• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পরিস্থিতি বেগতিক? ৩২ নম্বর বাড়ি ভাঙার ২৪ ঘন্টা পর ঘুম ভাঙলো ইউনূস-মাহফুজদের!

পরিস্থিতি বেগতিক? ৩২ নম্বর বাড়ি ভাঙার ২৪ ঘন্টা পর ঘুম ভাঙলো ইউনূস-মাহফুজদের!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
38
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ৩২ নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরও ক্ষান্ত হয়নি উন্মত্ত জনতা। বরং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একে একে আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়ি ভাঙা বা আগুন লাগানোর কর্মযজ্ঞ চলছে। এমনকি বাদ পড়ছে না সাবেক রাষ্ট্রপতির বাড়িও। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের আইন-শৃঙ্খলা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ভারত-সহ বহ দেশ থেকে বাংলাদেশের আইন-শৃঙ্খলা নিয়ে বিবৃতি এসেছে। তাতেই চাপে পড়েছে মুহাম্মদ ইউনুসের তদারকি সরকার। বিকায়দায় পড়ে ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই নতুন করে বিবৃতি জারি করতে হল মুহাম্মদ ইউনুসকে।

ADVERTISEMENT

বাংলাদেশে দিকে দিকে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় কঠোর পদক্ষেপ করা হবে। এই ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না। এমনই কড়া বিবৃতি জারি করা হল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ফেসবুক পেজ থেকে। তাৎপর্যপূর্ণভাবে এই পোস্টটি করা হয়েছে রাত দুটো নাগাদ। তার আগে প্রায় একই রকমের বক্তব্য জানিয়েছিলেন তদারকি সরকারের “গুরুত্বপূর্ণ দফতরবিহীন” উপদেষ্টা মাহফুজ আলম। তিনি পরপর দুটি ফেসবুক পোস্ট করে বলতে চেয়েছেন এই ভাঙচুরের ঘটনা থেকে বেরিয়ে এসে উচিত হবে নতুন বাংলাদেশ গড়ার দিকে মনোনিবেশ করা। এতে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে বলেও খেদ প্রকাশ করেন মাহফুজ। তাঁর দুটি বক্তব্য এবং প্রধান উপদেষ্টার বিবৃতি থেকে একটা বিষয় পরিষ্কার, গোটা বিষয় থেকে দায় এড়াতে চাইছে তদারকি সরকার।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কিন্তু বাস্তব চিত্র হল, হাসনাত আব্দুল্লাহর মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন বুধবার দুপুর থেকেই একে একে ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দিচ্ছিলেন তখন মুখে কুলুপ এঁটে বসেছিলেন ইউনূস বা অন্যান্য উপদেষ্টারা। আবার প্রশ্ন উঠছে, বুধবার সন্ধ্যা থেকে যখন হাজার হাজার উন্মত্ত ছাত্র জনতার ভিড় আছড়ে পড়েছিল ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে, তখন কেন হাত গুটিয়ে বসেছিল পুলিশ? কার নির্দেশে সেনাবাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে গিয়েও ফিরে গেল কিছু না করেই? যেখানে রাতভর তান্ডব চলল, এমনকি সরকারি বুলডজার আনিয়ে ভাঙা হল সরকারি সম্পত্তি। প্রথমে সবটাই বসে বসে উপভোগ করছিলেন তদারকি সরকারের উপদেষ্টারা। উল্টে বৃহস্পতিবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেন ধানমন্ডির ধ্বংসলীলার জন্য শেখ হাসিনার প্ররোচনামূলক বক্তৃতা দায়ী। এমনকি তাঁর মুখ বন্ধ করতে ভারতকে সরকারিভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ, সেটাও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

কিন্তু বৃহস্পতিবার বেলা থেকে যখন দেশ-বিদেশ থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে। তখনই পরিস্থিতি বদলাতে শুরু করে। বৃহস্পতিবার রাতেই ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় ভারত। বিদেশমন্ত্রক থেকে জারি করা ওই বিবৃতিতে বলা হয়, ভারত মনে করে, শেখ মুজিবের বাড়িটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছে ওই বাড়িটি ছিল বাংলাদেশে দখলদারি এবং নিপীড়নের বিরুদ্ধে জনগণের সাহসী প্রতিরোধের একটি প্রতীক, যা বুধবার ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যে সকল ব্যক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলা পরিচয় এবং গৌরবের ভিত্তিকে মূল্য দেন, তারা সকলেই জানেন যে এই বাসভবন বাংলাদেশের জাতীয় চেতনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই ভাঙচুরের কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে নিন্দা করা উচিত।

ভারতের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট, ভারত ধানমন্ডির ঐতিহাসিক বাড়ি ভাঙার ঘটনার যেমন নিন্দা করেছে, তেমনই ইউনূসের সরকারের নিষ্প্রহতা নিয়েও খোঁচা দেওয়া হয়েছে। এর পর থেকে বহু বিদেশি রাষ্ট্র এই ঘটনার নিন্দা প্রকাশ করে। ফলত চাপে পড়ে যান ইউনূস। তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামেন প্রধান উপদেষ্টা। গভীর রাতে তাঁর তরফ থেকে আরেকটা বিবৃতি আসে। তাতে বলা হয়, “অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, কতিপয় ব্যক্তি এবং গোষ্ঠী দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো এবং অগ্নিসংযোগের চেষ্টা করছে। এই ধরনের কর্মকাণ্ড সরকার শক্ত হাতে প্রতিহত করবে”। যদিও তার আগের বিবৃতিতে গোটা ঘটনার জন্য শেখ হাসিনার প্ররোচনাকেই দায়ী করা হয়েছিল। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই ভোল বদলে যায়। আসলে, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িই নয়, পরপর ভাঙা হয়েছে বা আগুন দেওয়া হয়েছে একাধিক বাড়িতে। যেমন, শেখ হাসিনার বাড়ি সুধা সদন। আবার রেহাই পাননি তাঁদের অত্মীয়, আওয়ামী লীগের বহু নেতা। তাঁদের বাড়িতেও হামলা হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। রাজশাহী, খুলনা, ঢাকায় একাধিক বাড়িতে আগুন ধরানো হয়। যা বাংলাদেশের আইনশৃঙ্খলার অবনতিকেই ইঙ্গিত করে। বিশ্বমঞ্চে সমালোচিত হয়ে মুহাম্মদ ইউনূস ও তাঁর ঘনিষ্ট উপদেষ্টা মাহফুজ আলম উল্টো গান গাইতে শুরু করেছেন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ইটের জবাব পাটকেলে! হাসিনার মুখ বন্ধ করতে বলায় ভারত যা বলল বাংলাদেশকে

Next Post

৩২ নম্বর শেষ! এর পর কি টুঙ্গিপাড়া! ইউনূসের তৈরি গোপন সেনার রোষে সেনাপ্রধান

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
21
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
53
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি