• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চিকিৎসা না পেয়ে মৃ ত্যু যাত্রীর, হেলদোল নেই রেলের! বন্দে ভারত ট্রেন কি ভারতীয় রেলের গর্ব?

চিকিৎসা না পেয়ে মৃ ত্যু যাত্রীর, হেলদোল নেই রেলের! বন্দে ভারত ট্রেন কি ভারতীয় রেলের গর্ব?

administrator by administrator
1 year ago
in Top Story, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
59
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ভারতীয় রেলে এখন সর্বোচ্চ অগ্রাধিকার পায় বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালে চালু হওয়া এই সেমি হাইস্পিড ইঞ্জিনবিহীন ট্রেন নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের গর্বের অন্ত নেই। কিন্তু কোথাও বন্দে ভারতের ভিতর জল পড়ছে, তো কোথাও চলন্ত ট্রেনেই চিকিৎসা না পেয়ে মৃত্যু হচ্ছে যাত্রীর। হেলদোল নেই রেলের। উঠছে প্রশ্ন।
শুক্রবার জম্মু ও কাশ্মীরের মধ্যে প্রথম ট্রেন চলাচল শুরু করল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে জম্মুর শ্রী মাতা বৈষ্ণ্যদেবী কাটরা স্টেশন থেকে একটি নয়, দুটি বন্দে ভারতের উদ্বোধন হল, যা প্রথমবার কাশ্মীরের শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হল। স্বাধীনতার পর এই প্রথমবার দেশের মূল ভূখন্ড থেকে কাশ্মীর উপত্যকায় ট্রেন গেল। শনিবার থেকে দুটি বন্দে ভারত এক্সপ্রেস জম্মুর শ্রী মাতা বৈষ্ণ্যদেবী কাটরা স্টেশন থেকে কাশ্মীরের রাজধানী শ্রীনগর পর্যন্ত নিয়মিত যাত্রী নিয়ে চলাচল করবে। বোঝাই যাচ্ছে, বন্দে ভারত ট্রেন ভারতীয় রেলের জন্য কতটা গর্বের। কিন্তু এই গর্বের ট্রেনেও মাঝে মধ্যে এমন ঘটনা ঘটে, যা রেলের গর্ব খর্ব করার পক্ষে যথেষ্ট। যেমন গত বুধবারই পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। চলন্ত ট্রেনের মধ্যেই ছটফট করতে করতে প্রাণ হারালেন ঢাকুরিয়ার বাসিন্দা হিমাদ্রি ভৌমিক। ওড়িশার কটক শহরের কাছে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা যায়। পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সি–2 কামরায় ছিলেন তিনি। সহযাত্রীদের দাবি, শারীরিক যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই প্রৌঢ়। টিকিট পরীক্ষককে খবর দিলে তিনি আশ্বস্ত করেন, ভুবনেশ্বর স্টেশনে চিকিৎসার ব্যবস্থা থাকবে। কিন্তু যাত্রীদের দাবি, ভুবনেশ্বরে ট্রেন পৌঁছলেও বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কোনও চিকিৎসক তো দূর, কোনও রকম মেডিকেল এমার্জেন্সির ব্যবস্থাই করেনি রেল কর্তৃপক্ষ। উল্টে ট্রেনে ওঠার তাড়া দিতে থাকে আরপিএফ। এরপর যাত্রীদের চাপ ও বিক্ষোভে প্রায় ৪৫ মিনিট পর একটি ব্যাটারিচালিত গাড়ি আনা হয় ওই প্রৌড়ের জন্য। কিন্তু যাত্রীদের দাবি, ততক্ষণে সব শেষ। সহযাত্রীদের প্রশ্ন, বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে কেন এই অব্যবস্থা। ভূবণেশ্বর স্টেশনে কেন আগেভাগে মেডিকেল টিম থাকবে না? দোষ কার?

ADVERTISEMENT

যদিও ওই ঘটনা সামনে আসতেই জানা গেল, তার আগের দিন অর্থাৎ মঙ্গলবারই উল্টো চিত্রের সাক্ষী থেকেছেন নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীরা। নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু ট্রেনের ভিতর থাকা পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করায় ওই অসুস্থ যাত্রীর সহায়তায় এগিয়ে এসেছিলেন এক চিকিৎসক। তাঁর চিকিৎসায় অনেকটাই সুস্থ বোধ করেন ওই যাত্রী। নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে কলকাতায় ফিরছিলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ঐশ্বর্য রায়। তিনি ছিলেন সি-৯ কামরায়। আর পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা হয় সি-৮ কামরায় এক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তাই দ্রুতই তিনি তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছিলেন।

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

রেলের আধিকারিকদের বক্তব্য, টিকিট সংরক্ষণ স্লিপে একটি কলাম থাকে। তাতে কোনও ব্যক্তি চিকিৎসক বা ডাক্তারি পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত হলে ওই স্লিপে তা উল্লেখ করতে বলা হয়। যাতে সংশ্লিষ্ট ট্রেনে কোনও যাত্রীর অসুস্থ হয়ে পড়লে সেই ব্যক্তির কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়। আবার ট্রেনে কোনও চিকিৎসক যদি না থাকেন। আর যদি কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়েন, তা হলে পরবর্তী স্টেশনে তাঁর চিকিৎসার ব্যবস্থা করে ট্রেনের ভিতর থাকা রেলকর্মীরা। এ ক্ষেত্রে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের দায়িত্বে থাকা রেল কর্মীদের গাফিলতি ছিল এটাই প্রমানিত হচ্ছে। কারণ, সহযাত্রীদের বারবার অনুরোধ সত্বেও ওই ট্রেনের টিকিট পরীক্ষক, ট্রেন ম্যানেজার কেন ভূবণেশ্বর স্টেশনে জানান নি সেটাই খতিয়ে দেখছে রেল। প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে বলে জানানো হয়েছে। মেল এক্সপ্রেসে নিয়মিত যাত্রীদের দাবি, বন্দে ভারত এক্সপ্রেসকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। অন্যান্য মেল-এক্সপ্রেস ট্রেনকে দীর্ঘক্ষণ কোনও স্টেশনে দাঁড় করিয়ে রেখে বন্দে ভারত ট্রেনকে আগে পাস করানো হয়। এ ক্ষেত্রে কোনও কারণে বন্দে ভারতের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, তবে বন্দে ভারত ট্রেনকে দোষারোপ করে লাভ নেই।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

এ কি কাণ্ড! পাকিস্তানের এয়ারবেসের দখল নিল মার্কিন সেনা? পাক পরমাণু হাতিয়ার আসলে কার!

Next Post

বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতে আক্রমণ পাকিস্তানের? ঈদের পরই খেলা শুরু! জবাব দিতে তৈরি দিল্লি

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by administrator
March 27, 2026
0
33
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by administrator
March 27, 2026
0
56
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by administrator
March 26, 2026
0
25
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by administrator
March 26, 2026
0
25
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by administrator
March 24, 2026
0
29
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by administrator
March 24, 2026
0
28
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by administrator
March 21, 2026
0
41
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by administrator
March 21, 2026
0
35
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by administrator
March 21, 2026
0
57
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by administrator
March 20, 2026
0
17
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতে আক্রমণ পাকিস্তানের? ঈদের পরই খেলা শুরু! জবাব দিতে তৈরি দিল্লি

বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতে আক্রমণ পাকিস্তানের? ঈদের পরই খেলা শুরু! জবাব দিতে তৈরি দিল্লি

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি