• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আমেরিকার মসনদে ফের ট্রাম্প, সুতোয় ঝুলছে বাংলাদেশের ভবিষ্যত!

আমেরিকার মসনদে ফের ট্রাম্প, সুতোয় ঝুলছে বাংলাদেশের ভবিষ্যত!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
33
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আমেরিকার মসনদে রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বসা কার্যত পাকা। এই অবহে বাংলাদেশের কপালে কি নাচছে সেটা নিয়েই চলছে জল্পনা কল্পনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেরই দাবি, কমলা হ্যারিস জিতলে ভাল হতো, কিন্তু ট্রাম্প জিতলে বাংলাদেশের কপালে দুঃখ আছে। আর হচ্ছেও তাই। কারণ, ডোনাল্ড ট্রাম্পই ইতিহাস গড়ে আমেরিকায় ফের ক্ষমতায় আসছেন। ফলে বাংলাদেশের ভবিষৎ যে সরু সুতোয় ঝুলছে, এ কথা বলাই বাহুল্য।

ADVERTISEMENT

বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিক ডামাডোলে ডুবে থাকা বাংলাদেশ যে শঙ্কিত তা নিয়ে নিশ্চিন্ত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ। এর যথেষ্ট কারণও আছে। প্রথমেই উল্লেখ করা যায়, প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের করা একটি ট্যুইটের কথা। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছিলেন, “আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর হিংসার তীব্র নিন্দা জানাই। তাদের আক্রমণ করেছে উন্মত্ত জনতা, লুঠপাট করেছে। সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমি ক্ষমতায় থাকলে এটা ঘটত না। কমলা এবং জো সারা বিশ্বের এবং আমেরিকার হিন্দুদের উপেক্ষা করেছে। ইসরায়েল থেকে ইউক্রেন, এমনকি আমাদের দক্ষিণ সীমান্তেও বিপর্যয় নেমে এসেছে। কিন্তু, আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব!” নির্বাচনী প্রচার পর্বে তিনি যে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে আক্রমন করতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনেছিলেন, তা অনেকটাই নরেন্দ্র মোদির বক্তব্য। মোদি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হওয়া হামলা ও অত্যাচার নিয়ে বারবার সরব হয়েছেন। ট্রাম্পের টুইটেও সেই ভাষ্য পাওয়া গিয়েছিল। স্পষ্টতই, মার্কিন হিন্দু ভোটারদের আকৃষ্ট করার কৌশল হিসেবেই ট্রাম্প এই টুইট করেছেন। আর আমেরিকায় বসবাসকারী হিন্দু প্রধান এলাকায় ট্রাম্প বিপুল ভোটে জিতেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই টুইট থেকে তাঁর ভবিষ্যৎ নীতিরও ইঙ্গিত পাওয়া গিয়েছে। আর সেটা বাংলাদেশের পক্ষে ভাল খবর নয়। যদিও বাংলাদেশ সরকার এই ট্যুইট গুরুত্ব দিতে নারাজ। তাঁদের বক্তব্য ছিল, নির্দিষ্ট লবি বা গ্রুপ প্রভাব খাটিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে এই ট্যুইট করিয়েছে। কিন্তু ট্রাম্পযে কতটা অভ্রান্ত ছিলেন, তা ভোটের ফলেই প্রতিফলিত হচ্ছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 

গত অগস্ট মাসে হাসিনার বিদায়ের পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের নরেন্দ্র মোদি। তবে, মোদির সেই বক্তব্যকে তেমন গুরুত্ব দেয়নি বাইডেন প্রশাসন। ফলে কমলা হ্যারিসের সময়েও ডেমোক্র্যাট শিবিরের এই অবস্থান পরিবর্তনের সম্ভাবনা কম। কারণ, ট্রাম্পের সেই ট্যুইট থেকেই স্পষ্ট তাঁর প্রশাসন বাংলাদেশ নিয়ে অন্তত বাইডেনের সময়ের মতো চোখ বন্ধ করে থাকবে না।

 

যদিও, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য ভিন্ন। তিনি জানিয়েছেন, রিপাবলিকান বা ডেমোক্র্যাট, আমেরিকান দুই রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেই ড. মহম্মদ ইউনুসের সম্পর্ক খুব ভাল। তাই, এই নির্বাচনের ফলাফলের কোনও প্রভাব বাংলাদেশের উপর পড়বে না। কিন্তু দেশ পুনর্গঠনের জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আর্থিক সহায়তা চেয়েছিল বাংলাদেশের বর্তমান সরকার। সেটা ছিল বাইডেন প্রশাসন। তাঁরা অতিরিক্ত ২০ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু এবার আমেরিকায় ক্ষমতায় আসতে চলেছে ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই দেশের সম্পর্কের বর্তমান কাঠামোকে সমর্থন করবেন না বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে, ট্রাম্প প্রেসিডেন্ট হলে, গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে বাংলাদেশকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও তাঁর প্রশাসন সম্ভবত খুব একটা আগ্রহী হবে না। এমনকি রোহিঙ্গাদের জন্য যে আর্থিক সহায়তা দিচ্ছিল বাইডেন প্রশাসন, তাতেও বিপুল কাটছাঁট করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা যে বিশ্বের সুপারপাওয়ার, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে, ভারতও ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরীয় অঞ্চলের দাদা। নরেন্দ্র মোদির আমলে এটাই উঠে এসেছে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। প্রচার পর্বেও বারবার ট্রাম্প নরেন্দ্র মোদীকে ‘চমৎকার মানুষ’, ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করেছেন। ফলে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার ফলে আমেরিকা-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে ভারত ঢুকে পড়তেই পারে। সেই ক্ষেত্রে ভারতের সঙ্গে ইউনুস সরকারের সম্পর্ক স্বাভাবিক না হলে আগামীদিনে বিপদে পড়বে বাংলাদেশ। এ কথা বলাই বাহুল্য।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের দাবি! আইনি ক্ষেত্রেও ট্রাম্পের প্রতিপক্ষ মহিলাই

Next Post

হেমন্তের শুষ্ক হাওয়া রাজ্যে, তবে কিছু জেলায় হালকা বৃষ্টির দাপট

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
53
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি