• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পাঠ্যক্রমে যুক্ত হল ‘আরবি’, বাদ মুজিবের লেখা! পাকিস্তানেই মিশতে চাইছে বাংলাদেশ

পাঠ্যক্রমে যুক্ত হল ‘আরবি’, বাদ মুজিবের লেখা! পাকিস্তানেই মিশতে চাইছে বাংলাদেশ

administrator by administrator
1 year ago
in Top Story, আন্তর্জাতিক, রাজনীতি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ধীরে ধীরে কট্টরপন্থীদের হাতে চলে যাচ্ছে বাংলাদেশ? এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই যে বাংলাদেশে পালাবদল হল, সেই বাংলাদেশেই এখন ব্রাত্য হতে চলেছে বাংলা ভাষা। সম্প্রতি ইউনূস সরকার বাংলাদেশের স্কুল পাঠ্যক্রমে আরবিকে অন্তর্ভূক্ত করার নির্দেশিকা জারি করেছে। মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত এবার পড়ুয়াদের আরবিও পড়তে হবে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন-সহ ৮টি জাতীয় দিবস আগেই বাতিল করে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামাঙ্কিত হাসপাতালগুলোর নামও বদলে দেওয়া হয়েছে। এবার বঙ্গভবন অর্থাৎ রাষ্ট্রপতি ভবন থেকেও সরিয়ে দেওয়া হল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি। শুধু তাই নয়, বাংলাদেশের ফিল্ম সিটি থেকেও বাদ দেওয়া হচ্ছে বঙ্গবন্ধুর নাম। এখনেই শেষ নয়, বাংলাদেশের স্কুল-কলেজের সিলেবাস থেকে সরছে মুজিব এবং মুক্তিযোদ্ধাদের লেখা কাব্য ও রচনা। আগামী বছর থেকে আর পাঠ্যবইয়েও থাকছে না ভাষা আন্দোলন নিয়ে মুজিবের রচনা ‘বায়ান্নর দিনগুলো’। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠছে, বাংলাদেশ থেকে মুজিব-হাসিনার নাম-স্মৃতি সব কিছু মুছে ফেলতেই কি এই সিদ্ধান্ত? ইহিহাস বলছে,  ১৯৭১ সালে মুজিবর রহমানের হাত ধরেই পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ। তাঁর অবিস্মরণীয় অবদানকে মনে রাখার জন্যই বঙ্গবন্ধু নাম দেওয়া হয়েছিল। বাংলাদেশের মুদ্রাতেও মুজিবরের ছবিই রয়েছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর যাবতীয় রোষ গিয়ে পড়েছিল তাঁর পরিবারের উপরে। একদিকে প্রাণভয়ে শেখ হাসিনা যেমন দেশ ছাড়তে বাধ্য হন। তেমনই আওয়ামী লিগের বহু নেতা-নেত্রীও দেশ ছাড়েন। যদিও আন্দোলনকারীদের রোষ গিয়ে পড়ে শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারের সম্পত্তির উপর। বাংলাদেশ জুড়ে ভাঙচুর করা হয় তাঁর মূর্তি। লুঠ করা হয় মুজিব সংগ্রহশালা।  এবার পাঠ্যবই থেকেও বাদ পড়লেন বঙ্গবন্ধু। গত সোমবার বাংলাদেশের রাষ্ট্রপতি ভবনে কয়েকজন নতুন উপদেষ্টা শপথ নেন। সেই সময়ই রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন-এর দরবার কক্ষ থেকে খুলে নেওয়া হয়েছে শেখ মুজিবের ছবি। যা নিয়ে পরে পোস্ট করেন গণঅভ্যুত্থানের তথাকথিত ‘মাস্টারমাইন্ড’ মাহফুজ আলম। তিনি লেখেন, ‘৭১ পরবর্তী ফ্যাসিবাদী নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের কাছে লজ্জার যে ৫ অগস্টের পরে বঙ্গভবন থেকে তাঁর ছবি আমরা সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী।’ এর থেকেই বোঝা যাচ্ছে, বাংলাদেশ ধীরে ধীরে কট্টরপন্থীদের দ্বারা পরিচালিত হতে শুরু করেছে। একদিকে যে বাংলা ভাষার থেকে বেশি গুরুত্ব পেতে চলেছে আরবি ভাষা। অন্যদিকে ইতিহাসও প্রায় পরিবর্তন করা হচ্ছে নিরবে। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, পাকিস্তান থেকে স্বাধীন হয়ে ফের পাকিস্তানেই মিশতে চাইছে বাংলাদেশের বর্তমান মৌলবীরা। কারণ বাংলাদেশের শিক্ষা দফতরের দাবি করছে, ‘আলিম-ওলামাদের পরামর্শ মেনে’ মাধ্যমিক স্তরে আরবি ভাষা-কে বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। যদিও মুজিবের ছবি সরানো নিয়ে দেশের অন্দরে গোড়াতে সমালোচনার মুখে পড়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি নেতা রুহুর কবির রিজভি জানান, মুজিবের ছবি সরানো উচিত হয়নি। পরে যদিও ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন রিজভি। জানান, হাসিনার ফ্যাসিবাদী শাসনে মুজিবের ছবি রাখা বাধ্যতামূলক করা হয়। বর্তমানে সেই ফ্যাসিবাদী আইন কার্যকর থাকতে পারে না। দুঃশাসনের কোনও চিহ্ন রাখা উচিত নয়।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ব্রাজিল সফরে মোদি

Next Post

নবজাতক চিতার নামকরণ করলেন মুখ্যমন্ত্রী

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
53
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি