• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কি বলছে প্রত্যর্পণ চুক্তি? শেখ হাসিনাকে যেভাবে ভারতে রাখা যাবে

কি বলছে প্রত্যর্পণ চুক্তি? শেখ হাসিনাকে যেভাবে ভারতে রাখা যাবে

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সরকার বিরোধী আন্দোলনকে দমন করার জন্য গণহত্যা চালানো হয়েছে এই অভিযোগে সম্প্রতি বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরপরেই প্রশ্ন উঠছে এবার কি করবে নয়া দিল্লি? কূটনৈতিক চ্যানেলে যদি এই গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে বাংলাদেশ সরকার নয়া দিল্লির কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করে বসে, তাহলে কি হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে?

ADVERTISEMENT

বাংলাদেশে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ফলে চলতি বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে চেপে ঢাকা থেকে আগরতলা ও কলকাতা হয়ে দিল্লির কাছে গাজিয়াবাদে এক সামরিক এয়ারবেসে অবতরণ করেছিলেন। এরপর থেকে তিনি ভারতেই আছেন, তবে কোথায় তিনি থাকছেন সেটা নিয়ে গোপনীয়তা বজায় রাখছে নতুন দিল্লি। যদিও বাংলাদেশে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার খবর সামনে আসার পর ভারতের বিদেশমন্ত্রক ছোট্ট একটা বিবৃতি জারি করেছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, ‘প্রাক্তন প্রধানমন্ত্রীর ভারতে অবস্থানের বিষয়ে আমি আগেও বলেছিলাম, তিনি স্বল্প নোটিশে এসেছিলেন এবং এখন এখানেই আছেন’।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 

কিন্তু বাংলাদেশের তদারকি সরকার যদি ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করে তাহলে ভারতি কি করবে, সেই প্রশ্নের কোনও উত্তর দেয়নি বিদেশমন্ত্রক। ফলে এই বিষয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে কূটনৈতিক মহলের অন্দরে। ভারতীয় বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, বাংলাদেশ চাইলেই ভারত শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য নয়। এবং তা দুই দেশের মধ্যে হওয়া বন্দি প্রত্যর্পণ চুক্তির ধারা মেনেই তা সম্ভব। কূটনৈতিক মহলের বক্তব্য, ২০১৩ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটা বন্দি প্রত্যর্পণ চুক্তি সাক্ষরিত হয়েছিল। আর সেটা হয়েছিল একটা বিশেষ কারণে। সেটা হল, সেই সময় অনেক সময়ই উত্তর পূর্বাঞ্চলের জঙ্গিরা ভারতে নাশকতা করে বাংলাদেশে পালিয়ে গিয়ে আশ্রয় নিত। অপরদিকে, বাংলাদেশের জামায়েতুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনের সদস্যরা নাশকতা চালিয়ে ভারতের অসম বা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এসে আশ্রয় নিত। সেই পরিপ্রেক্ষিত থেকেই দুই দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়েছিল। ২০১৬ সালে সেই চুক্তি কিছুটা সংশোধিত হয়। আর এই চুক্তি মোতাবেক আলফা নেতা অনুপ চেটিয়া বা অন্য জঙ্গি নেতাদের প্রত্যর্পণ হয়েছে দুই দেশের মধ্যে। কিন্তু শেখ হাসিনার বিষয়টি আলাদা। তিনি কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নন, বরং তিনি প্রাক্তন রাষ্ট্রপ্রধান ছিলেন। চুক্তি মোতাবেক কোনও দেশকে কারও প্রত্যর্পণের জন্য আবেদন করতে হলে তাঁকে অন্তত এক বছরের সাজা ভোগ করতে হবে। হাসিনা কোনও দিনই সাজা ভোগ করেননি।

 

যদিও ২০১৬ সালে দু-দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি সংশোধনের ১০(৩) ধারা অনুযায়ী আবেদন করা যায়। এই ধারা অনুযায়ী শুধুমাত্র আদালতের পরোয়ানাই যথেষ্ট। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এও বলা আছে যে যে কোনও দেশ অনুরোধ প্রত্যাক্ষান করতে পারবে যদি সেই চরিত্র কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব হয়। শেখ হাসিনা আদ্যন্ত রাজনৈতিক ব্যক্তিত্ব। ভারত বন্দি প্রত্যর্পণ চুক্তির ৭ নম্বর ধারা প্রয়োগ করে আবেদন ফিরিয়ে দিতে পারে। এই ধারা মোতাবেক, প্রত্যর্পণ চাওয়া ব্যক্তিকে যদি কোনও অপরাধের জন্য আদালতে হাজির করানো না হয়, সে ক্ষেত্রে আবেদন ফিরিয়ে দিতে পারে কোনও দেশ। হাসিনার ক্ষেত্রে এই ধারা প্রয়োগ করতেই পারে ভারত। আবার, বন্দি প্রত্যর্পণ চুক্তির ৮ নম্বর ধারায় বলা হয়েছে, যে দেশের কাছে বন্দি প্রত্যর্পণের জন্য আবেদন করা হচ্ছে, সেই দেশ যদি মনে করে ন্যায়বিচারের লক্ষ্যে আস্থাশীল থেকে এই অনুরোধটি করা হচ্ছে না, অথবা সেই অপরাধ সাধারণ ফৌজদারি অপরাধ নয়, তাহলে অনুরোধটি ফিরিয়ে দেওয়া যায়। কূটনৈতিক শিবিরের একটা বড় অংশ মনে করছে, শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা হয়েছে তার বেশিরভাগটাই রাজনৈতিক প্রতিহিংসার বশে হয়েছে। তাই শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ ভারত সরকার ফিরিয়েই দিতে পারে। যদিও কূটনৈতিক মহলের আরেকটা অংশ মনে করছেন, শেখ হাসিনাকে ভারতে রেখে আগামীদিনে বাংলাদেশের ইউনূস সরকারের সঙ্গে সম্পর্ক উন্নতি করা সম্ভব নয়। এখন দেখার নরেন্দ্র মোদি সরকার কোনটা বেছে নেয়।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHPM MODIsaikh hasina
Previous Post

উৎসবের মরসুমে থাবা বসাবে ঘূর্ণিঝড় ‘ডানা’

Next Post

সিঙ্গুরের ক্ষোভে ঘি ঢাললেন শুভেন্দু! নতুন চাপে তৃণমূল

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
12
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি