• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ

বাংলাদেশেও অজ্ঞাত বন্দুকবাজ? ঢাকার পর খুলনা, এবার টার্গেট এনসিপি!

Raja Majumder by Raja Majumder
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 ইনকিলাব মঞ্চের ওসমান হাদির মৃত্যুর রেষ কাটার আগেই বাংলাদেশে ফের চলল গুলি। এবার টার্গেট এনসিপির এক শ্রমিক নেতা। মহম্মদ মোতালেব শিকদার নামে ওই জাতীয় নাগরিক পার্টির নেতাকে দিনেদুপুরে খুলনা শহরের সোনাডাঙা অঞ্চলে কে বা কারা গুলি করে চম্পট দেয়। ঘটনার পর থেকে এখনও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ, তবে জানা যাচ্ছে কোনও এক মহিলাকে আটক করা হয়েছে এই ঘটনায়। যদিও এখনও পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয়। কিন্তু বাংলাদেশে বিগত কয়েকদিনে এই অজ্ঞাত বন্দুকবাজদের দৌঁড়াত্ম রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বাংলাদেশের রাজনৈতিক মহলে।
ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছিলেন গত ১২ ডিসেম্বর। এরপর প্রায় সাতদিন চিকিৎসার অধীনে থাকার পর সিঙ্গাপুরে তাঁর মৃত্যু হয়। জনপ্রিয় ওই ছাত্রনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা বাংলাদেশ কার্যত জ্বলে ওঠে। সেই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই গুলিবিদ্ধ হলেন আরও এক ছাত্রনেতা। বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মোতালেবের অবস্থা এখন কিছুটা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তিনি এথন খুলনার এক হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু প্রশ্ন উঠছে, বাংলাদেশে কেন এবং কিভাবে প্রকাশ্য দিবালোকে গুলি চলছে? এর পিছনে কারা দায়ী? এর জবাব কেউ দিতে না পারলেও, বাংলাদেশে প্রত্যেক দিন নানা ঘটনায় হিংসা এবং উত্তেজনার পারদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে যেটা জানা যাচ্ছে সেটাও কম ভয়াবহ নয়। প্রথমে ওসমান হাদি, তারপর মহম্মদ মোতালেব শিকদারের উপর গুলি চলল। দুজনেরই মাথায় গুলি করা হয়েছে। ফলে নিজেদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন রাজনীতিবিদ। তাঁদের মধ্যে বেশিরভাগই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতা। জানা যাচ্ছে এই দুই ঘটনার পরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন বহু রাজনীতিবিদ। কেউ চেয়েছেন পুলিশি নিরাপত্তা, আবার কারও দাবি গানম্যানের। আবার কেউ কেউ একাধিক আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও চেয়েছেন বলে বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর। অবশ্য মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার জুলাই যোদ্ধা, সমন্বয়ক, নির্বাচনের প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে বলেও খবর।
ওয়াকিবহাল মহলের মতে, ইনকিলাব মঞ্চের প্রধান তথা ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর গুলি চালানো এবং তাঁর মৃত্যুর জন্য প্রথমে বিএনপি এবং পরে ভারতকে কাঠগড়ায় তুলে দেওয়া হয়। এরপরই বাংলাদেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়ে যায়। কার্যত আগুন জ্বলে যায় সে দেশে। ভারত-বিরোধী নানা স্লোগানে মুখরিত হতে শুরু করে ঢাকা-সহ বাংলাদেশের বহু শহর, গঞ্জ ও গ্রাম। এরপরই এনসিপি নেতার উপর চলল গুলি। তবে এটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য নেই বাংলাদেশে, যতটা হাদির জন্য হয়েছিল। যদিও পরপর দুই ছাত্র নেতার উপর গুলি চালানোর ঘটনা বাংলাদেশের রাজনৈতিক মহলে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। বিএনপির দাবি, দেশে কার্যত আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। তাঁদের অভিযোগের তির জামায়তে ইসলামীর দিকেই। অন্যদিকে, রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবি, রাজনৈতিক মতভেদের জেরে প্রকাশ্যে খুনের ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়, কিন্তু দিনের আলোয় এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। আর সেই পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে কারণ, কোনও ক্ষেত্রেই খুনি বা আক্রমণকারীদের ধরতে পারেনি পুলিশ প্রশাসন।
তবে হাদির ঘটনার পর যেটা হয়েছে সেটা হল বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যাওয়া। অথচ সরকারের তরফেই দাবি করা হচ্ছিল হাদির খুনিরা নাকি ভারতে পালিয়ে এসেছে। ওয়াকিবহাল মহলের দাবি, এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও খারাপের দিকে নিয়ে যাওয়া হল। ইতিমধ্যেই বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হামলার ঘটনাও যেমন সামনে এসেছে। তেমনই দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনেও বিক্ষোভ প্রদর্শন হয়। অন্যদিকে, ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করে দিল্লির দূতাবাসে ‘হামলা’ নিয়ে উদ্বেগপ্রকাশ করল বাংলাদেশ। এই নিয়ে বিগত দশ দিনে দ্বিতীয়বার ভারতের রাষ্ট্রদূতকে তলব করল ঢাকা। যদিও ভারত সেভাবে কোনও পদক্ষেপ এথনও নেয়নি। সবমিলিয়ে পরিস্থিতি যে খুব একটা ভালো এটা বলা যাবে না। ওয়াকিবহাল মহল মনে করছে নয়া দিল্লির এই নিরাবতা আসন্ন ঝড়ের লক্ষণ হতে পারে। অপরদিকে, বাংলাদেশের অজ্ঞাত বন্দুকবাজদের দাপট নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। যা আগামীদিনে বড়সড় ঘটনার দিকেই ইঙ্গিত করছে বলে মনে করা হচ্ছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

র’ক্তা’ক্ত বাংলাদেশ! নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, ভয়ে ২০ জন রাজনীতিবিদকে গানম্যা

Next Post

লোকসানে ধুঁকছে বাংলাদেশের ব্যাঙ্ক, আরেকটি ‘ইউনূস-ব্যাঙ্ক’ থুলে লুটতে উদ্যোগী নোবেলজয়ী!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
লোকসানে ধুঁকছে বাংলাদেশের ব্যাঙ্ক, আরেকটি ‘ইউনূস-ব্যাঙ্ক’ থুলে লুটতে উদ্যোগী নোবেলজয়ী!

লোকসানে ধুঁকছে বাংলাদেশের ব্যাঙ্ক, আরেকটি 'ইউনূস-ব্যাঙ্ক' থুলে লুটতে উদ্যোগী নোবেলজয়ী!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি