• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের সংবিধান বদলে দিলেই কেল্লা ফতে! আদৌ কি পারবেন ইউনূস?

বাংলাদেশের সংবিধান বদলে দিলেই কেল্লা ফতে! আদৌ কি পারবেন ইউনূস?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের বিদ্যমান সংবিধানে অন্তর্বর্তী, মধ্যবর্তী কিংবা তত্ত্বাবধায়ক সরকারের কোন বিধান নেই। সেই অনুযায়ী এই মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কোনও গুরুত্বই নেই। তবে, রাষ্ট্রের জরুরি প্রয়োজনে বা আপাতকালীন পরিস্থিতিতে এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় বলে সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ এমনকি বাংলাদেশের সর্বোচ্চ আদালতও জানিয়েছে। তা বলে এই সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যায়, এটা নিয়ে কোনও দ্বিমত নেই।

ADVERTISEMENT

 

RelatedPosts

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

আইনজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকার বলে কোনও বিধান যেহেতু সংবিধানে নেই, সেহেতু এই সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য নির্ধারিত শপথবাক্য পাঠ করেছেন। পাশাপাশি তাঁরা বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিল, ১৪৮ অনুচ্ছেদে বলা বিদ্যমান সংবিধান রক্ষারই প্রতিশ্রুতি দিয়েছেন। শপথবাক্যে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা যে শপথবাক্য পাঠ করেছিলেন তা হল, ‘আমি সশ্রদ্ধচিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমি আইন অনুযায়ী সরকারের প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব।  আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব।  আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান করিব। অর্থাৎ বর্তমানে যে সংবিধান বাংলাদেশে রয়েছে তা রক্ষা করার শপথ তাঁরা নিয়েছিলেন। তাহলে কোন অভিপ্রায়ে এই সরকার চাইছে দেশের সংবিধান বদল করতে? আসল উদ্দেশ্যটাই বা কি তাঁদের? এতে কি লাভ হতে পারে?

 

১৯৭০ সালের নির্বাচনে পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তানের বিজয়ী জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ সদস্যরা পাকিস্তানের সংবিধানের আলোকে শপথ নেননি। বরং তারা নতুন করে স্বাধীনতার ঘোষণাপত্র লিখে এবং পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের সংবিধান লেখার সংকল্প নিয়েছিলেন। এবং মুক্তিযুদ্ধের সেই ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশের নতুন সংবিধান লিখেছিলেন। স্বভাবতই অন্তর্বর্তীকালীন সরকার যে সংবিধানের অধীনে শপথ নিয়েছেন এবং যে সংবিধান রক্ষায় তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ, তাঁরা কী করে এই সংবিধান পাল্টে নতুন করে লেখার কথা বলেন? সেই কারণেই অন্তর্বর্তীকালীন সরকারের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে সংবিধান পুনর্লিখনের কথা বলা হয়নি। যদিও আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি কয়েকটি সংস্কার কমিশনও গঠন করা হয়েছিল, যারা ইতিমধ্যেই তাঁদের সুপারিশগুলি জমা করেছে।

 

বাংলাদেশের আইন বিশেষজ্ঞরা বলছেন, ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সময় বাহাত্তরের মূল সংবিধানের মূলনীতি-সহ আরও অনেক অনুচ্ছেদ ফিরিয়ে আনা হলেও নতুন অনেক কিছু যুক্ত করা হয়েছিল। যেমন: ৭ (ক) অনুচ্ছেদ যুক্ত করে বাংলাদেশ সংবিধানের এক-তৃতীয়াংশ  অনুচ্ছেদকে সংশোধন অযোগ্য ঘোষণা করা হয়েছিল। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের কোনও অনুচ্ছেদকেই সংশোধন অযোগ্য ঘোষণার এক্তিয়ার কোনও সংসদের নেই। কেননা পরবর্তী সংসদ যদি দেশ ও মানুষের প্রয়োজনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধানে কোনও পরিবর্তন করতে চায়, সেই সুযোগ তাঁদের থাকা উচিত। একটি সংসদ আরেকটি সংসদের এক্তিয়ার সীমিত বা সীমাবদ্ধ করে দিতে পারে না। মূল বিতর্ক এখানেই। এখন দেখা যাক নতুন সংবিধান সংস্কার কমিশন কি কি সুপারিশ করল।

 

জানা যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশন যে যে সুপারিশগুলি করেছে, তাতে বাদ পড়তে চলেছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও বাঙালি জাতিয়তাবাদের মতো গুরুত্বপূর্ণ শব্দগুলি। এমনকি বাংলাদেশের নামও বদলে যেতে পারে। প্রধানমন্ত্রীর হাতে একছত্র ক্ষমতা হ্রাস করার জন্য পাঁচটি মূল নীতি তৈরির সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের প্রধান অধ্যাপক ডঃ আলী রীয়াজ। এই নীতিগুলি হল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। বাংলাদেশের সংবিধান সংস্কার করা নিয়ে দ্বিমত রয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। একদিকে যেমন বিএনপি, জামাতের মতো দলগুলির কিছু দাবি এই সুপারিশে অন্তর্ভূক্ত হয়েছে, তেমনই কিছু সুপারিশ নিয়ে আপত্তি বাংলাদেশের বাম দলগুলির। রাজনৈতিক এবং আইনজ্ঞ মহলের একাংশ বলছেন, তদারকি সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব চাইছে, সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশকে পুরোপুরি ইসলামিক রাষ্ট্রে পরিগণিত করা, এতে লাভবান হবে জামাতের মতো কট্টরপন্থীরা।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH CRISISMUHAMMAD YUNUS
Previous Post

কেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু, কী বললেন সঞ্জুর বাবা?

Next Post

মসনদে ডোনাল্ড ট্রাম্প , বাংলাদেশের জন্য আশীর্বাদ না অভিশাপ?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
1
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
2
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
9
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি