• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনা থেকে ভারত বিরোধী সুর ইনকিলাব মঞ্চের কে এই ওসমান হাদি?

হাসিনা থেকে ভারত বিরোধী সুর ইনকিলাব মঞ্চের কে এই ওসমান হাদি?

administrator by administrator
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

দিনের আলোয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি।
আর ওই গুলি তাঁর মাইলেজ আরও বহুগুন বাড়িয়ে দিল। মিডিয়ার সব আলো সে একাই শুষে নিল। মানুষ ভুলে গেল ভোটের কথা। বলা ভালো পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি ভুলিয়ে দিল সব কিছু। মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেল তাঁর নাম। সুস্থ অবস্থায় তাঁর নাম-ডাক যে একেবারে শোনা যায়নি, এমনটা নয়। ‘জয়বাবা ফেলুনাথ’-য়ের মগনলাল মেগরাজের ভাষায় ‘নাম কিনো বলছেন? বদনাম বলুন, বদনাম।’
কারও কাছে সে নামি। কারও কাছে সে বদনামি, বদমেজাজি। মেদহীন শরীর। ঋজু গঠন। কথা বলার কায়দাটা এমন যে তাঁর দিকে একবারের জন্য তাকাতেই হবে। চোখ অদ্ভুত জাদু মাখানো। তাঁর গলার আওয়াজ যেমন পদ্মাপারে শোনা গিয়েছিল, পদ্মা পেড়িয়ে সেই আওয়াজ ভারত ভূখণ্ডেও ঢুকে পড়ে। কারণ, ওই আওয়াজ ছিল ভারত-বিরোধী। আর পদ্মার ওপারে তাঁর কণ্ঠস্বর ছিল প্রতিবাদের। ‘হ্যাঁ’-কে ‘হ্যাঁ’ বলা আর ‘না’ – কে ‘না’ বলার মতো হিম্মত বুকে রাখত এই তরুণ তুর্কি নেতা। এই শিক্ষা তিনি পেয়েছেন তাঁর বাবার থেকে। পরিবারের তিন ভাই-বোনের মধ্যে সে সব থেকে ছোট। জন্ম ঝালোকাঠির নলসিটি উপজেলায় এক সম্ভ্রান্ত পরিবারে। হাতেখড়ি ঝালোকাঠির কাবিল মাদ্রাসায়। ছোটো থেকেই লেখাপড়ার পাশাপাশি চলত তাঁর কলম। ক্লাস সেভেন –এইটে থাকাকালীন সে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। আর সবক্ষেত্রে সে প্রথম। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। মাদ্রাসা থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে। তাই, তাঁকে কম কটুকথা শুনতে হয়নি। অধ্যাপকদের থেকেও যেমন এসেছে, কটু মন্তব্য এসেছে সহপাঠীদের থেকেও। তবুও সে একবারের জন্য লক্ষ্যচ্যূত হয়নি।
কথা বলেন কঠোর ভাষায়। সোজা কথা সোজাভাবে বলতেই সে পছন্দ করে। তাই, বাংলাদেশের জেন-এক্সের কাছে এই তরুণ খুব কম সময়ে হয়ে উঠেছিল আইডল। সেলুলয়েডের রঙিন দুনিয়ায় যাঁদের চেনে, তাঁদের থেকে বেশি জনপ্রিয় এই তরুণ। গত জুলাই-অগাস্ট আন্দোলনের সুযোগ্য নেতৃত্ব দিয়েছিল এই ঝাঁকরা মাথার ঘন কুচকুচে কালো চুলের ছেলেটা। পোশাকে তেমন কোনও আড়ম্বর নেই। পাঞ্জাবি আর পায়জামাতেই স্বচ্ছন্দ। তা সে সাংবাদিক সম্মেলন হোক বা সভামঞ্চ বা টিভিতে সাক্ষাৎকার। এক গাল দাঁড়ি। অগোছালোভাবে বিন্যস্ত। দেখলে বোঝাই যায় দাড়ির প্রতি তাঁর একেবারেই যত্ন-আত্তি নেই। কিন্তু নিজের কথার কাছে সে অত্যন্ত যত্নশীল। নিজের প্রতি কতটা আত্মবিশ্বাস থাকতে পারে, সেটা এই তরুণকে দেখলে বোঝা যাবে। সে একাধারে একজন শিক্ষক, একজন সংগঠন, একজন সুলেখক। বহুবার তাঁর মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ারও হুমকি পেয়েছিল। কিন্তু কোনও হুমকি হাদির প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে পারেনি।
কেমন তাঁর প্রতিবাদী কণ্ঠ। কিছুদিন আগে একটা সভামঞ্চ থেকে তাঁকে বলতে শোনা যায় – ‘জুলাইয়ের সঙ্গে যদি গদ্দারি করেন, তাহলে আমার বাপেও আমার বাপ না। আমার মা আমার মা না। আমার সন্তান আমার সন্তান না’

বেশ কিছুদিন আগে এই তরুণ বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এরকম একটা প্ল্যাটফর্ম হওয়া উচিত এই চিন্তা ৫ আগস্ট রাত থেকে। এর আগে বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রম করার চেষ্টা করেছিলাম। যেমন গত ঈদের রাতে আমরা ‘ঈদের মিছিল’ নামে একটা কালচারাল একটিভিটি করেছিলাম। এমনিতেই আমরা ভাবছিলাম কীভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রিলেট করে কালচারাল অ্যাকটিভিটি করা যায়। কিন্তু ইনকিলাব মঞ্চ নাম নিয়ে করবো সেটা ৫ অগাস্ট মিছিল করে রাতে বাসায় ফিরবার পরে মনে হয়েছে। কারণ মনে হয়েছিল, সবাইকে কালচারাল কাজের মধ্য দিয়ে এক রাখতে হবে। যেটা বড় রাজনৈতিক দলগুলো করতে পারতো। বিএনপি পারতো। জামায়াত পারতো। শাহবাগ ১৫ দিন দখল করে রাখা। গান-বাজনা করা। মানুষকে একত্রে রাখা। বিপ্লবের পরে যেটা খুব জরুরি। কিন্তু তারা কেউ করেনি। তাই আমরা ইনকিলাব মঞ্চ করলাম। ’
তাই, যখন বাংলাদেশবাসী শুনল তাঁকে গুলি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি, তখন জনতার স্রোত ঢাকা মেডিক্যাল কলেজমুখী। হাসপাতালের বাইরে খালি কালো মাথা। জনতার একটা প্রশ্ন – সে কেমন আছে? ভালো ছিল না। তাই, তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। আশা করা যায় আমাদের দর্শক বুঝতে পেরেছেন কার কথা বলা হচ্ছে। শরিফ ওসমান হাদি। সে কখনও কোনও ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। হাতে খড়ি মাদ্রাসায়। সেখান থেকে বিশ্ববিদ্যালয়। হাদির চেহারা দেখে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা জোরের সঙ্গে বিশ্বাস করতেন, এই ছেলেটা কোনও না কোনও দলের সদস্য। কিন্তু কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সরাসরি ছিল না। তাই, কারও কাছে সে আওয়ামী-বিরোধী, কারও কাছে সে বিএনপি-বিরোধী। তাই, এবার গুলি করে কণ্ঠ স্তব্ধ করার একটা চেষ্টা হল। প্রশ্ন একটাই জুলাই আন্দোলনের নেতাদের, যাঁরা জনগণের মাঝে স্বতঃস্ফূর্তভাবে সচেতনতা তৈরি করছেন, তাঁদের একে একে সরিয়ে দেওয়ার এক সুদূর প্রসারী মাস্টারপ্ল্যান চলছে। এটা কি কেবল নেতাদের নিঃস্তব্ধ করে দেওয়া ? না কি এর লক্ষ্য আরও গভীরে? পুরো আন্দোলনকে শিকড়সমেত উপড়ে ফেলা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আর কেউ মাথা তুলে দাঁড়ানোর সাহস না পায়।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

‘ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করব…’ একযোগে হুঙ্কার হাসনাত-মাহফুজের

Next Post

ইউনূসের বিরুদ্ধে মুখ খোলায় সাংবাদিক আনিস আলমগীর অভিনেত্রী শাওনের বিরুদ্ধে মামলা!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
56
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
79
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
45
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
54
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
87
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূসের বিরুদ্ধে মুখ খোলায় সাংবাদিক আনিস আলমগীর অভিনেত্রী শাওনের বিরুদ্ধে মামলা!

ইউনূসের বিরুদ্ধে মুখ খোলায় সাংবাদিক আনিস আলমগীর অভিনেত্রী শাওনের বিরুদ্ধে মামলা!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি