• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
লুট হওয়া অস্ত্র খুঁজে দিলেই ৫ লাখ পুরস্কার! প্রবল ক্ষুব্ধ “বিচারহীন” পুলিশ

লুট হওয়া অস্ত্র খুঁজে দিলেই ৫ লাখ পুরস্কার! প্রবল ক্ষুব্ধ “বিচারহীন” পুলিশ

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
56
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

জুলাই বিপ্লব ও আগস্ট গণঅভ্যুত্থানের সময় লুট হয়েছিল বাংলাদেশের শতাধিক থানা। অভিযোগ ছিল, অধিকাংশ থানার মজুত অস্ত্রশস্ত্র লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। গণঅভ্যুত্থান এবং নতুন সরকার গঠনের এক বছর পার করার পরও সেই অস্ত্রশস্ত্র উদ্ধার করতে পারেনি বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী। যা নিয়ে কম বিতর্ক হচ্ছে না। এই আবহেই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে বড়সড় পুরস্কার ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সর্বোচ্চ পুরস্কার ৫ লক্ষ টাকা পর্যন্ত। গত সোমবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই পুরস্কার ঘোষণা করেন। এরপর থেকে শুরু হয়েছে আরেক বিতর্ক।
প্রসঙ্গত গত বছর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। দায়িত্ব নিয়েই তিনি বিভিন্ন হাসপাতালে ছুটে গিয়েছিলেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের দেখতে। সেই সময়ই তিনি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেছিলেন, আমার আশ্চর্য লাগছে, বেশিরভাগই পুলিশের গুলিতে আহত হননি, দেখে মনে হচ্ছে বাইরের কেউ তাঁদের গুলি করেছে।

ADVERTISEMENT

আসলে ভুল করেই তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলে ফেলেছিলেন যে পুলিশের গুলিতে সকলে মারা যাননি। তিনি প্রশ্ন তুলেছিলেন এই ধরণের মারাত্মক রাইফেল দুস্কৃতিদের হাতে কে বা কারা তুলে দিয়েছিল? তিনি এও দাবি করেছিলেন, এই ঘটনার বিস্তারিত তদন্ত হবে। কিন্তু বিগত এক বছরে সেই তদন্ত এক পাও এগিয়েছে কিনা সেটাই জানা যায়নি। বরং সাখাওয়াত হোসেনকেই স্বরাষ্ট্র উপদেষ্টা পদ হারাতে হয়েছিল। এক বছরে একটা অস্ত্রও উদ্ধার করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, যে বা যারা লুট হওয়া অস্ত্র উদ্ধারে সাহায্য় করবেন, তাঁদের আর্থিক পুরস্কার দেওয়া হবে। কটা শর্ট গান কিংবা পিস্তল উদ্ধার করে দিতে পারলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল ও এসএমজি উদ্ধার করে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে ১ লাখ টাকা। আর একটা এলএমজি রাইফেল উদ্ধার করে দিতে পারলেই ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই সঙ্গে তিনি জানান, প্রতিটি কার্তুজের জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। পুরস্কার তো ঘোষণা হল, কিন্তু যে সমস্ত পুলিশকর্মীরা মারা গিয়েছিলেন, তাঁরা কি সুবিচার পাবেন? এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি মাথাচারা দিয়ে উঠছে। এই বিষয়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তারাই বলছেন, যে কোনও হত্যাকাণ্ডেরই বিচার হওয়া উচিত। প্রকৃত দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা উচিত। তা না হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে না। কিন্তু শুধু আন্দোলনে নিহতদের বিচার করা হচ্ছে। পুলিশ সদস্য হত্যাকাণ্ডের বিচার হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। কেউ কেউ এই প্রশ্নও তুলছেন, গত বছর ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত সারা দেশে যে যে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার শিকার ব্যক্তিরাও ন্যায়বিচার থেকে কেন বঞ্চিত হবেন?
বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন, বাংলাদেশ পুলিশের অবস্থা এখন সবচেয়ে খারাপ। একদিকে এতজন সহকর্মীদের হত্যার দায়মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ সদস্যরা কে কোথায় দায়িত্ব পালন করেছেন তা জানতে চাওয়া হয়েছে। দুইয়ের ধাক্কায় সবচেয়ে বেশি হতাশায় ভুগছেন নিচু তলার পুলিশকর্মীরা। মজার বিষয় হল, বাংলাদেশের বর্তমান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এক বছর পরও দাবি করলেন এখনও এর তদন্ত হয়নি। তিনি নিজের আগের অবস্থানে অনঢ় থেকে এও জানিয়েছেন, ৭ পয়েন্ট ৬২ রাইফেল থেকে নিপুন হাতে ছাত্রনেতাদের ঠিক কপালে গুলি করা হয়েছিল। যা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের দ্বারাই সম্ভব।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের একাধিক পুলিশ কর্মকর্তা দাবি করেছিলেন, হত্যাকাণ্ডের শিকার সব পুলিশ সদস্য যে ডিউটিরত অবস্থায় নিহত হয়েছেন তা কিন্তু নয়। কেউ কেউ কর্মস্থল থেকে সাদা পোশাকে বাড়ি ফেরার পথেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আবার কাউকে বাড়ির সামনেই নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর থেকেই বোঝা যায়, কে বা কারা এই পুলিশ হত্যার সঙ্গে জড়িত। তাঁদের আড়াল করতেই হত্যার বিচার না করে লুট হওয়া অস্ত্রশস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করে দিল অন্তর্বর্তীকালীন সরকার।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

কেলেঙ্কারির একশেষ! এবার মালয়েশিয়া সফরে গিয়েও মুখ পুড়ল ইউনূস সরকারের

Next Post

পুজোর আগে বাড়লো ভাতা। ৩০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্তে নবান্নের

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
পুজোর আগে বাড়লো ভাতা। ৩০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্তে নবান্নের

পুজোর আগে বাড়লো ভাতা। ৩০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্তে নবান্নের

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি