• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পাক হাইকমিশনারের পর মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সও ঢাকা ছাড়লেন! ইউনূসের বাংলাদেশ বারুদের স্তুপের ওপর দাঁড়িয়ে

পাক হাইকমিশনারের পর মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সও ঢাকা ছাড়লেন! ইউনূসের বাংলাদেশ বারুদের স্তুপের ওপর দাঁড়িয়ে

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের ভূমি ব্যবহার করে মিয়ানমারের রাখাইন প্রদেশে যে মানবিক করিডোর দেওয়া নিয়ে সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিবাদ চরমে। গত ২১ মে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান ঢাকা ক্যান্টনমেন্টের দরবারে সেনাসদস্যদের সমর্থনে কঠোর অবস্থান নিয়ে বলেছিলেন, “নো ব্লাডি করিডোর বিজনেস”। অর্থাৎ সেনাপ্রধান রাখাইন করিডর নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। উল্লেখ্য, এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মধ্যে মিয়ানমারের রাখাইন করিডোর নিয়ে মতপার্থক্য অব্যাহত। এই পরিস্থিতিতে বাংলাদেশে যা ঘটে চলেছে তা গৃহযুদ্ধের থেকে কম কিছু নয় বলেই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল।

ADVERTISEMENT

সূত্রের খবর, ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন গত ২২ মে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ধরে দোহা হয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে, তিনি বাংলাদেশ ও মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি পরামর্শের জন্যই দেশে ফিরেছেন। তাৎপর্যপূর্ণভাবে, তার পরই দোহা উড়ে গিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সূত্র বলছে, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন বাংলাদেশ ছাড়ার কয়েক ঘন্টা আগেই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, জাতীয় নাগরিক পার্টির কয়েকজন শীর্ষ নেতৃত্ব এবং কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন। ফলে ধরে নেওয়া হচ্ছে, মার্কিন রাষ্ট্রদূত মার্কিন পররাষ্ট্র দফতর এবং নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শের জন্যই যুক্তরাষ্ট্রে গিয়েছেন। এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, আগামী মাসেই বাংলাদেশের সেনাপ্রধান চিন সফরে যাচ্ছেন। দায়িত্ব নেওয়ার পর এটা তাঁর প্রথম চিন সফর হবে। একদিকে যখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দক্ষিনাঞ্চলে একটি সামরিক ঘাঁটি গড়তে উদ্যোগী, অন্যদিকে চিন উত্তরাঞ্চলে বিমানঘাঁটি গড়তে চায় লালমনিরহাটে। কূটনৈতিক মহল মনে করছে, অন্তর্বর্তীকালীন সরকার আগুন নিয়ে খেলতে চাইছে। একদিকে তারা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রকেও হাতে রাখতে চাইছে অন্যদিকে চিনকেও।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরণের হুমকি নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ। ওই প্রতিবেদনের একটি অংশে দাবি করা হয়েছে, আমেরিকাকে টেক্কা দেওয়ার জন্য চিন বিশ্বের কয়েকটি দেশে তাঁদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে। এই তালিকায় বাংলাদেশ ও মিয়ানমারের নাম আছে। চিনের ব্যাপারে সতর্ক করে মার্কিন ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, পূর্ব এশিয়ার প্রধান শক্তিধর দেশ হওয়ার কৌশলগত লক্ষ্য বজায় রেখেছে বেজিং। তাতে বলা হয়েছে, কূটনৈতিক সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকা ও তার মিত্রদের মোকাবিলা করার জন্য চিন বৈশ্বিক সক্ষমতা বৃদ্ধি করে চলেছে। চিনা পিপলস লিবারেশন আর্মির জন্য বহু দূরবর্তী স্থানেও সামরিক অবকাঠামো নির্মাণের উল্লেখও রয়েছে ওই প্রতিবেদনে। এই এই দূরবর্তী স্থানগুলির মধ্যে বাংলাদেশ ও মিয়ানমার রয়েছে। অর্থাৎ লালমনিরহাটে যে বিমান ঘাঁটি নির্মাণের কথা বলা হচ্ছে, সেটা হুমকি হিসেবেই দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর উপর বাংলাদেশ সেনাপ্রধান চিন সফরে যাচ্ছেন। সেখানে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তিও হতে পারে। যা মার্কিন যুক্তরাষ্ট্র মোটেই ভালো চোখে দেখছে না।

এবার আসা যাক কয়েকটি কূটনৈতিক বিষয়ে। প্রথমে ঢাকায় অবস্থিত পাক হাইকমিশনার বাংলাদেশ ছাড়লেন। তাঁকে নাকি ফিরিয়ে নিয়েছে পাকিস্তান। এর ১১ দিনের মাথায় রাখাইন করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সংঘাত এবং ইউনূসের পদত্যাগ নাটক। সেই অবহেই ঢাকা ত্যাগ করলেন মার্কিং চার্জ দ্য অ্যাফেয়ার্স। উল্লেখযোগ্য বিষয় হল, গত একবছর ধরে ঢাকার মার্কিন দূতাবাসে স্থায়ী রাষ্ট্রদূত নেই। বরং এই সময়ে দুজন চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দায়িত্বে এসেছেন। রাখাইন করিডোর নিয়ে সেনাপ্রধানকে মানাতে না পাড়ার জন্য কি ফিরে যেতে হল ট্রেসি জ্যাকবসনকে? তিনি কি আদৌ ফিরবেন, নাকি অন্য কেউ আসবেন তাঁর জায়গায়? সেই প্রশ্নও উঠছে। ফলে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। বরং ইউনূসের বাংলাদেশ বারুদের স্তুপের ওপর দাঁড়িয়ে। এটা বলাই বাহুল্য।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

আচমকা সেনাপ্রধান-জামাত বৈঠক! তবে কি ইউনূসের বিরুদ্ধে সেনা-বিএনপি-জামাত জোট?

Next Post

বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা! প্রধান বিচারপতিকে কেন ডেকে পাঠালেন মুহাম্মদ ইউনূস?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
87
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
65
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
93
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
83
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
49
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
41
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
49
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
59
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
102
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
41
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা! প্রধান বিচারপতিকে কেন ডেকে পাঠালেন মুহাম্মদ ইউনূস?

বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা! প্রধান বিচারপতিকে কেন ডেকে পাঠালেন মুহাম্মদ ইউনূস?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি