• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আদালত চত্বরে সনাতনীদের ভিড়, আতঙ্কিত ইউনূস

শতাধিক জঙ্গি ঢুকছে ভারতে, ইউনূসকে নিয়ে চরম সিদ্ধান্ত নিয়ে নিল ভারতীয় সেনা

administrator by administrator
1 year ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
35
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস দমনে সাফল্যের খতিয়ান তুলে ধরল সেনা। চলতি বছর সেনা অভিযানে উপত্যকায় খতম হয়েছে ৭৫ জন সশস্ত্র জঙ্গি। যার মধ্যে ৬০ শতাংশই পাকিস্তানের নাগরিক। উপত্যকাকে অশান্ত করতে পাকিস্তান সক্রিয়তা যে কত ব্যাপক, তা এই পরিসংখ্যান থেকেই সহজে অনুমেয়। এ বছর মৃত ৭৫ জন জঙ্গির মধ্যে এলওসি ও আন্তর্জাতিক সীমা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চলাকালীন ১৭ জঙ্গির মৃত্যু হয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় সেনার সঙ্গে অভিযান চলাকালীন মৃত্যু হয়েছে ২৬ জনের। কাশ্মীরের ৯টি জেলায় জঙ্গি দমনে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে সেনা। সবচেয়ে বেশি জঙ্গির মৃত্যু হয়েছে বারামুল্লা জেলায়। এখানে ৯টি এনকাউন্টারে ১৪ জঙ্গির মৃত্যু হয়েছে। সেনার তরফে দাবি করা হয়েছে, লাগাতার অভিযানে স্থানীয় জঙ্গি সংগঠনগুলি জম্মু ও কাশ্মীর থেকে কার্যত নির্মূল হয়ে গিয়েছে। এই অবস্থায় সীমান্ত পেরিয়ে আসা বিদেশি জঙ্গিদের বাড়বাড়ন্ত কিছুটা বেড়েছে। তাদেরও কড়া হাতে নিয়ন্ত্রণ করছে সেনা। উপত্যকাকে অশান্ত করতে পাকিস্তান যে উঠেপড়ে লেগেছে তা এই রিপোর্টেই স্পষ্ট। চলতি বছর মৃত ৭৫ জঙ্গির মধ্যে ৬০ শতাংশই পাকিস্তান থেকে ভারতে ঢুকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছে। গোয়েন্দাদের দাবি, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে যেভাবে হোক কাশ্মীরে অশান্তি জিইয়ে রাখতে। যদিও কাশ্মীরে পাকিস্তানের ষড়যন্ত্র বানচাল করতে ‘অল আউট’ অভিযানের নির্দেশ দিয়েছে কেন্দ্র। তারই সুফল মিলছে জম্মু ও কাশ্মীরে। এমনকি এবছর সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দেওয়ার সংখ্যাও অত্যন্ত কম উপত্যকায়। মোট ৭ জন যুবক সন্ত্রাসী দলে নাম লিখিয়েছন বলে খবর। পাশাপাশি, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি উত্তাল। অন্তর্বর্তী সরকারের আমলে হিন্দু নির্যাতনের ইস্যুতে প্রতিবেশি দেশটির সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। তার ওপর বেড়েছে অনুপ্রবেশের চেষ্টা। বিএসএফ সতর্ক রয়েছে। তবে বহু জায়গায় খোলা সীমান্ত ও ঢিলেঢালা নজরদারির সুযোগে ইতিমধ্যে কাঁটাতার টপকে ওপার বাংলা থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন অনেক বাংলাদেশি। পরিস্থিতির সুযোগ নিচ্ছে আনসারুল্লা বাংলা টিম সহ বিভিন্ন জঙ্গি সংগঠন। সম্প্রতি মুর্শিদাবাদ থেকে এবিটির দুই জঙ্গিকে গ্রেপ্তার করে অসম পুলিশের এসটিএফ। আবার পশ্চিমবঙ্গ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালিয়ে ক্যানিং থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে। ধৃত কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য। এর জেরে বেড়েছে উদ্বেগ। রাজ্যবাসীকে আশ্বস্ত করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন, বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগ এপার বাংলায় কেউ কাজে লাগাতে পারবেন না। পুলিশ তৎপর রয়েছে। রাজীবের দাবি, কাশ্মীরের জঙ্গিকে বাংলার পুলিশই ধরিয়ে দিয়েছে। তাঁর কথায়, ‘কাশ্মীরের জঙ্গিকে দু’দিন ধরে ট্র্যাক করেছি আমরা। ওর গতিবিধি নজরে রেখেছি। তার পর কাশ্মীরের পুলিশকে ডেকেছি। আমরা নিঃশব্দে আমাদের কাজ করছি।’ তাঁর সংযোজন, ‘জঙ্গিদমনে আমাদের রেকর্ড অতীতেও ভালো ছিল। এখনও ভালো। আগামী দিনেও আমরা সেই রেকর্ড বজায় রাখার চেষ্টা করব। আমরা রাজ্যের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’ সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ নিয়ে পরোক্ষে বিএসএফকে নিশানা করেছেন রাজীব। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য, যার সঙ্গে তিনটি দেশের সীমান্ত রয়েছে। সীমান্তরক্ষার দায়িত্ব বিএসএফের। সেখানে অনেক খামতি রয়েছে। কয়েক দিনে অনেকেই সীমান্ত পেরিয়ে এপার বাংলায় ঢুকেছেন, ঢুকছেনও। কিন্তু আমরা তৎপর আছি। অনুপ্রবেশকারীদের আমরা গ্রেপ্তার করছি।’ প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর ভারত-বিরোধী জঙ্গিরা ঘাঁটি গাড়ছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের। গোয়েন্দাদের দাবি, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরার মতো রাজ্যে সীমান্তের ১০ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে নিজেদের ‘পাকা ঘাঁটি’ তৈরির কাজে তৎপর রয়েছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, আনসারুল্লা বাংলা টিমের মতো জঙ্গি সংগঠনগুলি। গোয়েন্দাদের মতে, জেএমবি-র পরিসর দখল করে বেড়ে উঠছে এবিটি। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এখন দুই শিবিরকেই মদত দেওয়া শুরু করেছে। এ নিয়ে অসম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরাকে সম্প্রতি কেন্দ্র সতর্ক করে দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু বাংলাদেশের সঙ্গে সীমান্ত সবচেয়ে দীর্ঘ, তাই এ রাজ্য নিয়ে রীতিমতো চিন্তায় কেন্দ্র। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, সীমান্তের কাছে জনভিত্তি বাড়িয়ে ‘নিরাপদ আশ্রয়’ তৈরি করতে চাইছে জঙ্গি সংগঠনগুলি। বাংলাদেশের পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্ত এলাকায় সক্রিয়তা বৃদ্ধির লক্ষ্য নিয়েছে আইএসআই। সীমান্ত এলাকায় একাধিক জঙ্গিগোষ্ঠীর মধ্যে সমন্বয়ের কাজ করছে তারা।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

গোপন বৈঠকে ভারত-তালিবান, ভারতের কৌশলে পাকিস্তান সীমান্তে যুদ্ধ তালিবানিদের

Next Post

হাসিনাকে নিয়ে চক্রান্ত ফাঁস ইউনূসের, ‘ভোট’ এবং ‘হাসিনা’ দুটোরই

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
29
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
25
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
31
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
41
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
22
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
11
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
28
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
45
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
14
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি