• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের বাতাসে বারুদের গন্ধ! শেষে কি যুদ্ধের পথেই ভারত?

বাংলাদেশের বাতাসে বারুদের গন্ধ! শেষে কি যুদ্ধের পথেই ভারত?

administrator by administrator
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
40
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাতাসে বারুদের গন্ধ, চারিদিকে থমথমে পরিবেশ। এমনিতেই দুই প্রতিবেশী দেশ কয়েক মাস আগেও ছিল একে অপরের পরিপূরক, আজ তাঁদের মুখ দেখাদেখি বন্ধ। কার্যত সমস্ত কূটনৈতিক সম্পর্ক বন্ধের মুখে। ভারত ও বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ পবিত্র ঈদ, বাংলাদেশ জুড়ে খুশির আবহাওয়া থাকলেও কোথাও যেন একটা তাল কাটছে। যে বাংলাদেশ কিছুকাল আগেও যুদ্ধের জিগির তুলতো কথায় কথায়, আজ ভারতের দিক থেকেই যেন সেই কথা উঠছে। যদিও প্রকাশ্যে এরকম দাবি করা যাবে না, তবে ভিতরে ভিতরে একটা প্রস্তুতি চলছে বিগত কয়েকদিন ধরেই। কেন এ কথা বলছি? সেটা একটু বিশ্লেষণ করা যাক।

ADVERTISEMENT

ভারত যে বাংলাদেশের প্রতি বিরক্ত সেটা বেশ কয়েকটি কারণে বোঝা যাচ্ছিলো। পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থানও স্পষ্ট। কোনও অবস্থাতেই ভারত মুহাম্মদ ইউনূসের এই তদারকি সরকারের হাতে শেখ হাসিনাকে তুলে দেবে না। কারণ এই সরকারকে ভারত মান্যতাই দিচ্ছে না। সেই কারণে কিছু পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখলেও বাকি সব কূটনৈতিক চ্যানেল বন্ধ করে রেখেছে। বিশেষ করে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে চেয়ে একাধিকবার ঢাকা থেকে প্রস্তাব এলেও নয়া দিল্লি কোনও উচ্চবাচ্য করেনি। উল্লেখ্য থাইল্যান্ডে আসন্ন বিমস্টেক সম্মেলনের ফাঁকেও যে দুই রাষ্ট্র প্রধানের বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল সেটাও প্রত্যাখ্যান করেছে ভারত। হাসিনার প্রত্যাবর্তন চেয়ে বাংলাদেশ একাধিক চিঠি দিলেও ভারত তার একটারও জবাব দেয়নি। ফলে পরিষ্কার ভারত কোনও ভাবেই এই তদারকি সরকার বা অস্থায়ী সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে চাইছে না। এর কারণ হিসেবে কূটনৈতিক মহলের একাংশ দাবি করছেন, ইউনূস সরকারের প্রথম কয়েক মাসের কার্যকলাপ পুরোটাই ভারত বিদ্বেষী ছিল। কথায় কথায় ভারত বিরোধী মন্তব্য করে গিয়েছেন বাংলাদেশের কয়েকজন উপদেষ্টা। আবার বৈষম্যবিরোধী ছাত্র নেতারা যখন ভারতকে কুরুচিকর ভাষায় আক্রমণ করতে গিয়ে রীতিমতো হুমকি দিয়েছেন, তখনও তদারকি সরকার তার বিরোধিতা করেনি বা তাঁদের মুখ বন্ধ করার ব্যবস্থা করেনি। বরং তাঁরা পাকিস্তানকে বেশি করে আপন করে নিয়ে ভারতকে একটা বার্তা দিতে চেয়েছে। ভারত যখন বারবার বাংলাদেশকে সংখ্যালঘু হিন্দুদের উপর হওয়া অত্যাচার বন্ধ করে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে, ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন নিয়ে কথা বলেছে, বাংলাদেশ সরকার তখন ভারতকে জবাব দিয়েছে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে। এই ব্যাপারগুলো ভারত ভালোভাবে নেয়নি এটা বলাই বাহুল্য। এবার মুহাম্মদ ইউনূস চিন সফর করলেন। সেখানে তিনি তিস্তা নদী প্রকল্প, মোংলা বন্দরের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প চিনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা পাকা করে এসেছেন। অন্যদিকে, এমন খবরও সামনে এসেছে পাকিস্তানে বালুচ বিদ্রোহীদের হাত থেকে তাঁদের সম্পত্তি সুরক্ষিত করতে বেসরকারি সেনাবাহিনী মোতায়েন করছে চিন। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তানে চিন-পাক ইকোনমিক করিডরে কর্মরত চিনা ইঞ্জিনিয়ার এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিরাপত্তাকর্মীদের মোতায়েন করতে শুরু করেছে চিন। যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে। মুহাম্মদ ইউনূসের পাকিস্তানের সঙ্গে মাখামাখি, চিনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্টতা ভারতকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ফলে কূটনৈতিক স্তরে বৃদ্ধি পাচ্ছে তৎপরতা।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা ঢাকা থেকে দিল্লি উড়ে গিয়েছিলেন। জরুরিভিত্তিতেই তাঁকে তলব করা হয়েছিল নয়া দিল্লিতে। সূত্রের খবর, তিনি বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অতিজ ডোভাল এবং ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে। এরমধ্যে শেষের জনের সঙ্গে সাক্ষাৎকারটি নজিরবিহীন। যা সচরাচর হয় না বললেই চলে। জানা যাচ্ছে, বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হতেই বাংলাদেশের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করা হয়েছিল। বিশেষ করে এই মুহূর্তে জেহাদি সংগঠনগুলির কর্মকাণ্ড, তাঁদের লোকবল ও মতবল বুঝতে যেমন তথ্য চাওয়া হয়েছিল, তেমনই তদারকি সরকারের মধ্যে জামায়তে ইসলামী, হিজবুত তেহরীর প্রভাব সম্পর্কেও আলোচনা হয়েছে বলেই জানা যাচ্ছে। কিন্তু এই আলচনায় সেনাপ্রধান কেন, সেটা সম্পর্কেই রহস্য দানা বাঁধছে। তবে কি ভারত বড় ধরণের কোনও সেনা অভিযানের পরিকল্পনা করছে? আমরা জানি, বিগত কয়েক মাসে বাংলাদেশ লাগোয়া চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরে একাধিক সামরিক মহড়া দিয়েছে ভারত। এখনও আকাশপথে ভারতীয় বিমানবাহিনী টানা মহড়া দিয়ে চলেছে। ভারত সরকার, সবদিক প্রস্তুত রাখছে বলেই ওয়াকিবহাল মহলের অভিমত। বাংলাদেশ প্রসঙ্গে যৌথ সংসদীয় কমিটি, পররাষ্ট্র সম্পর্কিত সংসদীয় কমিটির সঙ্গেও একপ্রস্থ আলোচনা হয়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে। এরপরই তলব করা হয় ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে। ফলে কৌতুহল তো একটা থাকছেই। তবে ঈদ মেটার অপেক্ষা?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

দেশবাসী সুরক্ষিতভাবে খুশির ঈদ পালন করতে পারছেন? ঈদের পরে কোন পথে বাংলাদেশের রাজনীতি?

Next Post

বিয়েতে করতে রাজী না হওয়ায় আ*ক্রা*ন্ত প্রেমিকা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
28
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি