এবার বড় খবর শোনাল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO। গ্রাহকদের সুবিধার জন্য এবার অটো মোড সেটেলমেন্ট পদ্ধতি চালু করে দিল ইপিএফও। এর ফলে মাত্র তিনদিনের মধ্যেই গ্রাহকের অ্যাকাউন্টে চলে আসবে টাকা। আর এতদিন গ্রাহকরা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারতো, এবার সেটা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ, এবার কোনও গ্রাহক চাইলে তাঁর ইপিএফও অ্যাকাউন্টে জমানো টাকা থেকে ১ লক্ষ টাকা তুলতে পারবেন। সংস্থার এই সিদ্ধান্তের জের উপকৃত হবেন প্রায় ৬ কোটি গ্রাহক।
অটো মোড সেটেলমেন্ট ঠিক কী?
ইপিএফও সদস্যরা তাঁদের জমানো টাকা থেকে কয়েকটি ক্ষেত্রে টাকা তুলে নিতে পারেন। আগে শুধুমাত্র শারীরিক অসুস্থতার জন্যই কোনো সদস্য পিএফ অ্যাকাউন্ট থেকে অগ্রীম টাকা তুলতে পারতেন। ২০২০ সালে ইপিএফও চালু করেছিল অটো মোড সেটেলমেন্ট পদ্ধতি। এতে অগ্রীম টাকা তোলার পরিধী বাড়ানো হয়। এখন কোনও সদস্য শারীরিক অসুস্থতা ছাড়াও যুক্ত হয় ছেলেমেয়েদের উচ্চ শিক্ষা, বিয়ে, গৃহ নির্মাম ও মেরামতি, বাড়ি বা ফ্ল্যাট কেনার মতো বিষয়। বর্তমানে কোনও সদস্য তাঁর ভাই বা বোনের বিয়ের জন্যও ইপিএফও অ্যাকাউন্ট থেকে অগ্রীম তুলতে পারেন। অটো মোড সেটেলমেন্ট পদ্ধতিতে এই চাহিদাগুলির মাধ্যে অগ্রীমের জন্য আবেদন করা যায়। ইপিএফও সম্প্রতি ঘোষণা করেছে, আবেদনের ৩ দিনের মধ্যেই হবে সেটেলমেন্ট এবং অগ্রীমের টাকা সরাসরি সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এর জন্য অযথা হয়রানী হতে হবে না। আরও একটি বড় ঘোষণা করেছে ইপিএফও। সেটি হল অগ্রীমের মেয়াদ ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে। ফলে প্রায় ৬ কোটি গ্রাহক অনেক বড় স্বস্তি পেলেন।
এবার জেনে নিন কী ভাবে তুলবেন পিএফের আগ্রীম টাকা?
- প্রত্যেক ইপিএফও সদস্যের একটি ইউওএন নম্বর রয়েছে। সেটার সাহায্যে প্রথমে ইপিএফও পোর্টালে লগইন করতে হবে। এর জন্য একটি পাসওয়ার্ড তৈরি করে রাখতে হবে।
- লগইন করার পর অনলাইন পরিষেবা বিভাগে ঢুকে সিলেক্ট করতে হবে ক্লেইম সেকশন।
- এরপর সিলেক্ট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। সেখানেই আসবে পিএফের অগ্রিম টাকা।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার ছবি বা চেকের স্কান কপি আপলোড করতে হবে।
- কি কারণে অগ্রিম তুলতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে।
- সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
- ইপিএফও জানাচ্ছে, মাত্র ৩ দিনের মধ্যেই সেটেলমেন্টের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।












Discussion about this post