সদ্য জেল থেকে মুক্তি পেয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। হরিয়ানা ও কাশ্মীর দুই রাজ্যেই ভোটে লড়েছিল তাঁর দল আপ। আর সেই ভোটের ফলাফলে সাফল্যের মুখ দেখল আপ। হরিয়ানায় ব্যর্থ হলেও, জম্মু ও কাশ্মীরে কার্যত বড় চমক দিল আম আদমি পার্টি। কাশ্মীরে প্রথমবার বিধানসভা ভোটে লড়েই সাফল্য পেল আপ। খাতা খুলল কেজরীর দল। মঙ্গলবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরে চলছে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। শেষ পাওয়া খবরে, বড়সড় কোনও দুর্ঘটনা না ঘটলে উপত্যকায় ক্ষমতায় আসছে এনসি ও কংগ্রেসের জোট সরকার। এরই মাঝে সকলকে চমকে দিয়ে ডোডা কেন্দ্রে জয়ী হলেন আপ প্রার্থী মেহরাজ মালিক। তাঁর প্রাপ্ত ভোট ২৩ হাজার ২২৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির গজয় সিং রানা পেয়েছেন ১৮হাজার ৬৯০টি ভোট। দিল্লির মন্ত্রী তথা আপ নেতা গোপাল রায় বলেন, ‘দলের জন্য এ অত্যন্ত আনন্দের খবর। দিল্লির পর পাঞ্জাব, গোয়া ও গুজরাটে জিতে আমাদের দল জাতীয় দলের মর্যাদা পেয়েছে। এবার জম্মু ও কাশ্মীরের মানুষ আপকে সমর্থন করছেন। নিঃসন্দেহে এ আমাদের দলের কাছে ঐতিহাসিক ঘটনা।’
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...
Read more












Discussion about this post