• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারতের হাইকমিশনার ও সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর নজীরবিহীন সাক্ষাৎ কিসের ইঙ্গিত?

ভারতের হাইকমিশনার ও সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর নজীরবিহীন সাক্ষাৎ কিসের ইঙ্গিত?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, Top Story, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কোনও দেশের হাইকমিশনার কিংবা রাষ্ট্রদূতের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের তেমন একটা নজির নেই। শুধু ভারত কেন, পৃথিবীর যে কোনও দেশেই এই ধরণের ঘটনা অতি বিরল। কিন্তু শুক্রবার আচমকা বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা ঢাকা থেকে দিল্লি উড়ে এসে সাক্ষাৎ করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে। ভারতের কূটনীতিতে এই ধরণের ঘটনা আদৌ ঘটেছিল কিনা, সেটা অনেকেই মনে করতে পারছেন না। যদিও এই সাক্ষাতের কথা অবশ্য সেনাবাহিনী সরকারিভাবেই জানিয়েছে। সেনার জনসংযোগ আধিকারিক এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, তাঁদের মধ্যে ভূ-কৌশলগত বিষয়ে কথা হয়েছে। সাধারণত এই ধরণের সাক্ষাৎকারের ঘটনা প্রকাশ্যে জানানো হয় না। কিন্তু ভারতের তরফে সোশ্যাল মিডিয়ায় ফলাও করে তা জানানো হল। এখানেই খটকা লাগছে। তাহলে বড় কোনও পরিকল্পনা করছে ভারত? এই প্রশ্নই এখন ভারতের কূটনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে।

মুহাম্মদ ইউনূসের চিন সফরকে ভারত যে খুব একটা সহজভাবে নেবে না এটা পরিস্কার। বিশেষ করে আগে থেকেই যখন তিস্তা নদী প্রকল্প এবং মোংলা বন্দর নিয়ে যখন ভারতের সঙ্গে একটা মৌ স্বাক্ষর হয়েছিল বাংলাদেশের। সেটা উপেক্ষা করেই মুহাম্মদ ইউনূস চিনকে খুশি করতে গিয়ে এই দুটি প্রকল্প নিয়েই চিনের সঙ্গে কথা এগিয়ে এলেন। যা মোটেই কূটনৈতিক শিষ্টাচার নয়। ভারতের সেনাপ্রধানরা সাধারণত আঞ্চলিক রাজনীতি, বৈদশিক রাজনীতি বা কূটনৈতিক বিষয়ে নাক গলান না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা বেশ কয়েক বার দেখলাম, ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মন্তব্য করছেন। যেমন সম্প্রতি এক অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাঁদের ভাল যোগাযোগ রয়েছে। দু-পক্ষই একে অপরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করছে। আবার বেশ কয়েকদিন আগে বলেছিলেন, গত বছর ৫ অগাস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের দিন তাঁর সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের বেশ কয়েকবার কথা হয়েছিল। আবার তিনি ভারতের বিরুদ্ধে বাংলাদেশি উপদেষ্টাদের অনভিপ্রেত মন্তব্য প্রসঙ্গে প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন, এমনটাও শোনা গিয়েছিল জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মুখে। এবার ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে তলব করা এবং একান্ত সাক্ষাৎ করা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।  বিশেষ করে বাংলাদেশে সেনাবাহিনীর অতিসক্রিয়তা ঘিরে অভ্যুত্থানের জল্পনা যখন তুঙ্গে তখন এই বৈঠক বাড়তি মাত্রা যোগ করেছে।

ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ভারতীয় সেনাপ্রধান এবং বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার বিভিন্ন ভূ-কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি দুজনের আলোচনায় উঠে এসেছে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগীতা ও সামরিক সহযোগীতা বৃদ্ধির বিষয়টি। সেই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতেও দুই দেশের সেনাবাহিনীর যৌথ উদ্যোগ নিয়েও আলোকপাত হয়েছে আলোচনায়। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে শিথিলতা থাকা সত্বেও দীর্ঘদিন পর বঙ্গোপসাগরে দুই দেশের নৌবাহিনী যৌথ মহড়া দিয়েছে। কিন্তু এই বিষয়েই যদি ভারতের সেনাপ্রধান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের আলোচনা হয়, তাহলে তা এক্স হ্যান্ডলে প্রচার করা কেন হবে? এই কৌশলগত অবস্থান নিয়েই চলছে আলোচনা। ওয়াকিবহাল মহল মনে করছেন, এই বৈঠক গভীর তাৎপর্য বহন করছে। বিশেষ করে যখন চিন সফর শেষ করে দেশে ফিরছেন মুহাম্মদ ইউনূস। কূটনৈতিক মহলের একটা অংশ মনে করছেন, বাংলাদেশে এখনও সেনা অভ্যুত্থানের বা নতুন করে অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েই গিয়েছে। হয়তো বড় কোনও গোয়েন্দা রিপোর্ট পাওয়া গিয়েছে। যেমন এর ইঙ্গিত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান আগেই দিয়েছেন। ফলে বাংলাদেশে নতুন করে অস্থিরতা তৈরি হলে ভারতীয় সেনার সম্ভাব্য ভূমিকা নিয়ে দু’জনের কথা হয়ে থাকতে পারে বলে কোনও কোনও মহলের ধারণা। তবে ভারত যে ভিতর ভিতর বাংলাদেশের জন্য বড় কোনও পরিকল্পনা করছে, এটা তারই ইঙ্গিত।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHINDIAN ARMY
Previous Post

গণভবনে ইমামতিতে সেনাপ্রধান নামাজে রাষ্ট্রপতি, হায়রে ইউনূস হাসিনা ফিরলে কি হবে?

Next Post

‘ইটের বদলা পাটকেল’ ইউনূসকে সরাতে গভীর ষড়যন্ত্রে হাসিনা। মাস্টারমাইন্ড কি সেনাপ্রধান?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
9
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
8
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
14
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি