• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
নির্বাচন ঘোষণার আগেই কেন তড়িঘড়ি প্রার্থী ঘোষণা রাজনীতিতে ‘খুদে’ এনসিপির?

নির্বাচন ঘোষণার আগেই কেন তড়িঘড়ি প্রার্থী ঘোষণা রাজনীতিতে ‘খুদে’ এনসিপির?

administrator by administrator
8 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। এর আগে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এবার তারা ব্যালট রেভল্যুশনে যাচ্ছেন। একই সঙ্গে তিনি দলীয় প্রতীক শাপলা কলিতে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাতে প্রার্থীদের নির্দেশনা দেন।
এদিকে ১২৫ প্রার্থীর মধ্যে জায়গা করে নিতে পারেননি এনসিপির আলোচিত নেত্রী ও দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি রংপুর-১ আসনে মনোনয়ন চাইলেও পাননি। তবে প্রথমপর্বের প্রার্থীদের মধ্যে ১৪ জন মহিলা প্রার্থী। সাংবাদিক সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, ‘দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল করা হবে। তিনি মনোনীতদের অভিনন্দন জানিয়ে আরও বলেন, যারা প্রাথমিক তালিকায় আসতে পারেননি তাদের প্রতি আহ্বান থাকবে যে, আমরা অবশ্যই আপনাদের বিষয়ে বিবেচনা করব।’
নাহিদ আরও বলেন, ‘আমরা কোনও আসন ফাঁকা রাখিনি। আমাদের মনোনয়ন বোর্ড তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের ওপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি’। তিনি আরও বলেন, ‘আমাদের এই মনোনয়ন তালিকাটা হবে অন্তর্ভুক্তিমূলক। ৩০০ আসনে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার আগ পর্যন্ত আমাদের দলে এখনো সুযোগ আছে। দলের যেসব আসনে এখনো মনোনয়ন দেওয়া হয়নি, অথবা যেসব আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু তার চেয়েও ভালো প্রার্থী পাওয়ার সম্ভাবনা আছে, সেসব ক্ষেত্রে বিবেচনা করা হবে। এছাড়া, যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে তার মনোনয়ন বাতিল করা হতে পারে।’
নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা-১১ আসনে। আখতার হোসেন রংপুর-৪ আসনে। ঢাকা-১৮ আসনে নির্বাচন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সারজিস আলম পঞ্চগড়-১ আসনে। হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসনে। ঢাকা-৯ আসনে নির্বাচন করবেন তাসনীম জারা। আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে। ঠাকুরগাঁও-২ আসনে মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ মো. গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩ আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫ ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২ ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, নীলফামারী-৩ মো. আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২ রাসেল আহমেদ ও লালমনিরহাট-৩ মো. রকিবুল হাসান এনসিপি থেকে লড়বেন।
সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তাসনীম জারা জানান, মনোনয়ন ফরম দেশের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন তারা। দেড় হাজারের বেশি মানুষ মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাঁর কেন্দ্র ঢাকা ৯। বিপরীতে রয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রসিদ হাবিব।
উল্লেখযোগ্য প্রার্থীদের নিয়ে এবার দু চার কথা। নাহিদের কেন্দ্রে বিএনপি দাঁড় করিয়েছে এম এ কোয়াইউম। জামাত প্রাথমিকভাবে ওই কেন্দ্রে আতিকুর রহমানকে প্রার্থী করেছে। ঢাকা ১৮ থেকে দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিপরীতে রয়েছেন বিএনপি এস এম জাহাঙ্গির হোসেন। এই কেন্দ্রেও প্রার্থী দিয়েছে জামায়াত। তাদের প্রার্থী আশরাফুল হক।
কিন্তু এতো তাড়াতাড়ি কেন প্রার্থী তালিকা প্রকাশ করল এনসিপি? উদ্দেশ্য একটাই। দেশবাসীকে এই বার্তাই দেওয়া যে তারা কোনওভাবেই জামাতের সঙ্গে যাবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে। তবে এটা প্রথম তালিকা। আরও ১৭৫ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হবে আরও কয়েকদিনের মধ্যে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

খালেদা জিয়ার প্রতি হাসিনার প্রেম বার্তা নতুন সমীকরণের ইঙ্গিত বাংলাদেশে

Next Post

আসিফ-মাহফুজের পদত্যাগ। এবার বিএনপি’র রাস্তা খোলা বাংলাদেশে নতুন সমীকরণ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
83
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
63
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
90
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
83
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
49
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
40
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
49
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
59
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
100
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
39
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
আসিফ-মাহফুজের পদত্যাগ। এবার বিএনপি’র রাস্তা খোলা বাংলাদেশে নতুন সমীকরণ

আসিফ-মাহফুজের পদত্যাগ। এবার বিএনপি’র রাস্তা খোলা বাংলাদেশে নতুন সমীকরণ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি