• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের ডুবন্ত জাহাজ!  ইউনূসকে ছেড়ে পালাচ্ছেন  ঘনিষ্ঠ সহযোগীরা

বাংলাদেশের ডুবন্ত জাহাজ! ইউনূসকে ছেড়ে পালাচ্ছেন ঘনিষ্ঠ সহযোগীরা

Rupendu Das by Rupendu Das
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
11
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

জাহাজ যে ডুবতে পারে, সেটা প্রথম টের পায় ইঁদুরেরা। তাই পালিয়ে প্রাণ রক্ষা করে। বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে উপদেষ্টাদের অনেকেই দেশ ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন। বেশ কয়েকজন উপদেষ্টা তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন। খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি এটাও বলেছেন, যে তিনি এবং তাঁর স্ত্রী পাসপোর্ট জমা দেননি। তাঁরা সাধারণ পাসপোর্টের জন্য স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন করেছেন। তাদের আগে দুই ছাত্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি খোদা বকশ চৌধুরী লাল পাসপোর্ট ফিরিয়ে দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। এখনও পর্যন্ত যারা লাল পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের মধ্যে ফাওজল কবির খান ছাড়া রয়েছেন

ADVERTISEMENT

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গত ২০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত তারা বিশেষ পাসপোর্টের পরিবর্তে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, “ কোনও কোনও উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেয়ে প্রয়োজনীয় ভিসা নেওয়ার জন্য কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে আমি বা আমার স্ত্রী কেউ আমাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিইনি। ”

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 

প্রশ্ন হল, হঠাৎ এই লালপাসপোর্ট ছাড়ার হিড়িক কেন? আর সরকারি আবাসন ছেড়ে তাঁরা কোথায় গিয়ে উঠছেন? লালপাসপোর্ট ছাড়া কারণ হিসেবে উঠে আসছে দ্রুত বিদেশে যাওয়ার সুবিধা। এই তালিকায় এমন আরও অনেকে আছেন, যারা কিছুদিন আগেও জানিয়েছিলেন দেশ সরকার যাদের সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে, তারা তাদের সেই তালিকা প্রকাশ করবে। দেখা যাচ্চে, সেই সব উপদেষ্টাদের অনেকেই লাল পাসপোর্ট ছাড়ার জন্য উঠেপড়ে লেগেছেন। অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা খলিদ হোসেন বলেন, “ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন যথাসময়ে ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে আমরা চলে যাব। সেফ এক্সিট বলতে আমি কিছু বুঝি না। আমার কোনও সেকেন্ড হোম নেই। এমনকী ঢাকাতেও নিজের বাড়ি নেই। বর্তমানে আমি আমার সরকারি বাড়িতে এবং চট্টগ্রামের ভাড়া বাসায় থাকি। আমি এই দেশের মানুষ। এই দেশ আমার। আমি এই দেশেই থাকব।”

বাংলাদেশে তিন ধরনের পাসপোর্ট ইস্যু করা হয়। সাধারণ নাগরিকদের জন্য বরাদ্দ পাসপোর্টের কভার পেজের রং সবুজ। নীল কভার পেজের পাসপোর্ট দেওয়া হয় সরকারি আধিকারিকদের। এছাড়া কুটনীতিক এবং মন্ত্রী, সাংসদ ও তাদের পরিবারের সদস্যদের দেওয়া হয়ে থাকে লাল রঙের কভার পেজ দেওয়া পাসপোর্ট। এই পাসপোর্ট লাল পাসপোর্ট বলেই পরিচিত। বাংলাদেশ আর দুই দিন বাদে ভোট। জাতীয় রাজনীতিতে এক অদ্ভুত মোড়। যারা একসময় সরকারের মুখ হয়ে উঠেছিল, তারাই এখন সরকারের বিরুদ্ধে কথা বলছে। সেই মুখের মধ্যে অন্যতম দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি সরকারের শ্বেতপত্র কমিটির নেতৃত্বে ছিলেন। রবিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক আলোচনা চক্রে তাঁকে সরকারে বিরুদ্ধে বিষোদগার করতে শোনা গেল। বাংলাদেশের বিশিষ্ট এই অর্থনীতিবিদকে বলতে শোনা গেলে, “ আমি কেন বলতে চাই যে এই সরকারের যাওয়ার সময় হয়েছে। কারণ, তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু আমার … আমার… যেটুকু সংস্কার করার জায়গা ছিল যেটুকু বিচার করার জায়গা ছিল, ওনাদের দম ফুড়িয়ে গিয়েছে। আর ওনাদের এই … ওনাদের যেটুকু ক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তা শেষ সীমায় চলে এসেছে। এখন যেটা ওনারা করতে পারেন, সেটা হল একটা ভালো নির্বাচন। যেটুকু করা সম্ভব। অন্তর্বর্তী সরকার যদি তাদের দায়িত্ব শেষ পর্যায়ে একটি সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে, তাহলে সেই আয়োজন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে।”

তিনি একা নয়, তাঁর পাশে রয়েছেন বদিউল আলম মজুমদার। তদারকি সরকারের বিদায় বেলায় তিনি এখন বলছেন, নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশন ও জাতীয় ঐক্য কমিশনে দায়িত্ব পালন করলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন না। তিনি বলেছেন,  ‘একটা ভুল বোঝাবুঝির অবসান ঘটানো দরকার…সরকারের একটা অগ্রাধিকার এবং জনগণের দাবির মুখে আমরা আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহায়তা করার চেষ্টা করেছি। সরকারের অংশ হিসেবে কাজ করিনি।’

 

অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার বলেন, কোনও কোনও সময় একটা ধারণা তৈরি হয় যে তিনি সরকারের অংশ ছিলেন। কিন্তু তিনি কোনওভাবেই সরকারের দায়িত্বে ছিলেন না। দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কোনওরকম মতামত নেওয়া হয়নি। তিনি এও বলেন, যে ঐকমত্য কমিশনে তিনি সুজন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। কমিশন গঠনের ব্যাপারে তাঁদের কোনও ভূমিকা ছিল না।

 

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

হাদিকে সামনে রেখেই বানচাল হতে চলেছে বাংলাদেশ নির্বাচন

Next Post

কত টাকায়, কারা বিক্রি করে দিল চট্টগ্রাম বন্দর

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
28
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
25
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
31
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
37
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
22
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
11
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
22
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
45
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
13
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
কত টাকায়, কারা  বিক্রি করে দিল  চট্টগ্রাম বন্দর

কত টাকায়, কারা বিক্রি করে দিল চট্টগ্রাম বন্দর

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি