• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারত-যুক্তরাষ্ট্র একযোগে ফেরাবে আওয়ামী লীগকে! নির্বাচনের আগেই হাসিনার পালে জোয়ার

ভারত-যুক্তরাষ্ট্র একযোগে ফেরাবে আওয়ামী লীগকে! নির্বাচনের আগেই হাসিনার পালে জোয়ার

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
11
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

দেশটার নাম আমেরিকা। নিজেদের স্বার্থের জন্য এবং স্বার্থে আঘাত লাগলে এমন কোনও পদক্ষেপ নেই যেটা তারা করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। দেশটার চরিত্রই এইটা। হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পিছনে যে আমেরিকার হাত ছিল তা নিয়ে কোনও সন্দেহ নেই। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তাঁর প্রথম দিকের সাক্ষাৎগুলিতে এই নিয়ে খুব একটা তাঁকে সরব হতে দেখা যায়নি। কিন্তু পরবর্তী সময়ে তিনি যে সব সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে খুব পরিষ্কারভাবে জানিয়ে দেন, যে আমেরিকাই তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। কারণ, সেন্ট মার্টিন দ্বীপ। হাসিনা বলেন, তিনি প্রধানমন্ত্রী পদে থাকাকালীন আমেরিকার তরফ থেকে সেন্ট মার্টিন দ্বীপ তুলে দেওয়ার জন্য তার ওপর চাপ তৈরি করা হয়। কিন্তু মার্কিন চাপের কাছে নতিস্বীকার করতে অস্বীকার করায় আমেরিকা তখন অন্য কৌশল নেওয়ার কথা চিন্তা করতে শুরু করে। বাংলাদেশে জুলাই-অগাস্ট আন্দোলনকে বলা হয়েছিল জনতার স্বতর্স্ফূর্ত আন্দোলন। কিন্তু পরবর্তীকালে দেখা যায়, এই আন্দোলনের পিছনেও হাত ছিল আমেরিকার। আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার মধ্যে এখন সব দিক থেকেই শক্তিশালী দেশ ভারত। পাকিস্তানের হাল খুব খারাপ। সেখান থেকে আমেরিকার পাওয়ার কিছু নেই। আর নতুন করে সেখানে অস্থিরতা তৈরি করেও আমেরিকার কোনও লাভ হবে না। ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা যে তারা করেনি, তা নয়। কিন্তু চেষ্টা করেও তারা চূড়ান্ত ব্যর্থ হয়েছে। নেপালকে সাময়িকভাবে অস্থির করে তোলা হলেও নেপাল সামলে নিয়েছে। হারাধানের ১০টি ছেলের মধ্যে রইল বাকি বাংলাদেশ। তাই, বাংলাদেশে একবার অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারলেই হল। ভারত কিছুটা হলেও উদ্বেগের মধ্যে থাকবে।
ভারত যে উদ্বেগে ছিল না, তা নয়। বাংলাদেশ থেকে হাসিনা সরে যাওযার পর থেকে সাউথব্লকে একটি অস্থিরতা তৈরি হয়। কারণ, ক্ষমতার ব্যাটন যাঁর হাতে গিয়েছে সে মানুষটি কেমন, তা সাউথব্লকের নতুন করে জানার কোনও প্রয়োজন হয়নি। তাই, পদ্মাপারে অবৈধ সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপের দিকে কড়া নজড় ছিল দিল্লির। পরিস্থিতি আরও জটিল করে তোলে পাক-বাংলাদেশ ঘনিষ্ঠতা। দিল্লির চিন্তা ক্রমেই বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিয়ে বাংলাদেশকে এখন কৌশলগতভাবে চাপে রেখেছে ভারত। ভারতের সঙ্গে যুক্ত হয়েছে আমেরিকা।
বলা হচ্ছে, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে ভারত ও আমেরিকার বিরাট একটা ভূমিকা রয়েছে। মা মৃত্যুশয্যায় থাকাকালীন তারেক জানিয়ে ছিলেন তিনি দেশে ফিরতে চান। কিন্তু দেশে ফেরার বিষয়টি একা তাঁর ওপর নির্ভর করে না বলেও জিয়া-পুত্র জানিয়ে দেন। তাঁর বক্তব্যের লক্ষ্য ছিল সেনাবাহিনী। বাহিনীর থেকে সবুজ সংকেত না পেয়ে দেশে ফিরলে তাঁকে যে জেলের ঘানি টানতে হবে, তারেক সে ব্যাপারে নিশ্চিত ছিল। তাই, বাহিনীর তরফে সুবজ সংকেত পাওয়ার পাশাপাশি আমেরিকা ও ভারত থেকেও তাঁর দরকার ছিল সবুজ সংকেত। আন্তর্জাতিকমহলের মতে, তারেককে শর্তসাপেক্ষে দেশে ফিরতে দেওয়া হয়েছে। সেই শর্তের মধ্যে রয়েছে নিরাপদে হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন। ভোটে জয়ী হওয়ার পর জিয়া-পুত্রের প্রথম কাজ হবে বঙ্গবন্ধুকন্যাকে দেশে ফিরিয়ে আনা। বঙ্গবন্ধু কন্যার দেশে ফেরার সঙ্গে জড়িয়ে রয়েছে তারেক সে দেশের থাকার মেয়াদ।
এই তারেক কিন্তু একসময় আমেরিকার বিষ নজরে ছিল। সালটা ২০০৮। বাংলাদেশের মার্কিন দূতাবাস থেকে সে দেশের পররাষ্ট্র দফতরকে একটি চিঠি দেওয়া হয়। চিঠির বয়ানের মূল কথা – আমেরিকার কাছে তারেক একটি বিপজ্জনক নাম। তারেক-জিয়া একাধিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। চাঁদাবাজী থেকে শুরু করে ঘুষ, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, কর ফাঁকি সহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। তারেক সম্পর্কে বলা হয়, ‘সরকারি ক্রয়সংক্রান্ত বিষয় এবং রাজনৈতিক পদ দেওয়ার ক্ষেত্রে প্রকাশ্যে যত্রতত্র ঘুষ চাওয়ার জন্য তারেক কুখ্যাত। দুর্নীতিপ্রবণ সরকার এবং বাংলাদেশের সহিংস রাজনীতির এক দৃষ্টান্ত তারেক।’ সেই তারেক এখন আমেরিকা ও ভারতের দাবার বোড়ে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘুর উপর অত্যাচার। সগৌরবে তথ্য তুলে ধরলেন ইউনূস।

Next Post

আওয়ামী লীগ নির্ধারণ করবে বিএনপি’র ভাগ্য! ভোটে বড়ো ফ্যাক্ট হাসিনার সমর্থকেরা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
69
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
72
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
31
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
আওয়ামী লীগ নির্ধারণ করবে বিএনপি’র ভাগ্য! ভোটে বড়ো ফ্যাক্ট হাসিনার সমর্থকেরা

আওয়ামী লীগ নির্ধারণ করবে বিএনপি’র ভাগ্য! ভোটে বড়ো ফ্যাক্ট হাসিনার সমর্থকেরা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি