• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চতুর্থ দফায় অধীর, মহুয়া, দিলীপদের ভোট ভাগ্য নির্ধারণ

চতুর্থ দফায় অধীর, মহুয়া, দিলীপদের ভোট ভাগ্য নির্ধারণ

administrator by administrator
2 years ago
in Top Story, রাজ্যে, লোকসভা নির্বাচন ২০২৪
A A
0
ADVERTISEMENT
0
SHARES
39
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আসন্ন চতুর্থ দফার নির্বাচনে বাংলার ৮ আসনে ভোট রয়েছে। রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে অধীর চৌধুরী, এসএস আলুওয়ালিয়া, দিলীপ ঘোষ, মহুয়া মৈত্রদের।
আগামী ১৩ ই মে চতুর্থ দফা নির্বাচন। এই নির্বাচনে বাংলা আসনে অধিকাংশ প্রার্থী হেভিওয়েট। কেউ ৫ বারের সাংসদ তো কেউ ৩ বারের। কারোর আবার দ্বিতীয়বার ভোট যুদ্ধ হলেও রাজ্য রাজনীতিতে তার বড় নাম। আগামী দফার নির্বাচনে ভোট হতে চলেছে রানাঘাট, কৃষ্ণনগর, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল ও বহরমপুর। কোন হেভিওয়েট প্রার্থী কোন আসন থেকে লড়ছেন, ভোটে তার অভিজ্ঞতার কথা ইত্যাদি ইত্যাদি একবার ঝালিয়ে নেব
বহরমপুর
বহরমপুর থেকে লড়ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তিনি ৫ বারের কংগ্রেস সাংসদ। এবার জিতলে পাঁচের সঙ্গে আরও একটি সংখ্যা যোগ হবে। বাংলার মানুষ কংগ্রেসের মুখ বলতে এখন অধীররঞ্জন চৌধুরীকেই চেনেন। বলাবাহুল্য কংগ্রেসের পতাকা বাংলার মাটিতে একাই বয়ে নিয়ে বেড়াচ্ছেন তিনি। যতই ঝড়-ঝাপটা আসুক না কেন অধীরের দলের প্রতি আনুগত্য, ভালোবাসা, নিষ্ঠা বাংলার বুকে এক উদাহরণ তৈরি করেছে। বহরমপুর আসনের ইতিহাস বলছে, অধীরের আগে মাত্র এক বার জয় পেয়েছিল কংগ্রেস। স্বাধীনতার পর থেকে টানা সাত বার ‘কোদাল-বেলচা’ প্রতীকে জিতেছিলেন আরএসপির নেতা ত্রিদিব চৌধুরী। ১০ বছর পর ১৯৯৯ সালে আরএসপির সাংসদ প্রমথেশ মুখোপাধ্যায়কে প্রায় এক লাখ ভোটে হারিয়ে দেন অধীর। সেই যে শুরু। গোটা মুর্শিদাবাদ জেলা একটা সময় পর্যন্ত ছিল ‘অধীরগড়’। এবার তাঁর বিরুদ্ধে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান।

ADVERTISEMENT

Baharampur Lok Sabha constituency: Congress' Adhir Ranjan Chowdhury, TMC's Yusuf  Pathan and BJP's Nirmal Kumar Saha in contest | Elections News - The Indian  Express
কৃষ্ণনগর
সংসদ থেকে বহিষ্কারের পর এবারও মহুয়া মৈত্রকে লোকসভা ভোটে টিকিট দিয়েছে তৃণমূল। সংসদের অন্দরে ও সংসদের বাইরে মহুয়া এনডিএ সরকারের কঠোর সমালোচক বলে পরিচিত। সম্প্রতি প্রশ্নকাণ্ডে মহুয়া মৈত্র বহিষ্কৃত হন সংসদ থেকে। তবে দল তাঁর উপর আস্থা বহাল রেখেছে। মহুয়াকে টিকিট দিয়ে তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দিয়েছেন বিরোধীরা মহুয়ার বিরুদ্ধে যেমন অভিযোগই তুলুক না কেন দল মহুয়াকেই চায়। ২০১৯ সালে প্রথমবার মহুয়া মৈত্র লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজেপির কল্যাণ চৌবেকে ৬৫ হাজার ভোটে হারিয়ে দেন সেবার। এবার তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে রাজমাতা অমৃতা রায়কে।

RelatedPosts

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

Rajmata Amrita Roy vs Mahua Moitra: BJP plays Krishnanagar royal heritage  game in Bengal against Trinamool Congress - India Today

বীরভূম
তখন ভরা বাম শাসন। সিঙ্গুর-নন্দীগ্রামের রেশ কতটা ভোটে পড়বে তার চুলচেরা বিশ্লেষণ চলছে। সেই সময় অর্থাৎ ২০০৯ সালে লোকসভা ভোটে বীরভূম থেকে জিতে ছিলেন অভিনেত্রী শতাব্দী রায়। এরপর ২০১৪ ও ২০১৯ পর পর দুটি লোকসভা ভোটে দলের মান রেখেছেন শতাব্দী। আসন্ন নির্বাচনে অনুব্রত অনুপস্থিত। নিন্দুকরা বলছেন এবার ভোটে জিততে বেশ বেগ পেতে হবে শতাব্দীকে। কারণ যিনি ভোট করাতেন তিনিই তো জেলে। শতাব্দীর বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়ছেন দেবতনু ভট্টাচার্য

 

 

 

বর্ধমান-দুর্গাপুর
গড় পরিবর্তন হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি মেদিনীপুরের পরিবর্তে লড়ছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। শাসকদলের দাবি দিলীপকে খেদিয়ে বার করে দিয়েছে তাঁর দলের লোকেরাই। তাঁকে মূলত গ্যারেজ করে দিতেই আসন পরিবর্তন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশের দাবি দিলীপ যেখান থেকেই দাঁড়াক না কেন তাঁর নিজের আলাদা ভোট ব্যাঙ্ক রয়েছে। তিনি মানুষের জন্য কাজ করেন। তাঁর ফলও পাবেন ব্যালট বক্সে। তাঁর বিরুদ্ধে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন কীর্তি আজাদ। বিহারের দারভাঙ্গার লোক কীর্তি আগেও ভোটে জিতেছেন। তবে প্রত্যেকবারই বিজেপির টিকিটে। দল বদলের পর জয় এখনও কীর্তির কাছে অধরা

Dilip Ghosh vs Kirti Azad: A fight between a sidelined party faithful and a  prominent party hopper in Bardhaman-Durgapur

আসানসোল
দিলীপের মত গড় পরিবর্তন হয়েছে এসএস আলুওয়ালিয়ারও। বিজেপির বর্ষিয়ান এই নেতা রাজনীতিতে পোড় খাওয়া লোক। বর্ধমান-দুর্গাপুরের বদলে তিনি আসন্ন নির্বাচনে লড়ছেন আসানসোল থেকে। মূলত হিন্দী বেল্ট আসানসোল থেকে তাঁর জয় আগেভাগেই নিশ্চিত। এমনটাই মনে করছেন অনেকে। ষষ্টদশ ও সপ্তদশ লোকসভা নির্বাচনেও তিনি বিজেপির মান রেখে ছিলেন। ষষ্টদশ নির্বাচনে লড়েছিলেন দার্জিলিং থেকে ও সপ্তদশে দুর্গাপুর-বর্ধমান থেকে। বিহার ও ঝাড়খণ্ড থেকে রাজ্যসভার হয়ে প্রতিনিধিত্ব করেছেন দীর্ঘদিন। প্রথমে কংগ্রেস ও পরে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তাঁর বিরুদ্ধে আসানসোল থেকে লড়ছেন অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা

आसनसोल में कौन किसको करेगा 'खामोश'? शत्रुघ्न सिन्हा के खिलाफ उतरे एसएस  अहलूवालिया | shatrughan sinha vs ss ahluwalia in asansol bjp vs tmc lok  sabha chunav 2024 | TV9 Bharatvarsh
শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে চতুর্থ দফার ভোটের। আগামী সোমবার এই সকল প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে ব্যালট বক্সে। কে জিতবেন কে হারবেন চায়ের ঠেক থেকে শুরু করে ক্লাব হাউজ চলছে জোর আলোচনা

 

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে মেনে চলুন নিয়ম গুলি

Next Post

অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে পত পত করে উড়ছে ‘জয় শ্রীরাম’ লেখা পতাকা!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
22
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
16
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
21
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
18
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
8
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
18
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
25
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
21
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more

ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

by Raja Majumder
November 8, 2025
0
13
ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

বাংলাদেশ নৌবাহিনী শনিবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তাঁরা স্বাগত জানিয়েছে এফ-২২পি জুলফিকার-শ্রেণীর...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
30
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি