• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনুসকে রাষ্ট্রপতি করতে প্রবল চাপ আসছে!  তারেক কোন পথে হাঁটবেন?

ইউনুসকে রাষ্ট্রপতি করতে প্রবল চাপ আসছে! তারেক কোন পথে হাঁটবেন?

Raja Majumder by Raja Majumder
4 weeks ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার ঠিক আগেই এমন কয়েকটি কাজ করে গিয়েছেন যা বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক পরিমন্ডলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবার কেউ কেউ বলছেন, ইউনূসের এই কার্যকলাপ গোটা বিশ্বেই বিরল। আবার ক্ষমতা ছাড়ার আগে মুহাম্মদ ইউনূস নিজেই নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গিয়েছেন। আবার তাঁর অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেওয়ার মাত্র তিনদিন আগে তড়িঘড়ি এবং অতি গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য শুল্ক চুক্তি করে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে ১০ ফেব্রুয়ারি একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছিল পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার। তাতে বলা হয়েছিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার পর এক বছর পর্যন্ত স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ সুবিধা পাবেন। এই অন্তর্বর্তী সরকারের সময়েই, বিশেষ নিরাপত্তা আইন ২০২১-এর ১২ নম্বর ধারায় দেওয়া ক্ষমতাবলে গত ২৩ ডিসেম্বর ২০২৫-এ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা ২০২৫-এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সে সময়ও বিতর্ক হয়েছিল, যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছিলেন, এসএসএফ সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কোনও আইন লঙ্ঘন করেননি। তাঁর দাবি ছিল, এটি অস্বাভাবিক বা নজিরবিহীন কোনও বিষয় নয়। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা ইউনূসের এই বিজ্ঞপ্তি নিয়ে অন্য মত দিচ্ছেন।

ঘটনা হল, গত ১০ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূস নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার গেজেট বিজ্ঞপ্তি জারি করেছিলেন, তা এখন আর বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেসের ওয়েবসাইটে নেই। সাধারণত সরকার কর্তৃক প্রকাশিত সব গেজেট এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পুরনো সব গেজেটও এই ওয়েবসাইটে পাওয়া যায়। কিন্তু এই গেজেট নোটিফিকেশনটি আচমকাই গায়েব হয়ে গিয়েছে। বিজি প্রেস সূত্রে জানা যাচ্ছে, এ বিষয়ে সরকারি নির্দেশ অনুসরণ করেই তাঁরা গেজেট বিজ্ঞপ্তিটি সরিয়ে দিয়েছেন। আর এটা যদি সত্যি হয় তাহলে বিএনপি সরকারের সর্বোচ্চ মহল থেকেই নির্দেশ এসেছিল ধরে নিতে হবে। অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুহাম্মদ ইউনূস প্রবলভাবে চাইছেন তাঁকে রাষ্ট্রপতি করা হোক। এর জন্য তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ-আলোচনাও চালাচ্ছেন বলেই দাবি ওই বিশ্লেষকদের। প্রশ্ন হল তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি কি রাষ্ট্রপতি পদের জন্য মুহাম্মদ ইউনূসকে মনোনীত করবে? যা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট জলঘোলা হয়েছে। কিন্তু সম্প্রতি এই আলোচনা বৈধতা পাচ্ছে। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান। তাঁকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে এই খলিলুর রহমানকেই তারেক রহমান তাঁর মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। তাও আবার বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে বিতর্কিত ওই উপদেষ্টাকে। অনেকের মতে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রশাসনের সংযোগ এবং ধারাবাহিকতা প্রকাশ করে। আর সেই সূত্র ধরেই যদি তারেকের সরকার ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসিয়ে দেয়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

তারেক রহমানের মন্ত্রী পরিষদের তালিকায় না থাকা বিএনপির প্রবীণ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম রাষ্ট্রপতি হিসেবে আলোচিত হচ্ছে। আবার বর্তমান রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন চুপ্পু ভোটের পর একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে খালেদা জিয়ার পূত্র তারেক রহমান এবং বিএনপির শীর্ষনেতাদের যে সুখ্যাতি করেছেন তার ফলে রাষ্ট্রপতি হিসেবে তাঁর থেকে যাওয়ার সম্ভাবনাও রয়ে যাচ্ছে। এতকিছুর পরও মুহাম্মদ ইউনূসকেও বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে একজন বিরল বিকল্প হিসেবে মানুষ উড়িয়ে দিচ্ছে না। তাঁদের মতে, পশ্চিমা দেশগুলির সঙ্গে মুহাম্মদ ইউনূসের যে গভীর সম্পর্ক রয়েছে এবং তা তিনি কাজে লাগতেও পারেন। সেই দিক থেকে ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসিয়ে দিলে তারেক এর সুবিধা নিতে পারবেন। যদিও বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। কিন্তু তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে তাঁকে সরাতে হলে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হবে। এটা কি তারেক রহমান করবেন? নাকি সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বসে গোল্ডেন হ্যান্ডশেকের রাস্তায় যাবেন। কিন্তু পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে গোটা বিষয়টা এখনও রহস্যে ঢাকা। কারণ, তারেকের মন্ত্রিসভায় মার্কিন প্রভাব রয়েছে। আবার তারেক এবং বিএনপির বহু শীর্ষ নেতাই ব্যক্তিগতস্তরে মুহাম্মদ ইউনূসকে পছন্দ করেন না। তাই ইউনূস রাষ্ট্রপতি হবেন নাকি, তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে বিচারের কাঠগড়ায় উঠবেন, সেটা ভবিষ্যতই বলবে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

যুক্তরাষ্ট্রকে খুশি করতেই খামেইনি হ’ত্যা’য় চুপ তারেক? বিএনপির অন্দরে ভয়ানক খেলা!

Next Post

পল কাপুর দিল্লিতে কী ডিল করলেন? আওয়ামী লীগের লাভ হল কি….

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
1
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
0
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
2
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
3
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
পল কাপুর দিল্লিতে কী ডিল করলেন?  আওয়ামী লীগের লাভ হল কি….

পল কাপুর দিল্লিতে কী ডিল করলেন? আওয়ামী লীগের লাভ হল কি....

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি