• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চমকে দেওয়া পরিসংখ্যান, এবার উল্লেখযোগ্য হারে কমেছে মুসলিম প্রার্থীর সংখ্যা!

চমকে দেওয়া পরিসংখ্যান, এবার উল্লেখযোগ্য হারে কমেছে মুসলিম প্রার্থীর সংখ্যা!

Raja Majumder by Raja Majumder
2 years ago
in দেশ, লোকসভা নির্বাচন ২০২৪
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২০১৯ লোকসভা নির্বাচনেও দেশের প্রধান রাজনৈতিক দলগুলি মুসলিম সম্প্রদায়ের থেকে অনেককেই প্রার্থী করেছিল। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য হারে সেই সংখ্যা কমেছে। রীতিমতো চমকে দেওয়ার মতো পরিসংখ্যান। জাতীয় রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি বরাবরই হিন্দুত্বের ওপর ভরসা করে ভোটে লড়ে। ফলে তাঁদের প্রার্থী তালিকায় মুসলিম প্রার্থীদের দূরবীন দিয়ে খুঁজতে হয়। তুলনায় তথাকথিত বিরোধী দলগুলি, বিশেষ করে কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, আরজেডি, এনসিপি অথবা বাম দলগুলি অনেক বেশি মুসলিম প্রার্থীকে টিকিট দিতে দেখা যায়। কিন্তু এবারের লোকসভা ভোটে তা দেখা গেল না। যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।

ADVERTISEMENT

 

RelatedPosts

ভারত-বাংলাদেশ গোয়েন্দা প্রধানের গোপন বৈঠক। বড় কিছু ঘটার পূর্বাভাস

দিল্লিতে মেগা বৈঠক, নতুন সম্পর্কের সমীকরণে ভারত-বাংলাদেশ?

মাথা নোয়ালো ঢাকা। আসলে ভারত-ই বস, বুঝে গেল বাংলাদেশ

পাঁচ বছর আগের লোকসভা নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক দলগুলির মুসলিম প্রার্থীর সংখ্যা ছিল ১১৯ জন। এটাই এবার কমে দাঁড়িয়েছে ৭৮-এ। উল্লেখযোগ্যভাবে এই ৭৮ জনের মধ্যে বহুজন সমাজবাদী পার্টির মুসলিম প্রার্থীর সংখ্যা ছিল ৩৫ জন। অর্থাৎ, কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল, এনসিপি বা বামফ্রন্টের মতো প্রথমসারির বিরোধী দলগুলির মোট মুসলিম প্রার্থী মোটে ৪৩ জন। আর বিজেপি এবার গোটা দেশে একজন মুসলিমকে টিকিট দিয়েছিল। এবং তাঁদের সহযোগী নিতীশ কুমারের জেডিইউ বিহারে একজনকে টিকিট দিয়েছিল। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসও এবারের লোকসভা ভোটে রাজ্যের ৪২ লোকসভা আসনের মধ্যে মাত্র ৬টিতে মুসলিম প্রার্থী করেছিল। তাঁদের মধ্যে ৫ জনই জিতেছেন। জঙ্গিপুর আসনে খলিলুর রহমান, বহরমপুরে ইউসুফ পাঠান, মুর্শিদাবাদে আবু তাহের খান, বসিরহাটে হাজি নুরুল ইসলাম এবং উলুবেড়িয়া থেকে জিতেছেন সাজদা আহমেদ। আর মালদা দক্ষিণে হেরে গিয়েছেন সেহনওয়াজ আলি রেহান। তৃণমূলের একমাত্র মহিলা মুসলিম প্রার্থী সাজদা আহমেদ।

 

২০১৯ লোকসভা নির্বাচনে গোটা দেশে ১১৯ জনের মধ্যে মাত্র ২৬ জন মুসলিম প্রার্থী জিতে সাংসদ হয়েছিলেন। এদের মধ্যে কংগ্রেস এবং তৃণমূল থেকে চারজন করে। বাকি বিএসপি, এসপি থেকে তিনজন করে এবং এনসিপি ও সিপিআইএমের একজন করে জিতেছিলেন। এছাড়া ন্যাশনাল কংগ্রেস, লোক জনশক্তি পার্টি ও ওআইইউডিএফ থেকে একজন করে জিতে সাংসদ হয়েছিলেন। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনে সেই পরিসংখ্যানও ফিঁকে হয়ে গিয়েছে। মাত্র ২৪ জন মুসলিম প্রার্থী ভোটে জিতে সাংসদ হয়েছেন এবার। উল্লেখ্য, ২০২৪ সালে সবচেয়ে বেশি মুসলিম প্রার্থী করেছিল বহুজন সমাজবাদী পার্টি, মোট ৩৫ জন। পরিসংখ্যান বলছে তাঁদেরও মুসলিম প্রার্থীর সংখ্যা এবার কমেছে গতবারের তুলনায়। কারণ গত লোকসভায় বিএসপি ৩৯ জন মুসলিমকে টিকিট দিয়েছিল। উল্লেখ্য, এবার বিএসপির একজন মুসলিম প্রার্থীও জিততে পারেননি।

 

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপির উগ্র হিন্দুত্ববাদ এবং ধর্মীয় মেরুকরণের জেরে দিন দিন মুসলিম প্রার্থীর সংখ্যা কমছে। বিরোধী শিবিরের মধ্যেও এর প্রভাব পড়ছে বলে মনে করছেন অনেকে। যদিও পরিসংখ্যান বলছে, ভারতে মুসলিম জনসংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। অর্থাৎ মুসলিম ভোটারে বৃদ্ধি হয়েছে। তবুও মুসলিম প্রার্থী কমছে দেশজুড়েই। ফলে সেই পরিসংখ্যানের সঙ্গে তাল মিলিয়ে সংসদে মুসলিম প্রতিনিধিত্বও কমেছে। এতেই সিদুঁরে মেঘ দেখছেন একটি অংশ। কংগ্রেস, তৃণমূল বা সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলগুলি বরাবরই মুসলিমদের জন্য গলা ফাটায়। কিন্তু তাঁদের প্রতিনিধিদের সংসদে পাঠাতে অনীহা দেখাচ্ছে বেশিরভাগ বিরোধী দলই। তবে কি বিজেপির বাড়বাডন্ত ঠেকাতে বিরোধী দলগুলিও এবার হিন্দুভোট নিজেদের বাক্সে টানতে সচেষ্ট হল?  এই প্রশ্নই এখন দিল্লির রাজনৈতিক অলিন্দে ঘুরপাক খাচ্ছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BJPCONGRESSLOK SABHA ELECTION 2024MUSLIMMUSLIM CANDIDATE
Previous Post

মোদি শপথ নিতেই শিখরে সেনসেক্স, প্রথমবার পেরল ৭৭,০০০ পয়েন্ট

Next Post

তৃতীয়বারেও বাংলা থেকে ‘হাফপ্যান্ট পরা মন্ত্রী’

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশ গোয়েন্দা প্রধানের গোপন বৈঠক। বড় কিছু ঘটার পূর্বাভাস

by Rupendu Das
March 14, 2026
0
9
ভারত-বাংলাদেশ  গোয়েন্দা প্রধানের গোপন বৈঠক। বড় কিছু ঘটার পূর্বাভাস

বাংলাদেশে নির্বাচনে বিএনপির বিজয় এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা জোরদার করেছে ঢাকা। এই...

Read more

দিল্লিতে মেগা বৈঠক, নতুন সম্পর্কের সমীকরণে ভারত-বাংলাদেশ?

by Rupendu Das
March 12, 2026
0
14
দিল্লিতে মেগা বৈঠক, নতুন সম্পর্কের সমীকরণে  ভারত-বাংলাদেশ?

বাংলাদেশে গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীর সার্জিক্যাল স্ট্রাইক। একে সার্জিক্যাল স্ট্রাইক ছাড়া আর কিই বা বলা যেতে...

Read more

মাথা নোয়ালো ঢাকা। আসলে ভারত-ই বস, বুঝে গেল বাংলাদেশ

by Rupendu Das
March 11, 2026
0
6
মাথা নোয়ালো ঢাকা। আসলে ভারত-ই বস, বুঝে গেল বাংলাদেশ

খুব বেশি দিনের কথা নয়। গত বছর ডিসেম্বরেও বাংলাদেশ থেকে ক্রমাগত ভেসে আসছিল ভারত – বিদ্বেষী কথাবার্তা। শিলিগুড়ির চিকেন নেক...

Read more

ভারতে গ্রেফতার হতেই সত্য ফাঁস করে দিল হাদির হ*ত্যাকারীরা?

by Rupendu Das
March 10, 2026
0
11
ভারতে গ্রেফতার হতেই সত্য ফাঁস করে দিল হাদির হ*ত্যাকারীরা?

বাংলাদেশে অবৈধ ইউনূস সরকারের আমলে শরিফ ওসমান হাদি নামে একটি ভয়ংকর রাজনৈতিক ঘুঁটি তৈরি করে, তাঁকে হত্যা করে আওয়ামী লীগ...

Read more

খেল খতম করল দিল্লি। জ্বালানি ভর্তি জাহাজকে অন্যদিকে ঘুরিয়ে দিল ভারত!

by Rupendu Das
March 10, 2026
0
11
খেল খতম করল দিল্লি। জ্বালানি ভর্তি জাহাজকে অন্যদিকে ঘুরিয়ে দিল ভারত!

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিরাট আকার ধারণ করতে চলেছে। এই পরিস্থিতিতে ভারত এমন এক পদক্ষেপ করেছে, নিঃসন্দেহে যা ব্যতিক্রমী। ভারতের এই পদক্ষেপে...

Read more

ইরান-ইজরায়েল সংঘর্ষে এবার মুখোমুখি যু*দ্ধে ভারত-পাকিস্তান?

by Rupendu Das
March 10, 2026
0
8
ইরান-ইজরায়েল সংঘর্ষে এবার মুখোমুখি যু*দ্ধে  ভারত-পাকিস্তান?

প্রায় দু’হাজারের বেশি মানুষের মৃত্যু। শুধু কি মৃত্যুমিছিল? যুদ্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বের অর্থনীতিতে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষ্মণ...

Read more

চারিদিকে তেলের হাহাকার, বিরাট চাল চেলে বিশ্বকে কাঁপিয়ে দিল ভারত?

by Rupendu Das
March 10, 2026
0
13
চারিদিকে তেলের হাহাকার, বিরাট চাল চেলে বিশ্বকে কাঁপিয়ে দিল ভারত?

দীর্ঘদিন ধরেই ভারত তরল সোনার জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় ভারত তো বটেই, বিশ্বের অন্যান্য দেশও রীতিমতো...

Read more

সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

by Raja Majumder
December 3, 2025
0
25
সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

বাংলাদেশের ভবিষ্যত কি, ঠিক করবে ভারতই। আপনাদের মনে আছে নিশ্চই গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পরই...

Read more

গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

by Sumana Sarkar
October 18, 2025
0
8
গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

গুজরাট মন্ত্রিসভায় নাটকীয় মোড়। বৃহস্পতিবার একযোগে সমস্ত মন্ত্রীরা ইস্তফা দিয়ে দেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পোটেল ছাড়া বাকি সমস্ত মন্ত্রীর এক ধাক্কায়...

Read more

রাহুল গান্ধির বারবার ‘ভোটচুরির’ অভিযোগ! ভারতেক অস্থিতিশীল করার বিদেশি চক্রান্ত

by Rupendu Das
September 18, 2025
0
74
রাহুল গান্ধির বারবার ‘ভোটচুরির’ অভিযোগ! ভারতেক অস্থিতিশীল করার বিদেশি চক্রান্ত

বৃহস্পতিবার রাহুল গান্ধি সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনকে ঘুরিয়ে নিশানা করেন। রাগা বলেন, কর্নাটকের লোকসভা কেন্দ্র “অলন্দে কেউ কেউ ভোট...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি