• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
২০২৪ সালে বাংলাদেশে কোনও যুদ্ধই হয়নি,  তাই হাসিনাও যুদ্ধাপরাধী নন

২০২৪ সালে বাংলাদেশে কোনও যুদ্ধই হয়নি, তাই হাসিনাও যুদ্ধাপরাধী নন

Raja Majumder by Raja Majumder
9 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

গত বছরের জুলাই – অগাস্টে বাংলাদেশে কোনও যুদ্ধ সংঘটিত হয়নি, যা হয়েছিল সেটা ছিল রাজনৈতিক বিরোধ। শেখ হাসিনা সে সময় দেশ পরিচালনায় শীর্ষপদে ছিলেন। পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল-সহ উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ তিনি করেছেন। তাই সেই সব অবকাঠামো ধ্বংসের সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন না। এমনকি ২০২৪ সালের ১৪ জুলাই থেকে ৫ আগস্ট প্রত‍্যক্ষ বা পরোক্ষভাবে তিনি কোনও হত‍্যার নির্দেশ দেননি। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে সাওয়াল করার সময় এই ধরণের যুক্তিজাল বুনলেন তাঁর হলে লড়া রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।

আদালতে তিনি এও দাবি করেন, শেখ হাসিনার বিরুদ্ধে কোনও দালিলিক প্রমাণ নেই। প্রসিকিউশন কোনও রূপ প্রমাণ দাখিলেও ব‍্যর্থ হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একতরফা মামলা দায়ের করে বিচার প্রক্রিয়া শুরু করেছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। যা নিয়ে আন্তর্জাতিক স্তরে বিতর্ক সৃষ্টি হলে, শেখ হাসিনার পক্ষে একজন রাষ্ট্রকর্তৃক নিযুক্ত আইনজীবীকে নিয়োগ করা হয়েছিল। কিন্তু সেই নিয়োগ নিয়েও বিতর্ক হয়। অবশেষে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনজীবী আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য নিয়োগ করে। তিনিই এবার আদালতে শেখ হাসিনার হয়ে সাওয়াল করলেন। এবং শুনানিতে আইনজীবী আমির হোসেন জোরালো সাওয়াল করে সরকার পক্ষকে চাপে ফেলে দিলেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

নানান যুক্তি তুলে ধরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ দুই আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তাঁদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন। কেন শেখ হাসিনাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া উচিৎ, সে প্রসঙ্গে হাসিনার আইনজীবী আমির হোসেন আদালতে দাবি করেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী যুদ্ধাপরাধের বিচার হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। কিন্তু ২০২৪ সালের জুলাই-অগাস্ট মাসে বাংলাদেশে কোনও যুদ্ধই সংঘটিত হয়নি। যা হয়েছিল রাজনৈতিক বিবাদ। অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভুত যে সমস্ত অপরাধ মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হয়, সেই ধরণের কোনও অপরাধ এখানে সংঘটিতই হয়নি।

আকাট্য যুক্তি, এখন দেখার, সরকার পক্ষের আইনজীবী এই সাওয়ালের পাল্টা কি যুক্তি দেন। যদিও এদিনও সরকার পক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরজি জানান ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। এদিন সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারসহ তিন সদস্যের ট্রাইব্যুনাল আগামী ১০ই জুলাই অভিযোগ গঠনের আদেশের দিন ঠিক করেছেন। যদিও শেখ হাসিনার এক অডিও বার্তায় শোনা গিয়েছে, তিনি দাবি করেছেন, একটার পর একটা মামলা দিয়েছে। আমাকে নোটিশ দিক, আমি হাজিরা দিতে যাবো। কিন্তু তাঁর দাবি, এটা বিচারের নামে প্রহসন চলছে।

এদিকে অন্য এক বিতর্কের সৃষ্টি হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের অবস্থান নিয়ে। গত বছর ৫ আগস্ট তিনি দাবি করেছিলেন, জনতার ওপর সেনা গুলি চালাতে চায় না। আদৌ কি তিনি সত্যি বলেছিলেন, নাকি পুরোপুরি মিথ্যা কথা বলেছিলেন জেনারেল ওয়াকার। যত সময় যাচ্ছে, নতুন নতুন দাবি, নতুন নতুন তথ্য সামনে আসছে। জানা যাচ্ছে,  গত বছর ৫ আগস্ট গণভবনের নিরাপত্তার জন্য বিমান বাহিনীর প্রধান তাঁর বাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু মাঝপথেই নাকি থামিয়ে দেওয়া হয়। যদিও কে বা কারা তাঁকে নির্দেশ দিয়েছিল সেটা পরিস্কার নয়। তবে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে,  প্রধানমন্ত্রী ও তাঁর বাসভবন রক্ষায় নিজের দায়িত্ব পালন করতে এগিয়ে যাচ্ছিন বিমানবাহিনীর প্রধান, তাকে কেনো বাধ্য করা হল সরে আসার জন্য?

জানা যাচ্ছে, তিনিই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করেই তাঁর জুনিয়র অফিসার দিয়ে শেখ হাসিনাকে নিরাপদে সড়িয়ে নেন। এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে পরামর্শ করে হাসিনাকে ভারতে পাঠানোর ব্যবস্থা করেন। এতদিন মনে করা হতো, এই কাজটি করেছিলেন জেনারেল ওয়াকার উজ জামান। দাবি, বাংলাদেশের সেনাপ্রধান জানতেনও না যে শেখ হাসিনা গণভবন ত্যাগ করেছেন, এবং সেনা বিমানে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হযে গিয়েছেন। কারণ তিনি তখন বৈষম্যবিরোধী ছাত্র নেতা, রাজনৈতিক দল জামাত-বিএনপি ও কিছু জঙ্গি নেতাদের সাথে বৈঠকে ব্যস্ত ছিলেন। ধীরে ধীরে সব প্রকাশ পাবে বলে দাবি, বাংলাদেশ আওয়ামী লীগের।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHSheikh Hasina
Previous Post

ফের নিশানায় টিউলিপ! হাস্যকর অভিযোগ এনে হাসিনার বোনঝিকে আক্রমণ

Next Post

ইউনূস তালিবানি শাসন চালাচ্ছে বাংলাদেশে! বেছে বেছে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার জারি রয়েছে

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
1
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
2
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
9
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more
Next Post
ইউনূস তালিবানি শাসন চালাচ্ছে বাংলাদেশে! বেছে বেছে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার জারি রয়েছে

ইউনূস তালিবানি শাসন চালাচ্ছে বাংলাদেশে! বেছে বেছে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার জারি রয়েছে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি