• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আদালত চত্বরে সনাতনীদের ভিড়, আতঙ্কিত ইউনূস

চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের মাস্টারমাইন্ড কারা? প্রকাশ্যে এলো ভয়ংকর নাম

administrator by administrator
2 years ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
44
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সাম্প্রতিক কালে বাংলাদেশে বারংবার হিন্দুদের ওপর অত্যাচারের প্রসঙ্গে সরকার এবং পুলিশের মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, সেখানকার সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় শুরু হয় প্রতিবাদও। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সেদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়েছে। এবার এই গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন তাঁর অনুগামীরা। সোমবার বিকেল থেকে চট্টগ্রামে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। সেই সঙ্গে সন্ধ্যায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কর্মীরাও ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভ থেকে চিন্ময়ের মুক্তির দাবি জানান তাঁরা। নয়াদিল্লি তথা ভারত সরকার এই ঘটনায় “গভীর উদ্বেগ” প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “বহুবার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ, একটি শান্তিপূর্ণ সমাবেশে ন্যায্য দাবি তোলায় ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।” তাঁর গ্রেফতারির বিষয়ে ঢাকা পুলিশের মুখপাত্র তলেবুর রহমান জানিয়েছেন, কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন রয়েছে। তবে সুনির্দিষ্টভাবে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই গ্রেফতারি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক মহলেও আলোড়ন সৃষ্টি করেছে। ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের দাবি, তাঁর গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মঙ্গলবার  চট্টগ্রাম জেলা আদালতে চিন্ময় কৃষ্ণ দাসকে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছিল। এদিকে জানা গিয়েছে, চিন্ময় প্রভুর হয়ে এদিন চট্টগ্রামের জেলা আদলাতে ৫১ জন আইনজীবী সওয়াল করেছেন। প্রসঙ্গত সোমবার বিকেলে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ গোয়েন্দা শাখা। বিমানে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল।উল্লেখ্য গত ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ চট্টগ্রামে এক সমাবেশ করে। সেই সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তোলা হয়। তাঁর বিরুদ্ধে বিএনপি নেতা ফিরোজ খান রাষ্ট্রদ্রোহের মামলা করেন। অন্যদিকে চিন্ময়ের গ্রেফতারের নিন্দা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এই সংগঠনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে সনাতনী নেতার মুক্তির দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশঙ্কা করা হয়। গতকাল চট্টগ্রামেই কারাগারে রাত কাটান চিন্ময় প্রভু। এদিকে অভিযোগ, চিন্ময় প্রভুকে গতকাল ওষুধ দিতে দেওয়া হয়নি পুলিশের তরফে। ধৃত হিন্দু নেতাকে মানসিক এবং শারীরিক ভাবে হেনস্থা করার অভিযোগও উঠেছে। এদিকে চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ‘চিন্ময় দাসকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। মুক্তি না দিলে কলকাকাতয় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ হবে। এবং বাংলাদেশ সীমান্তে অবরোধ করা হবে।’ এরপরই চিন্ময় প্রভুকে দ্রুত মুক্তির দাবি তুলে ইউনুস সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লির হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু। ইউনুস সরকারকে ‘মৌলবাদী’ বলে তোপ দেগে তাঁর হুঁশিয়ারি, চিন্ময় প্রভু ওখানে সনাতন হিন্দু সমাজের সম্মানীয় প্রতিনিধি। সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে তিনি লড়াই করছেন। তাঁকে দ্রুত না ছেড়ে দিলে আমরা সব পরিষেবা বন্ধ করে দেব।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

অস্ট্রেলিয়া থেকে বার্তা বিরাটের ,তিনি কি ব্যাঙ্গালোরের অধিনায়ক হচ্ছেন!

Next Post

কারাগারে চিন্ময়! রাস্তায় লাখ লাখ সনাতনী হিন্দু, আতঙ্কিত ইউনুস

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি