• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
গোটা ট্রেন হাইজ্যাক! বাংলাদেশকে ফের “পূর্ব পাকিস্তান” বানাতে চাওয়া পাকিস্তান নিজেই ভেঙে দু-টুকরো হচ্ছে?

গোটা ট্রেন হাইজ্যাক! বাংলাদেশকে ফের “পূর্ব পাকিস্তান” বানাতে চাওয়া পাকিস্তান নিজেই ভেঙে দু-টুকরো হচ্ছে?

Raja Majumder by Raja Majumder
11 months ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
77
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

গত বছরের ৫ আগস্ট ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত বাংলাদেশে এক রাজনৈতিক পালাবদল হয়েছে। সে দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সহিংস আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। তিনি কোনওমতে পালিয়ে ভারতে এসে আশ্রয় নেন। এবং বাংলাদেশে অতি দ্রুততার সঙ্গে একটা অন্তরবর্তীকালীন তদারকি সরকার ক্ষমতায় আসে। বিশ্ব শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পদে আসীন হন। এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু এই ছাত্র আন্দোলন, গণ অভ্যাউত্থান যে স্বতঃস্ফূর্ত ছিল না, সেটা বোঝা গেল কয়েক মাসের মধ্যেই। একে একে মুখোশ খুলল বাংলাদেশে পালাবদলের কুশিলবদের। জানা গেল গভীর ষড়যন্ত্রের দ্বারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হঠানো হয়েছে। আর সেই ষড়যন্ত্রে যেমন পশ্চিমা দেশগুলির ডিপ স্টেস্টের ভূমিকা রয়েছে, তেমনই গভীর যোগ রয়েছে পাকিস্তানের।

পাক গুপ্তচর সংস্থা আইএসআই এই ষড়যন্ত্রের নেপথ্যে কাজ করেছে। পাকিস্তান চেয়েছিল, বাংলাদেশকে তাঁরা ফের পূর্ব পাকিস্তানে পরিণত করবে। এর ফলে ১৯৭২ সালের বদলা যেমন নেওয়া যাবে, তেমনই ভারতকে প্রবল চাপে ফেলা যাবে। কিন্তু শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? এই মুহূর্তে প্রবল গৃহযুদ্ধে বিদ্ধস্ত পাকিস্তান। একদিকে বালুচিস্তান প্রদেশ ও অন্যদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশ জ্বলছে গৃহযুদ্ধে। পরিস্থিতি এমন যে বিদ্রোহী বালুচিস্তান আর্মি একটা গোটা ট্রেন হাইজ্যাক করে নিয়েছে মঙ্গলবার দুপুরে। পণবন্দি করা হয়েছে শতাধিক যাত্রীকে। পাকিস্তানের কোয়েটা শহর থেকে ছেড়ে যাওয়া জাফর এক্সপ্রেসকে হাইজ্যাক করা হয় যখন ট্রেনটি গুদালার এবং পিরু কুনরির দুর্গম পাহাড়ী অঞ্চলের কাছে মাশকাফ টানেলের মধ্য দিয়ে যাচ্ছিল। যদিও বুধবার সকালে পাকিস্তানের সরকারি সংবাদ মাধ্যম পাকিস্তান রেডিও দাবি করছে, রাতভর সেনা অভিযান চালিয়ে তাঁরা দেড়শোর বেশি যাত্রীকে উদ্ধার করতে পেরেছে। তবে এখনও শতাধিক পণবন্দি রয়েছে বলোচ আর্মির হাতে।

পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে দাবি করা হলেও বলোচ আর্মির দাবি, তাঁরা নিরীহ যাত্রী, মহিলা ও শিশুদের আগেই মুক্তি দিয়েছে। শুধুমাত্র পাকিস্তানী সরকারি কর্মচারী, সেনা ও আইএসআই কর্মী ও আধিকারিকদের পণবন্দি করা হয়েছে। তাঁরা ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছে পাকিস্তান সরকারকে। এই সময়ের মধ্যে যদি পাক সেনা অভিযান বন্ধ করা না হয়, নিরীহ বালোচ যুবক যুবতীদের মুক্তি দেওয়া না হয় তাহলে তাঁরা সকল পণবন্দিদের হত্যা করবে। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন সাংসদ আব্দুল কাদির বালোচ একটি প্রথমসারির সংবাদমাধ্যমে দাবি করেছেন, বালোচ জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিহত অন্তত ১৫০ পাকিস্তানি সেনা। বুধবার বিকেল পর্যন্ত খবর, ঘটনাস্থলে এখনও তীব্র লড়াই চলছে বলোচ বিদ্রোহী এবং পাকিস্তান সেনার মধ্যে। এও জানা যাচ্ছে, বলোচ লিবারেশন আর্মির আত্মঘাতী বাহিনী ওই ট্রেনে উঠে নিবিচারে গুলি চালিয়েছে। কিন্তু সকলকে উদ্ধার করা এখনও সম্ভব হয়নি। পাকিস্তান দাবি করছে ৩০ জনের বেশি বলোচ আর্মির সদস্য নিহত হয়েছে, অপরদিকে বিএলএ দাবি করছে তাঁরাও কমপক্ষে ৩০ জন নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে। ফলে পরিস্থিতি যে এখনও অগ্নিগর্ভ সেটা বলাই বাহুল্য।

এখন প্রশ্ন হল, যে পাকিস্তান বাংলাদেশকে নতুন করে পূর্ব পাকিস্তান বানাতে চেয়েছিল, তাঁরাই এখন ভেঙে টুকরো টুকরো হতে চলেছে। প্রসঙ্গত, দীর্ঘ কয়েক দশক ধরেই পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বালুচিস্তান স্বাধীনতা চেয়ে বিদ্রোহী হয়েছে। পাকিস্তানী সেনা সেখানে ভয়ানক দমন পীড়ন চালিয়ে বিদ্রোহ ঠেকিয়ে যাচ্ছিল। বালুচিস্তানের বিদ্রোহীরা বলোচ লিবারেশন আর্মি নামে একটা সশস্ত্র বাহিনী তৈরি করে পাকিস্তানী সেনার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল। কিন্তু পাকিস্তানের আরেকটি প্রদেশ খাইবার পাখতুনখোয়ার মানুষজনও এবার বিদ্রোহী হয়েছে। আফগানিস্তান সীমান্তে তাঁরা নিয়মিত পাক সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করছে। আফগানিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক ই তালিবান বা টিটিপি সম্প্রতি যোগ দিয়েছে বলোচ লিবারেশন আর্মি বা বিএলএ-এর সঙ্গে। ফলে পাক সেনা কার্যত পিছু হঠেছে বালুচিস্তান থেকে। অন্যদিকে আফগানিস্তানের তালিবান সরকারও টিটিপি-কে সমর্থন করছে। তাঁরাও মাঝেমধ্যে পাক আফগান সীমান্তে আক্রমণ করছে। সবমিলিয়ে ভয়ানক পরিস্থিতি পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চলে। ওই এলাকা এখন কার্যত বিএলএ দখল নিয়ে ফেলেছে। যে কোনও মুহূর্তে তাঁরা বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করতে পারে। ফলে পাকিস্তান ভেঙে টুকরো হয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।

অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনীর অন্দরেও চলছে উথাল পাথাল। জানা যাচ্ছে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান ইতিমধ্যেই সেনাবাহিনীর অন্দরে নিজের কর্তৃত্ব তুলে নিয়েছেন। তিনি বাংলাদেশ সেনার অন্দরে বিদ্রোহ করতে চাওয়া অন্তত ১২ জন সেনা আধিকারিককে গৃহবন্দী অথবা গ্রেফতার করেছেন। তাঁদের মধ্যে অন্যতম দুইজন লেফটান্যান্ট জেনারেল ফইজুর রহমান ও কামরুল হাসান রয়েছে। এই মুহূর্তে সেনাপ্রধান ওয়াকার উজ জামান সেনার ভিতর পাকিস্তানপন্থী অংশটিকে নির্মূল করার লক্ষ্যে কাজ শুরু করেছেন। সূত্রের খবর, পাক সেনা আধিকারিকরা এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর কর্তারা, যারা বাংলাদেশে অবস্থান করছিলেন তাঁরা বাংলাদেশ ত্যাগ করছেন। ফলে, বলাই যায়, পাকিস্তানের একুলও গেল, অকুলও গেল।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHPAKISTANPAKISTAN ARMYTRAIN HIJACKED
Previous Post

সর্বোচ্চ সতর্কতায় বাংলাদেশের সেনাপ্রধান! এবার হুঁশিয়ারি মুহাম্মদ ইউনূসকে?

Next Post

চিনে প্রশিক্ষণ নিচ্ছে জামাত, হিজবুত ও রোহিঙ্গা জঙ্গিরা!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি