• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দুই বিবৃতিতে বিস্তর ফারাক, নেই যৌথ বিবৃতি!  ঠিক কি হল ব্যাঙ্ককে?

দুই বিবৃতিতে বিস্তর ফারাক, নেই যৌথ বিবৃতি! ঠিক কি হল ব্যাঙ্ককে?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের জনগণের একটা অংশ যেখানে ভারতের বিরোধিতা করতে ব্যাস্ত। ওই দেশের তদারকি সরকারের অভ্যন্তরেও যেখানে ভারত বিদ্বেষী কয়েকজন উপদেষ্টা আছেন। সেখানে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আকুতি ছিল বেশ চোখে পড়ার মতো। আর তাৎপর্যপূর্ণভাবে লুকোচাপা করে তিনি এই আগ্রহ প্রকাশ করেননি। রীতিমতো ঘোষণা করে তাঁর সরকার জানিয়েছিল নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী মুহাম্মদ ইউনূস। একবার নয়, বারংবার। কিন্তু ভারত কোনও ভাবেই সাড়া দিচ্ছিলো না সেই প্রস্তাবে। কিন্তু শেষ পর্যন্ত নরেন্দ্র মোদি রাজি হলেন, বহু প্রতিক্ষিত বৈঠকটিও হল থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে।

যদিও এই বৈঠক ঘিরে পরস্পর বিরোধী দাবি পরিস্থিতি আরও ঘোরালো করে তুলেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যঙ্ককে বিমসটেকের সম্মেলনের ফাঁকে শুক্রবার মুহাম্মদ ইউনূসের সঙ্গে আচমকাই বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠক কোনওভাবেই পূর্ব নির্ধারিত ছিল না। কারণ, ভারতের বিদেশমন্ত্রকের জারি করা প্রধানমন্ত্রীর সফরসূচিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা উল্লেথ ছিল না। এমনকি বাংলাদেশের তরফেও দাবি করা হয়েছিল, তাঁরা প্রস্তাব দিয়েছে, ভারত কোনও জবাব দেয়নি। তবে তাঁরা আশাবাদী বলেই দাবি করেছিলেন। এবার প্রশ্ন হল, বাংলাদেশের জোরাজুরিতে যদিও বা এই বৈঠক হল, তাতে কার কতটা লাভ হল?

বাংলাদেশের সংবাদমাধ্যম এবং সে দেশের প্রেস সচিব অবশ্য দাবি করছে এই বৈঠক যথেষ্টই ফলপ্রসু। তাঁদের আরও দাবি, প্রথম বৈঠকেই মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীর কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন, তিস্তা, গঙ্গার ন্যয্য জলবন্টন চুক্তি দাবি করেছেন। অর্থাৎ, গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময় থেকে আট মাস পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এই প্রথম সাক্ষাতেই ছক্কা মেরেছেন মুহাম্মদ ইউনূস। অন্যদিকে ভারতের বিদেশসচিবের সাংবাদিক সম্মেলনে ঠিক পাল্টা দাবি শোনা গেল। শেখ হাসিনার প্রসঙ্গ উঠতেই ভারতের বিদেশসচিব বললেন, প্রসঙ্গ উঠেছিল দ্বিপাক্ষিক বৈঠকে, তবে তা বলার মতো কিছু নেই। অন্যদিকে তাঁর দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বেশ কয়েকটি বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন। সেই সঙ্গে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ভারতের এই উদ্বেগ মেটাতে উদ্যোগী হবে। বিশেষ করে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ এবং তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি নিয়ে সরব হন নরেন্দ্র মোদি। পাশাপাশি, তিনি দুই দেশের জনগণের স্বার্থভিত্তিক সুসম্পর্ক চেয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে, শীর্ষ বৈঠকের শেষে দুই দেশের তরফে দেওয়া বিবৃতিতে যথেষ্টই ফারাক রয়েছে। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল কোনও যৌথ বিবৃতি জারি করা হয়নি।

এবার আসা যাক, মোদ্দা কথায়। জানা গিয়েছে শেষ মুহূর্তে ঠিক হওয়া এই বৈঠক হয়েছে মাত্র ৪০ মিনিটের। জানা যাচ্ছে এর মধ্যে মুহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ ছিল মাত্র ১২ মিনিট। আর নরেন্দ্র মোদি খুব কম কথা বলেছেন। বৈঠকে ভারতের তরফে বক্তব্য রেখেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফলে বোঝাই যাচ্ছে, ভারত এই বৈঠককে ঠিক কি মর্যাদা দিয়েছে। এবার আসি নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টের বিষয়ে। সেখানে তিনি লিখেছেন, ভারত বাংলাদেশের সাথে গঠনমূলক এবং জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। পাশাপাশি তিনি লিখেছেন, অবৈধ সীমান্ত অতিক্রম রোধে ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি। কূটনৈতিক মহলের ব্যাখ্যা, ভারতের প্রধানমন্ত্রী ওই ফেসবুক পোস্টে পরিস্কার বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশে এই মুহূর্তে শান্তি নেই, স্থিতিশীলতা নেই এবং অন্তর্ভূক্তিমূলক গণতন্ত্র নেই। তাই ভারত এই বিষয়ে উদ্বিগ্ন।

আসলে এক ঢিলে দুটি পাখি মেরেছেন নরেন্দ্র মোদি। প্রথমত, বৈঠকে বসতে রাজি হয়ে নরেন্দ্র মোদি গোটা বিশ্বকে বার্তা দিলেন যে ভারত সবসময় সুসম্পর্ক বজায় রাখতে চায়। অন্যদিকে নিজে কম কথা বলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় ভারতের বিদেশমন্ত্রীকে এগিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ভারত আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একদমই পাত্তা দিতে নারাজ। না হলে এই শীর্ষ বৈঠকে কেন বিদেশমন্ত্রী কথা বলবেন? আর মাত্র ৪০ মিনিট সময়ে কিভাবে একটা দ্বিপাক্ষিক বৈঠক সুসম্পন্ন হয়? যেখানে বাংলাদেশ দাবি করেছে স্বার্থ সম্বলিত সবগুলি বিষয়েই আলোচনা হয়েছে। এত কম সময়ে এত বিষয়ে আলোচনা কি আদৌ সম্ভব? এমনটাই প্রশ্ন উঠছে কূটনৈতিক মহলে। আবার, বাংলাদেশ প্রসঙ্গ তুললেও শেখ হাসিনার প্রত্যর্পন নিয়ে যে সেভাবে আলোচনার অবকাশই দেয়নি ভারত, সেটাও এখন পরিস্কার। ফলে বাংলাদেশ যতই লম্ফঝম্ফ করুক না কেন, আসলে এই বৈঠকে ভারত চেয়েছিল সরাসরি বাংলাদেশকে একটা কড়া বার্তা দিতে। যা নরেন্দ্র মোদির সফল কূটনৈতিক একটা চাল।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ইউনূস-মোদির বৈঠকে না থেকেও কেন্দ্রবিন্দুতেই হয়ে রয়ে গেলেন মুজিবকন্যা

Next Post

আবারও বিদেশ সফরে সেনাপ্রধান। ১২ই এপ্রিলের মধ্যে ভয়ঙ্কর কিছু ঘটাবে সেনাবাহিনী!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
38
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
46
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
28
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
21
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
33
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
54
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
আবারও বিদেশ সফরে সেনাপ্রধান। ১২ই এপ্রিলের মধ্যে ভয়ঙ্কর কিছু ঘটাবে সেনাবাহিনী!

আবারও বিদেশ সফরে সেনাপ্রধান। ১২ই এপ্রিলের মধ্যে ভয়ঙ্কর কিছু ঘটাবে সেনাবাহিনী!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি