• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দেশবাসী সুরক্ষিতভাবে খুশির ঈদ পালন করতে পারছেন? ঈদের পরে কোন পথে বাংলাদেশের রাজনীতি?

দেশবাসী সুরক্ষিতভাবে খুশির ঈদ পালন করতে পারছেন? ঈদের পরে কোন পথে বাংলাদেশের রাজনীতি?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশে এ বছর ঈদুল ফিতর পালিত হচ্ছে এক নতুন রাজনৈতিক আঙিনায়। এবারের ঈদে যেমন বিএনপি, জামায়তে ইসলামীর মতো পুরোনো রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে নিজ নিজ এলাকায় জনসংযোগে ব্যস্ত, অন্যদিকে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টিও নিজেদের পায়ের তলার জমি শক্ত করতে ঈদের সময়কেই বেছে নিয়েছে। আবার অন্যদিকে এবার ঈদের উৎসবে নেই বাংলাদেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ। গত বছর ৫ আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রায় ৯৫ শতাংশ নেতা দেশ ছাড়া বা আত্মগোপনে রয়েছেন। আর বাকি ৫ শতাংশ জেলের ঘানি টানছেন। স্থানীয় ছোট নেতারা বা কর্মীরা আজও নিজ এলাকা থেকে বহু দূরে লুকিয়ে বেরাচ্ছেন। আবার গণ অভ্যুত্থান পরবর্তী সময় যত এগিয়েছে, ততই বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে মতভেদ বৃদ্ধি পেয়েছে। এমনকি বিগত রমজান মাসে ইফতার পার্টিগুলিতে দেখা গিয়েছে একই স্থানে দাঁড়িয়ে একেক রাজনৈতিক পার্টির নেতারা পাল্টাপাল্টি বক্তব্য রাখছেন। অথবা আলাদা আলাদা ইফতারের আয়োজন করছেন। সবমিলিয়ে বাংলাদেশের বুকে এ যেন এক অন্য ঈদ। প্রশ্ন হল, কেন এমন হল? গণ অভ্যুত্থানে দেশের সাধারণ মানুষ যেখানে তথাকথিত “স্বৈরাচারি শাসক“ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পতন চেয়েছিল। এবং তাই হয়েছে। সেখানে এত মতভেদ থাকবে কেন? এমনকি এই প্রশ্নও উঠছে, মুহাম্মদ ইউনূসের আমলে এবার প্রকৃতই কি দেশবাসী সুরক্ষিত থেকে খুশির ঈদ পালন করতে পারছেন?

ADVERTISEMENT

বিগত কয়েক সপ্তাহে বাংলাদেশের রাজনীতিতে প্রধান আলোচ্য বিষয় ছিল দেশে জাতীয় নির্বাচনের দিন-তারিখ কবে ঘোষণা হবে। তাই রোজার মধ্যে নানাভাবে নিজেদের উপস্থিতি জারি রাখার চেষ্টা করেছে রাজনৈতিক দলগুলো। উল্লেখযোগ্য দিক হল, জামায়াতে ইসলামী এবং সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি জোর দিয়ে এসেছে রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই অগাস্টে নিপীড়নের দায়ে আওয়ামী লীগের বিচারে দাবিতে। অর্থাৎ, অগ্রাধিকারের দিক থেকে এগুলোর পরে নির্বাচনকে রেখেছে তাঁরা। অপরদিকে বিএনপি-সহ কয়েকটি রাজনৈতিক দল চাইছে, আগে নির্বাচন, পরে সংস্কার। অর্থাৎ, বিএনপির দাবি, বাংলাদেশে যা যা সংস্কারের প্রয়োজন, তা নির্বাচিত এক সরকারই করবে। গণতন্ত্রের দিক থেকে এটাই বাস্তব চাওয়া। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চ থেকেও বাংলাদেশে দ্রুত নির্বাচনের জন্য চাপ দেওয়া হচ্ছে। এটা বাংলাদেশের তদারকি সরকার অস্বীকারও করতে পারছে না। যেমন সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে”।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বিএনপি যে এই বক্তব্যে খুব একটা খুশি নয় সেটা তাঁরা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। প্রধান উপদেষ্টার বক্তব্যের পরই তাঁরা হতাসা প্রকাশ করেছিল। এবার পবিত্র ঈদের দিনে বিএনপি নেতা তথা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পালন করবে, এমনটাই প্রত্যাশা করেছেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন, এবারের ঈদ মুক্ত ও আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি।

গত ডিসেম্বর থেকেই বিভিন্ন সময়ে নির্বাচনের তারিখ নিয়ে ‘ধোঁয়াশা’ ও ‘অস্পষ্টতার’ অভিযোগ তুলে সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। এবার এ দাবিতে তারা আরও সক্রিয় হতে চায়। আরও একবার আনুষ্ঠানিকভাবে তাগাদা দিতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকারকে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে নির্বাচনের রোডম্যাপ নিয়ে ‘অস্পষ্টতা’কে বিএনপি দেখছে সন্দেহ ও সংশয় নিয়ে। আসলে নির্দিষ্ট তারিখ ঘোষণা না করার পেছনে কারণ কী, সেটি বুঝতে চায় তাঁরা। অন্যদিকে, মুহাম্মদ ইউনূসের অনুগামী হিসেবে পরিচিত বৈষম্যবিরোধী ছাত্রনেতারা দ্রুত নির্বাচনের থেকে সংস্কারকে আগে জোর দিচ্ছেন। এর পিছনে তাঁদের উদ্দেশ্য হল, সদ্য গঠিত রাজনৈতিক দলের মাটি শক্ত করা। জামাতকে পাশে নিয়ে যাতে তাঁরা বিএনপিকে নির্বাচনে টেক্কা দিতে পারে। আর এই কাজটা যে খুবই কঠিন সেটাও বুঝে গিয়েছে ছাত্রনেতারা। যেমন সারজিস আলম, যিনি জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের অন্যতম সংগঠক। তিনি সম্প্রতি এক ফেসবুক স্টেটাসে লিখেছেন প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূসের মত একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। ওয়াকিবহাল মহলের মতে, সারজিস আলম ইঙ্গিত দিলেন মুহাম্মদ ইউনূসকে সামনে রেখেই তাঁরা নির্বাচনে ঝাঁপাতে চান। কারণ, তাঁর জনপ্রিয়তা এখনও বাংলাদেশে রয়েছে। তাঁকে সেনাপতি করেই জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের যুদ্ধ জয় করতে চায়।

এবার আসা যাক আওয়ামী লীগের কথায়। বাংলাদেশের রাজনীতিতে প্রথমবার ঈদের উৎসবে দেখা গেল না আওয়ামী নেতাদের। শেখ হাসিনা এথন ভারতের আশ্রয়ে, তাঁর দলের অধিকাংশ নেতাই হয় ভারত না হয় অন্য কোনও দেশে আশ্রয় নিয়েছেন। কিন্তু হাসিনা হাল ছাড়েননি। তিনি এবারও ঈদে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। আওয়ামী লীগ অফিসিয়াল ফেসবুক পেজে হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই উপস্থাপন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় আওয়ামী লিগ তাঁর বক্তব্য প্রচার করেছে। তাতে শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর মতোই হাসিনার শুভেচ্ছা বার্তাকে তাঁর দল দেশবাসীর উদ্দেশে বাণী বলে উল্লেখ করেছে। এটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আওয়ামী লিগের বক্তব্য, শেখ হাসিনাকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয় বিরাট এক ষড়যন্ত্রের অংশ হিসাবে। সেটা বুঝতে পেরেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। নিয়ম হল রাষ্ট্রপতির কাছে গিয়ে তাঁর সামনে পদত্যাগপত্রে সই করতে হবে। পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্ব না নেওয়া পর্যন্ত পদত্যাগী প্রধানমন্ত্রীর কাজ চালিয়ে যাওয়ার কথা। শেখ হাসিনার ক্ষেত্রে তেমন কিছু ঘটেনি। ফলে হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। বাংলাদেশের সেনাপ্রধান বেশ কয়েকবার তাঁর বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশে নির্বাচন হবে ইনক্লুশিভ বা অন্তর্ভূক্তিমূলক। ফলে নির্বাচন যবেই হোক, আওয়ামী লীগ অংশগ্রহন করবেই। সেটা রিফাইন্ড হোক বা হাসিনার আওয়ামী লীগ হোক।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ইউনূসের কথা আর মানবেন না সেনাপ্রধান। মোদির পরামর্শে দেশের সংখ্যালঘুদের ত্রাতা জেনারেল ওয়াকার

Next Post

বাংলাদেশের বাতাসে বারুদের গন্ধ! শেষে কি যুদ্ধের পথেই ভারত?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
40
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
43
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
39
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
54
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
29
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
24
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
18
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
22
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
34
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
59
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি