• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দেড় বছরের মধ্যে বাংলাদেশে পুনরায় ভোট

ইউনূসের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ কি? জানতে চাইলো সেনাপ্রধান

administrator by administrator
1 year ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
35
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ক্ষমতায় এসেছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই সরকার ক্ষমতায় এসেছে এমন একটা সময়ে, যখন দীর্ঘ স্বৈরশাসনে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রায়, আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থা ভেঙে পড়েছে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় লুণ্ঠনে অর্থনীতিও বিপর্যস্ত। অন্যদিকে হাসিনার ক্ষমতা অবসানের পর মানুষের মধ্যে জেগে উঠেছে রাষ্ট্র সংস্কার ও অর্থনীতি পুনর্গঠন করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের ব্যাপারে বিপুল আশা ও উদ্দীপনা। অভ্যুত্থানকারী ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা তাই অনেক, যা প্রতিনিয়ত বিভিন্ন সভা-সেমিনার, মিছিল-সমাবেশ, সংবাদমাধ্যমে লেখালেখি ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার মধ্য দিয়ে উঠে আসছে। অন্তর্বর্তী সরকার দেশের মানুষের এই বিপুল প্রত্যাশা পূরণ করতে কতটা সক্ষম? সম্প্রতি ক্ষমতায় থেকে ১০০ দিন পূরণ করেছে ইউনূস সরকার। তবে বিভিন্ন ক্ষেত্রে খামতি রয়েই গিয়েছে এই সরকারের। যেমন, সরকার গণ-অভ্যুত্থানের সময় আহত ব্যক্তিদের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিলেও তা বাস্তবায়নে সমস্যা রয়ে গেছে। এখনো অর্থের অভাবে অনেকে চিকিৎসা করাতে পারছেন না বলে খবর রয়েছে। জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য গ্রহণযোগ্য প্রক্রিয়া সুনির্দিষ্ট করে হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী ও হুকুমের আসামিদের শনাক্ত করা, গ্রেপ্তার ও বিচার করার প্রক্রিয়া দৃশ্যমান হয়নি। বিচ্ছিন্নভাবে যাঁদের বিভিন্ন সময় গ্রেপ্তার করা হচ্ছে, তাঁদের অপরাধের ধরনের সঙ্গে সম্পর্কহীন ঢালাও মামলা দেওয়া হচ্ছে, যেগুলোর আদালতে টেকার সম্ভাবনা কম। চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারা। এ জন্য সরকারের পক্ষ থেকে চাহিদা অনুযায়ী বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করা, বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া ও বিকল্প ব্যবস্থায় সীমিত আয়ের মানুষের কাছে অপেক্ষাকৃত কম দামে নিত্যপণ্য সরবরাহ করার তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এক দলের বদলে অন্য দলের প্রভাব বৃদ্ধি পেয়েছে, ঢালাও পদোন্নতি দেওয়া হয়েছে, এর ফলে যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে, এমন কর্মকর্তারাও বঞ্চিত হিসেবে পদোন্নতি পেয়েছেন। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক করা যায়নি, পুলিশ বিভাগ পুরোপুরি কার্যকর হয়নি, যত্রতত্র মব জাস্টিসের ঘটনা ঘটছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগ করানোর ঘটনা ঘটে চলেছে, প্রতিষ্ঠানগুলো সেবামূলক কাজ ঠিকঠাক করতে পারছে না। বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোন মানদণ্ড ও প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, তা পরিষ্কার করা হয়নি। এতে অনেক ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন নিয়োগ হলেও দলীয় বিবেচনায় প্রশ্নবিদ্ধ নিয়োগের অভিযোগ রয়ে গেছে। দাগি ও শীর্ষ সন্ত্রাসী বলে চিহ্নিত বেশ কয়েকজন অপরাধীকে একের পর এক জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যা ঠিক কোনো মানদণ্ড বা প্রক্রিয়ার মাধ্যমে ঘটেছে, তা স্পষ্ট নয়। অর্থাৎ বাংলাদেশে জঙ্গিদের বারবারান্ত প্রশ্রয় দিচ্ছে ইউনুস। পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশন ইত্যাদির সংস্কারের কথা বললেও এগুলো সংস্কারের পদ্ধতিগত দিক স্পষ্ট করা হয়নি, কোনো টাইমলাইন ও রোডম্যাপও ঘোষণা করা হয়নি। অতীতে দেখা গেছে, একটি স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদ করলেও আবার অন্য একটি স্বৈরাচারী ব্যবস্থা বাংলাদেশের ওপর জেঁকে বসেছে। সাধারণ মানুষ যে উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে সরকার পরিবর্তন করে তা আর অর্জিত হয় না।বিশেষ করে অর্থনীতির ভিত্তিটা কী তার ওপর সরকারের আচরণ অনেকটাই নির্ভর করে। দুর্বৃত্তায়িত অর্থনীতি বিদ্যমান থাকলে তার ওপর দাঁড়িয়ে দুর্বৃত্তায়িত রাজনীতি তৈরি হয়। আর দুর্বৃত্তায়িত রাজনীতিকে পাহারা দিতে একটি সরকারকে স্বৈরাচারী হতে হয়। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের অন্যতম স্লোগান ছিল—বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলা। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সমাজের সবস্তরে বিদ্যমান বৈষম্য যথাসম্ভব দূর করা। এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের রূপরেখা প্রণয়ন করবে এবং সুপারিশ প্রদান করবে। ঐকমত্যের ভিত্তিতে এই সুপারিশগুলো গ্রহণ করা গেলে, আগামী সরকারকে বা সরকারের বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীকে ওই সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করাতে প্রচেষ্টা নেওয়া যাবে। অন্যদিকে ইতিমধ্যেই বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গঠিত বেশ কয়েকটি ‘সংস্কার কমিশন’ বেশ কিছু নতুন প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছে। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও পুলিশ সংস্কারে বড়সড় পরিবর্তন আনার কথা ভাবছে কমিশনগুলো। এখন পর্যন্ত রাষ্ট্র সংস্কারে মোট দশটি কমিশন গঠন করা হলেও এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচনী সংস্কারের বিষয়গুলো।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

আবার সচিন-কাম্বলি জুটি!

Next Post

মাটির নিচে মিসাইল সিটি! বাংলাদেশের সেনাবাহিনী তৈরি

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি