• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বছরে ১০ লক্ষ টাকা আয় করলেও দিতে হবে না আয়কর! রইল কিছু টিপস

বছরে ১০ লক্ষ টাকা আয় করলেও দিতে হবে না আয়কর! রইল কিছু টিপস

administrator by administrator
2 years ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বর্তমানে ভারতে দুটি কর কাঠামো রয়েছে। নতুন কর ব্যবস্থায় বার্ষিক ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দেওয়া হয়। আর পুরোনো কর ব্যবস্থায় বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় রয়েছে। আপনি যদি এই দুটি স্তরের থেকে বেশি আয় করেন, তাহলে আপনাকে দিতে হবে আয়কর। তবে আয়করে ছাড় পেতে অনেকেই নানান ধরণের বিনিয়োগ করেন। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রচুর টাকা বিনিয়োগ করেও বছর শেষে আয়কর দিতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত মানুষ আয়কর ছাড়ের জন্য বিনিয়োগ করার ক্ষেত্রে কয়েকটি ভুল করেন। এরমধ্যে অন্যতম ভুল হল, আর্থিক বছরের শেষদিকে এসে বিনিয়োগ করা। আর এতেই টাকা বিনিয়োগ করা সত্বেও আয়কর ছাড় পাওয়া যায় না অনেক সময়। ফলে এই ধরণের বিনিয়োগ করা উচিৎ আর্থিক বছরের শুরুর দিকেই। আসুন এবার জেনে নেওয়া যাক ঠিক কোন কোন পরিস্থিতিতে আপনি বছরে ৮ থেকে ১০ লক্ষ টাকা আয় করেও আয়করে ছাড় পেতে পারেন।

ADVERTISEMENT

আপনি যদি বছরে ১০ লক্ষ টাকা বা তার বেশি আয় করেন, তবে আপনাকে বেছে নিতে হবে পুরোনো কর ব্যবস্থা। এই ব্যবস্থার অধীনে বেশ কয়েকটি ট্যাক্স স্লাব রয়েছে। ভারতের আয়কর বিধি বলছে, পুরোনো আয়কর ব্যবস্থায় বছরে আড়াই লক্ষ টাকা রোজগারে কোনও কর দিতে হবে না। এরপর আড়াই থেকে পাঁচ লক্ষ টাকা বার্ষিক আয়ে কর দিতে হবে ৫ শতাংশ। ৫ থেকে ১০ লক্ষ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে কর দিতে হবে ২০ শতাংশ হারে। আর ১০ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে আয়কর জমা করতে হবে ৩০ শতাংশ।

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

এবার বলি যদি আপনার বার্ষিক আয় ১০ লক্ষ টাকার অধিক হয় তবে নিয়ম মেনে আপনাকে ৩০ শতাংশ হারেই আয়কর দিতে হবে। কিন্তু আপনি সঠিকভাবে কিছু বিনিয়োগ করলে আপনাকে এক টাকাও ট্যাক্স দিতে হবে না। সাধারণত স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে এমনিতেই ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। ফলে পরবর্তী সাড়ে নয় লক্ষ টাকার ওপর দিতে হবে আয়কর। এবার হিসেব করে আর্থিক বছরের শুরুর দিকেই বিনিয়োগ করা শুরু করুন। এক্ষেত্রে আয়কর আইনের ৮০সি ধারায় PPF, EPF, NSC, ELSS-এর মতো সরকারি স্কিমে বিনিয়োগ করতে পারেন। এতে দেড় লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচাতে পারবেন। এবার আপনি যদি ন্যাশনাল পেনশন সিস্টেমে (NPS) ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তবে ৮০সিসিডি ধারায় অতিরিক্ত ৫০ হাজার টাকা কর ছাড় পাবেন। ফলে এবার আপনার বাকি সাড়ে সাত লক্ষ টাকার ওপরই কর ধার্য করবে আয়কর বিভাগ।

এবার যদি আপনার কোনও হোম লোন চলে, তবে আয়কর আইনের ২৪বি ধারা অনুযায়ী বছরে ২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় পাবেন। ফলে সাড়ে সাত লক্ষ থেকে ২ লক্ষ বিয়োগ করলে দাঁড়ায় সাড়ে পাঁচ লক্ষ টাকা। এবার যে কোনও ট্যাক্স সেভিংস স্কিমে আপনি ৭৫ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করুন। তখনই আপনার স্ল্যাব নেমে আসবে ৫ লক্ষ টাকার নীচে। তখন আপনি বছরে ১০ লক্ষ টাকা আয় করেও পুরোনো কর ব্যবস্থার অধীনে ৫ লক্ষ টাকার স্লাবে কোনও আয়কর দিতে হবে না। তবে মাথায় রাখবেন, এই সব বিনিয়োগই আপনাকে করতে হবে আর্থিক বছরের শুরু দিকে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

দীপ্সিতা ধরের ভোট প্রচার

Next Post

সমস্ত সরকারি সংস্থা বিক্রি করতে চাইছে পাক সরকার! কিনবেন নাকি?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
76
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by administrator
September 9, 2025
0
23
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by administrator
August 22, 2025
0
47
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by administrator
June 27, 2025
0
126
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by administrator
June 14, 2025
0
61
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by administrator
June 13, 2025
0
49
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
52
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by administrator
June 7, 2025
0
51
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by administrator
April 5, 2025
0
41
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by administrator
April 3, 2025
0
87
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি