• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জেনারেল ওয়াকারের “ডবল গেম” হাসিনা-ডোভালের বৈঠকের পরই বড় প্রত্যাঘাত ভারতের?

জেনারেল ওয়াকারের “ডবল গেম” হাসিনা-ডোভালের বৈঠকের পরই বড় প্রত্যাঘাত ভারতের?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
36
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। যদিও মাত্র ৪০ মিনিটের ওই বৈঠককে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলাই শ্রেয় বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু এই বৈঠকের পর যখন বাংলাদেশ দাবি করছিল এবার সম্পর্কের শীতলতা কমবে, ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি হয়েছে, ঠিক তার পরই দেখা গেল ভারতের হিট ব্যাক। ৮ এপ্রিল রাতে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এক বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে ভারত সরকার বাংলাদেশকে ২০২০ সালের জুন মাসে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল। এবার থেকে শুধুমাত্র নেপাল ও ভূটান ছাড়া বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনও দেশে বাণিজ্য করতে পারবে না।

ADVERTISEMENT

এতে যে জোরদার ধাক্কা খাবে বাংলাদেশের বাণিজ্য এ কথা স্বীকার করে নিচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু আচমকা কেন ভারত সরকার এমন একটা সিদ্ধান্ত নিল? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল কূটনৈতিক ও অর্থনৈতিক মহলে। পরে যা জানা যাচ্ছে তা হল, এই সিদ্ধান্ত আসে গত ৬ এপ্রিল রাতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের একটি বৈঠকের পরই। বিশেষ সূত্রের খবর, বিমসটেকের সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদি এবং মুহাম্মদ ইউনূসের মধ্যে যে পার্শ্ববৈঠক হয় সেটা নিয়ে শেখ হাসিনার সঙ্গে আলোচনা করতে যান অজিত ডোভাল। তাঁদের মধ্যে পরবর্তী পদক্ষেপ নিয়ে নানান আলোচনা হয়। কিন্তু হাসিনা চান না যে ভারত বলপ্রয়োগ বা সেনা অভিযান করুক বাংলাদেশে। তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে পরিস্কার জানিয়ে দেন, তিনি রক্তপাত একেবারেই চান না।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

যদি চাইতেন তাহলে তিনি গত বছরের ৪ অথবা ৫ আগস্টই তা করতে পারতেন। এভাবে দেশ থেকে তাঁকে পালিয়ে আসতে হতো না। এরপরই তিনি মুহাম্মদ ইউনূসকে চাপে ফেলতে ভারতকে কয়েকটি প্রস্তাব দেন। যার মধ্যে ছিল ২০২০ সালে তাঁরই আমলে ভারতের সঙ্গে করা এই ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের প্রস্তাব। এছাড়া বাংলাদেশের সঙ্গে থাকা আরও দুটি চুক্তি বাতিলের প্রস্তাব তিনি দিয়েছেন ভারতকে। যা ভারত সরকার আগামীদিনে কার্যকর করতে পারে বলেই জানা যাচ্ছে। এও জানা যাচ্ছে, ওই বিশেষ চুক্তিগুলি হয়েছিল ২০১৮ ও ২০২১ সালে। এই তিনটি চুক্তি যদি ভারত বাতিল করে তাহলে মুহাম্মদ ইউনূস প্রবল চাপে পড়বেন।

অন্যদিকে আরও একটি বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন। সেটা হল বাংলাদেশের সেনাপ্রধানের ডবল গেম। এই মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বর্তমানে রুশ সফরে আছেন। কিন্তু তাঁর অনুপস্থিতিতেই বাংলাদেশ সেনার পাঁচ উচ্চপদস্থ কর্তাকে গৃহবন্দি করা হয়েছে বলে জানা যাচ্ছে। গত বছরের জুলাই মাসে ছাত্র বিদ্রোহের সময় এই পাঁচ সেনা কর্তার ‘নেতিবাচক’ ভূমিকা ছিল বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। যদিও বাংলাদেশ সরকারের তরফ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে সর্বভারতীয় বেশ কয়েকটি মিডিয়া এই দাবি করছে। ভারতীয় গোয়েন্দা সূত্র অনুযায়ী, এই পাঁচ সেনাকর্তা আওয়ামী লীগ ঘনিষ্ট বলে পরিচিত এবং গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনাকে ভারতে পালাতে সাহায্য করেছিলেন। নবভারত টাইমসের রিপোর্টে দাবি করা হয়েছে, গৃহবন্দি থাকা এই পাঁচজন হলেন – ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাকারিয়া হুসেন, তিনি ইঞ্জিনিয়ারস ব্রিগেডের দায়িত্বে, ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, তিনি ইনফ্যান্ট্রি ব্রিগেডের দায়িত্বে।

জেনারেল হামিদ, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এডিসি ছিলেন। এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের কর্নেল আবদুল্লাহ আল-মোমেন, বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-র লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ রিদওয়ানুল ইসলাম এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মহম্মদ নোমান আল ফারুক। এমন মনে করা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে যে পাঁচজন সেনাকর্তা ওই বিশেষ বিমানে ভারতে এসেছিলেন, এরা তাঁরাই। ফলে এতদিন পর কেন তাঁদের গৃহবন্দি করা হল সেটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। একটি অংশের দাবি, জেনারেল ওয়াকার-উজ-জামান পুরো বিষয়টি জানেন। এবং তিনি পরিস্থিতির দিকে নজর ঘোরাতেই রাশিয়া সফর করছেন। তিনি শনিবার দেশে ফিরলেই এই পাঁচজনকে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে বলে জানা যাচ্ছে। এটা যদি সত্যি হয় তাহলে কার্যত ডবল গেম খেলছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। যা ভারতের কাছে অত্যন্ত বিপজ্জনক। ফলে আগামীদিনে কি হয় সেটা দেখার জন্যই অপেক্ষা করছেন ওয়াকিবহাল মহল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

চিকিৎসক থেকে শিক্ষক, আন্দোলনের ভাষা এক দিদিমনির পুলিশের কি ফুলে এলার্জি?

Next Post

পানিয় জলের দাবীতে বিক্ষোভে মহিলারা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
40
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
40
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
37
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
48
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
29
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
22
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
18
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
18
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
34
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
58
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
পানিয় জলের দাবীতে বিক্ষোভে মহিলারা

পানিয় জলের দাবীতে বিক্ষোভে মহিলারা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি