• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনার পতনের নেপথ্যে আইএসআই, ঢাল চিনের!

হাসিনার পতনের নেপথ্যে আইএসআই, ঢাল চিনের!

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
65
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

চাকরি ক্ষেত্রে কোটা বাতিলের দাবি আন্দোলন। আর সেই আন্দোলন চলল একমাসের বেশি সময় ধরে। বিভিন্ন সংঘর্ষে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। অবশেষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক রায়ে প্রায় সমস্ত কোটা বাতিল হল, মেধার ভিত্তিতেই সিংহভাগ চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নিশ্চিত হল। ফলে বাংলাদেশের ছাত্র সমাজের আন্দোলন থামার দিকে যাচ্ছিল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল বাংলাদেশ। কিন্তু এর পিছনেই যে এক নিখুঁত ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল তার খোঁজ ঘ্রুণাক্ষরেও পাননি শেখ হাসিনা। ফলে খুব অল্প সময়ের ব্যবধানেই ফের মাথা চাড়া দিল ছাত্র আন্দোলন। এবার দাবি এক দফা, শেখ হাসিনার পদত্যাগ। আর মাত্র দিন কয়েকের ব্যবধানেই শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হল। আর এতে পূর্ণ মদত দিল বাংলাদেশ সেনাবাহিনী। অনেকটা সিনেমার প্লটের মতো সাজানো। তবে পরবর্তী ছাত্র আন্দোলনের একটাই উদ্দেশ্য ছিল যেন তেন প্রকারেণ হাসিনা সরকারের পতন ঘটানো। কূটনৈতিক বিশেষজ্ঞমহলের দাবি, এই ঘটনার পিছনে সরাসরি মদত দিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। আর ষড়যন্ত্রের মাথা চিন।

ADVERTISEMENT

বিগত কয়েকটি বছর ধরেই ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে দেখা যাচ্ছিল বাংলাদেশীদের মনে ভারত বিরোধী মনোভাব। প্রতি পদেই ভারত সম্পর্কে অবমাননাকর মন্তব্য এবং ভিডিওয় ভরে উঠছিল ফেসবুক-টুইটারের দেওয়াল। বিশেষ করে ক্রিকেট বিশ্বকাপে তা ভয়ানক আকার নিয়েছিল। অনেকেই এটা লক্ষ্য করে থাকবেন। স্পষ্ট বোঝা যাচ্ছিল, বাংলাদেশের জনগনের মধ্যে এই ধরণের ভারত বিরোধী প্রচারের মদত আসছিল বিদেশ থেকে। অপরদিকে, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শেখ হাসিনার আওয়ামী লিগ সরকারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুসম্পর্ক নিয়েও চর্চা চলছিল। ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য থেকে শুরু করে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক লেনদেন সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিল প্রতিবেশী এই দুই দেশের রাষ্ট্রনায়কদের সময়কালেই। যা চক্ষুশূল হয়ে উঠছিল পাকিস্তান ও চিনের। ফলে এই দুই দেশের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে যে কোনও মূল্যে ভারত বিরোধী সরকার গড়া।
সম্প্রতি বাংলাদেশের মোংলা বন্দর পরিচালনার দায়িত্ব হাতে পেয়েছিল ভারত। যা দক্ষিণ এশিয়ার জলবাণিজ্যে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত করেছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এর ফলে বাংলাদেশ যেমন লাভবান হতো, তেমনই ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিও বৈদশিক বাণিজ্য বৃদ্ধি পেত। আবার বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রেন চালানোর চুক্তিও সম্পন্ন করেছিল ভারত সরকার। তৃতীয় মোদি সরকার গঠনের সময়ই শেখ হাসিনা প্রধান অতিথি হয়ে ভারতে আসেন। সেই সময়ই ভারত-বাংলাদেশের মধ্যে রেল ট্রানজিট চুক্তি হয়। এর ফলে বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতের ট্রেন যাতায়াতের সুবিধা হতো। ফলে অনেকটা কম সময়ে কলকাতা থেকে আগরতলায় পৌঁছতো ট্রেন। এই সমস্ত বিষয় ভালো চোখে দেখছিল না চিন এবং পাকিস্তান। বিশেষ করে মোংলা বন্দর হাতছাড়া হওয়ায় সিঁদুরে মেঘ দেখছিল বেজিং। ফলে হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য চিনের সাহায্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা বড় ষড়যন্ত্র করেছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এবং কূটনৈতিক মহলের একাংশ।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশের দাবি, বাংলাদেশজুড়ে যে ব্যাপক হিংসাত্মক ঘটনা ঘটল তার নেপথ্যে জামায়তে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যাচ্ছে, চলতি বছরের শুরুতেই বিশাল অঙ্কের আর্থিক সাহায্য এসেছিল বাংলাদেশের জামায়তে ইসলামের হাতে। আর এই টাকা এসেছিল বাংলাদেশে কাজ করা বিভিন্ন চিনা সংস্থাগুলির মাধ্যমে। আর জামাতের সঙ্গে যোগসাজস রেথে গোটা পরিকল্পনা রুপায়ন করেছে পাকিস্তানের আইএসআই গোয়েন্দারা। শেখ হাসিনার প্রতি বেজিংয়ের অসোন্তোষের মূল কারণ হল ভারতের সঙ্গে বাংলাদেশের পরিকাঠামো উন্নয়ের চুক্তি। আগে বাংলাদেশে সেতু নির্মান থেকে শুরু করে রেলপথ নির্মানের বহু কাজ করতো চিনা সংস্থাগুলি। নরেন্দ্র মোদি জমানায় শেখ হাসিনার সঙ্গে সম্পর্কে উন্নতি হওয়ায়, বাংলাদেশ ভারতকেই পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিতে শুরু করে। এর প্রকৃষ্ট উদাহরণ পদ্মা সেতু। ফলে চিনের সংস্থাগুলি আর্থিক ক্ষতির মুখে পড়তে শুরু করে। এরপরই ঢাকার উপর চাপ বাড়াতে শুরু বেজিং। কিন্তু মুজিবকন্যা সেই চাপ উপেক্ষা করেই বন্ধু ভারতের সঙ্গে একের পর এক চুক্তি সাক্ষর করেন। ফলে চিনের রোষে পড়তে হল শেখ হাসিনাকে। গোয়েন্দা সূত্র বলছে, এরপরই পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশে জামায়তে ইসলামের হাত ধরে হাসিনা বিরোধী আন্দোলনে টাকা ঢালা হয়। ফলে ছাত্র আন্দোলন হয়ে দাঁড়ায় হাসিনা হঠাও আন্দোলন। যার পরিনতি হাসিনার দেশত্যাগ এবং বঙ্গবন্ধু শেষ মুজিবর রহমানের মূর্তি ধ্বংস।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বাংলাদেশের পরবর্তী শাসক নোবেলজয়ী অর্থনীতিবিদ

Next Post

SK HASINA LAST UPDATE: হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
9
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
14
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি