• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে ‘ঢাকা সেল’ সক্রিয় করল ISI! লক্ষ্য মিথ্যা ‘ন্যারেটিভ’ তৈরি করে মোদি সরকারের পতন

বাংলাদেশে ‘ঢাকা সেল’ সক্রিয় করল ISI! লক্ষ্য মিথ্যা ‘ন্যারেটিভ’ তৈরি করে মোদি সরকারের পতন

Raja Majumder by Raja Majumder
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, যা আইএসআই নামে কুখ্যাত, সেই আইএসআই এবার ঘাঁটি গেড়েছে বাংলাদেশে। জানা গিয়েছে, গত বছরের অক্টোবর মাসেই আইএসআই তাঁদের ‘ঢাকা সেল’ খুলে ফেলেছে। এর জন্য ঢাকার সচিবালয়ে কোনও এক নিরাপদ জায়গায় গোপন কার্যালয়ও চালু করেছে পাক গুপ্তচর সংস্থা। একাধিক গোয়েন্দা রিপোর্ট উল্লেখ করে ভারতের একাধিক গণমাধ্যমের দাবি, চিরাচরিত নাশকতার ছক নয়, আইএসআইয়ের ঢাকা সেলের লক্ষ্যে একটু ভিন্ন। জানা গিয়েছে, জঙ্গি অনুপ্রবেশ বা স্লিপার সেল-এর মতো চেনা মোডাস অপারেন্ডির বাইরে গিয়ে ভারতকে অশান্ত করতে নতুন ছক কষছে তাঁরা। আসলে বাংলাদেশকে ভরকেন্দ্র করে ভারতে অশান্তি ছড়ানোই এই সেলের মূল উদ্দেশ্য। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় কয়েকটি অশান্তির খবর নিয়ে ভারতীয় গোয়েন্দারা চিন্তিত। যার পিছনে পাক আইএসআইয়ের হাত রয়েছে বলেই জানতে পেরেছেন গোয়েন্দারা। অর্থাৎ, কোনও নাশকতার ছক নয়, দীর্ঘমেয়াদী অশান্তির ছক কষা হচ্ছে ভারতের একাধিক স্থানে। প্রথাগত ছকের বাইরে গিয়ে একটা “ন্যারেটিভ” তৈরি করাই পাক আইএসআইয়ের মূল উদ্দেশ্য বলে জানতে পেরেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি।
তদন্তকারীদের সূত্র ধরে ভারতের একাধিক গণমাধ্যমের দাবি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ছাড়াও নেপাল ও ইরানে এই ধরণের “ন্যারেটিভ” বা বিশেষ ছক লক্ষ্য করা গিয়েছে। এই ছক অনুসারে প্রথমে কোনও একটা বিষয়কে সামনে রেখে সরকারবিরোধী একটা ন্যারেটিভ তৈরি করা হয়। তারপর সেই ন্যারেটিভকে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে। এর পর ধীরে ধীরে সেই দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যায়। যেমনটা হয়েছে শ্রীলঙ্কা, নেপাল এবং ইরানে। বাংলাদেশও সেই দিকে এগোচ্ছে। এবার বাংলাদেশকে মাঝে রেখে ভারতকেও অস্থিতিশীল করার চেষ্টায় রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। উল্লেথ করা যেতে পারে, ভারতের তিন প্রতিবেশী বাংলদেশ, শ্রীলঙ্কা এবং নেপালে সরকারের পতন হয়েছে এক প্রবল গণবিক্ষোভের মধ্যে দিয়ে। আর এই তিনটি দেশই আর্থিক ও প্রশাসনিক দিক থেকে দুর্বল, নড়বড়ে হয়ে গিয়েছে। এরই সুযোগে লস্কর, জৈইসের মতো একাধিক জঙ্গিগোষ্ঠী সেই দেশে নিজেদের ঘাঁটি বানিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। তবে আইএসআইয়ের ঢাকা সেলের কাজ একটু ভিন্ন। তাঁদের লক্ষ্য হল, ভারতে একটা সরকারবিরোধী তীব্র ন্যারেটিভ তৈরি করা। যার ফলে কেন্দ্রের মোদি সরকারকে দুর্বল করে ব্যতিব্যস্ত করে রাখা। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ভারতে সিঁদ কাটতে চায় লস্কর বা জৈইসের মতো জঙ্গি সংগঠনগুলি।
তবে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভারতের গোয়েন্দা সংস্থাগুলি আগেভাগেই টের পেয়ে গিয়েছে পাকিস্তানের এই ছক। তাঁদের মতে, ২০১৪-য় শ্রীলঙ্কায় এমন একটা প্যাটার্ন প্রথম দেখা গিয়েছিল। প্রথমে শ্রীলঙ্কাকে অশান্ত করে সেখানে ঘাঁটি গাড়ে পাক আইএসআই। কলম্বোয় অবস্থিত পাক হাইকমিশনের কার্যালয় থেকে দক্ষিণ ভারতে একটা সরকারবিরোধী ন্যারেটিভ তৈরি করে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই চেষ্টা বানচাল করে দিয়েছিল ভারতের তদন্তকারী সংস্থা এনআইএ। এরপর বাংলাদেশেও একই কায়দায় হাসিনা সরকারকে ফেলে দেওয়া হল ২০২৪ সালে। তারপরের বছরই নেপালেও একই কায়দায় নির্বাচিত সরকার ফেলে দেওয়া হল। পরের লক্ষ্য যে ভারত তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আর এই কাজটাই করছে আইএসআইয়ের ঢাকা সেল।
উল্লেখ্য, গত বছর জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছিল বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন ‘আনসারুল্লা বাংলা টিম’ বা এবিটি-র মাস্টারমাইন্ড সাদ রাডি। এর পরে গোয়েন্দাদের জালে ধরা পড়ে মিনারুল শেখ এবং মহম্মদ আব্বাস আলি নামে আরও দুই জঙ্গি। তারপরই ছবিটা স্পষ্ট হয় ভারতীয় গোয়েন্দাদের কাছে। ধৃতদের জেরা করে এবং তাঁদের ফোন থেকে এনক্রিপ্টেড মেসেজ উদ্ধার করে গোয়েন্দারা জানতে পারেন, ভারতের বিভিন্ন স্থানে আর্থিক ভাবে দুর্বল পরিবারের তরুণদের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে নিজেদের দলে টানার ছক কষেছিল আইএসআইয়ের ঢাকা সেল। সম্প্রতি বাংলাদেশে ছাত্রনেতা শরিফ ওসমান হাদির হত্যার সঙ্গে সুকৌশলে ভারতের নাম জুড়ে দিয়ে যে ভারতবিরোধী প্রচার চালানো হচ্ছিল সেটা পাক আইএসআইয়ের কৌশল ছিল বলেই জানা গিয়েছে। সূত্রের দাবি, ‘ঢাকা সেল’-কে মজবুত করতে হালফিলে সক্রিয় হয়েছে পাকিস্তান। আইএসআই-এর ডিজি মেজর জেনারেল শাহিদ আমির আফসার ছাড়াও পাক সেনার একজন ব্রিগেডিয়ার, একজন কর্নেল এবং চার জন মেজর পদমর্যাদার অফিসারকে এই সেলে রাখা হয়েছে। গত ডিসেম্বরে এই সেলে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমন আজ়মি। তাঁর মূল কাজ হলো বাংলাদেশে সক্রিয় মৌলবাদী সংগঠনগুলির সঙ্গে ‘ঢাকা সেল’-এর সমন্বয় স্থাপন করা। গোয়েন্দা সূত্রের দাবি, মিথ্যা ন্যারেটিভ তৈরি করে ভারতের বিভিন্ন এলাকায় অশান্তি ছড়ানোই হল আইএসআইয়ের ঢাকা সেলের মূল কাজ। তবে এই দিকে কড়া নজর রাখছেন ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। ফলে এই ধরণের কাজ খুব একটা সহজ হবে না পাকিস্তানের।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ধোঁয়ার নিচে আগুন না বিষ্ফোরক? আওয়ামীলীগ পথে নামলেই গৃহযু*দ্ধ?

Next Post

হাসিনা কী সত্যিই পাকিস্তানকে শত্রু বানিয়েছিলেন? তৌহিদের মন্তব্যে ভারতকে বড় বার্তা!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
21
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
14
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
27
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
25
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
12
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
8
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
10
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
17
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
28
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
9
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাসিনা কী সত্যিই পাকিস্তানকে শত্রু বানিয়েছিলেন? তৌহিদের মন্তব্যে ভারতকে বড় বার্তা!

হাসিনা কী সত্যিই পাকিস্তানকে শত্রু বানিয়েছিলেন? তৌহিদের মন্তব্যে ভারতকে বড় বার্তা!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি