লোকসভা নির্বাচনী আবহেই ফের ভাঙন ঘাসফুল শিবিরে। নির্বাচনের দিন ঘোষনার পর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে দলবদল অব্যাহত। বৃহস্পতিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর হাত ধরে বিজেপিতে যোগ হালিশহর পুরসভার ১৪ নং ওয়ার্ডের ১০ জন সক্রিয় তৃণমূল কর্মী। এই ১০ জনের সঙ্গে আরও ৯০ জনও যোগ দিলেন বিজেপিতে। এদিন মজদুর ভবনে বিজেপি প্রার্থীর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তাঁরা। এই প্রসঙ্গে অর্জুন সিং জানান, আজকে তৃণমূল থেকে অনেকেই আমাদের বিজেপি পরিবারে যুক্ত হলেন। অনেক আগে থেকেই তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। আজ তারা অফিশিয়ালি যুক্ত হলেন। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ঘর আর থাকবে না তাদের ভাঙ্গন অনিবার্য, বলে তোপ দাগেন তিনি।।
আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...
Read more












Discussion about this post