বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি কতদিন ক্ষমতায় থাকতে চান, কতদিন তার মেয়াদ, বা অন্যরা তাকে ক্ষমতার অলিন্দে কতদিন পর্যন্ত দেখতে চান, সেটা নিয়ে বিস্তর আলোচনা চলছে। তার মধ্যে ফেসবুকে পোস্ট করে এই বিষয়ে মন্তব্য করেন সারজিস আলম। এবং এর একজন কথা বলেছেন সাংবাদিক পিনাকী ভট্টাচার্য। চলুন তাদের কথার সারমর্ম বোঝার চেষ্টা করি।
সারজিস আলম, যিনি অন্তবর্তী সরকারের উপদেষ্টাও বটে। তিনি ফেসবুকে লেখেন, প্রফেসর মহম্মদ ইউনূসের মত একজন স্টেটসম্যানকে ৫ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। সারজিসের এই পোস্টের ব্যাখ্যা করলে দেখা যায়, তিনি বলতে চেয়েছেন মহম্মদ ইউনূস কোনও একটি রাজনৈতিক দলে যোগ দেবেন। এবং সেই দলে অংশগ্রহণ করে জিতে তাকে প্রধানমন্ত্রী হিসেবে স্থান দেওয়া হবে। সারজিস দের এই মুহূর্তে একটি রাজনৈতিক দল রয়েছে। সেটা হল, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। তবে কি জাতীয় নাগরিক পার্টি থেকেই ইউনূসকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন সারজিস? অন্যদিকে পিনাকী ভট্টাচার্য কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেছেন, পুরোপুরি সংস্কার না করা পর্যন্ত নির্বাচন হলে সেটার কোনও অর্থ দাঁড়াবে না।
কিন্তু প্রশ্ন উঠছে, পুরোপুরি সংস্কার করতে এখনও সময় লাগবে। ততদিন তো অনেকটা দেরি হয়ে যাবে। ততদিন যদি এইভাবে দেশ চলতে থাকে, তবে বাংলাদেশের হাল বেহাল হতে বেশি দেরি নেই। এমনিতেই বিশ্ব দরবারে বাংলাদেশের ছবিটা নিন্দজনক।
অনেকে বলছেন, মহম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে চাইছেন সারজিস, পিনাকীরা। যাতে তাদের কথা মত দেশ চলতে পারে। এবং স্বার্থ পূরণ হতে পারে। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে হয়তো সেই সুবিধাগুলো পাবেন না তারা, যেগুলি এখন পাওয়া যাচ্ছে। তবে ইউনূসের এত সমর্থক, তাতে এত তাড়াতাড়ি সরিয়ে ক্ষমতায় অন্য কালকে বসানো কার্যত কঠিন। বলেছেন বাংলাদেশের বহু রাজনৈতিক বিশ্লেষক।












Discussion about this post