছে। অনেক জায়গাতেই পুজোর কয়েকটা দিন যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা যাত্রাপালার আয়োজন হতো সেটা এবার হচ্ছে না। ঢাকার রামকৃষ্ণ মিশন এবার কুমারী পুজো বাতিল করেছে। একটা আতঙ্কের পরিবেশের মধ্যেই অধিকাংশ পুজো কমিটি পুজোর তোড়জোড় করছে। যদিও ইউনূস সরকারের তরফে দুর্গাপুজোর দিনগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। তবুও হামলা ও ভাঙচুরের ঘটনায় সে ভাবে কড়া ব্যবস্থা নেওয়ার কোনও উদ্যোগও দেখা যায়নি বলেই দাবি বাংলাদেশের হিন্দু সংগঠনগুলির। এই আবহেই ভারত সরকারের বিদেশ মন্ত্রকের বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH DURGA PUJAINDIA
Previous Post

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! কি বললেন জুনিয়র ডাক্তাররা

Next Post

আরজিকর কান্ডে দু বছরের জেল বিনীত গোয়েলের?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
6
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি