• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ধুলোয় মিশেছে জঙ্গিঘাঁটি, মধ্যরাতের আকাশে আগুনের গোলা পাকিস্তানকে রাত দুটোয় সূর্যোদয় দেখালো “অপারেশন সিঁদুর”

ধুলোয় মিশেছে জঙ্গিঘাঁটি, মধ্যরাতের আকাশে আগুনের গোলা পাকিস্তানকে রাত দুটোয় সূর্যোদয় দেখালো “অপারেশন সিঁদুর”

Raja Majumder by Raja Majumder
12 months ago
in Top Story, আন্তর্জাতিক, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
43
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

পহেলগাঁও সন্ত্রাসী হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানের মাটিতে বড়সড় হামলা চালাল ভারত। সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার পোশাকি নাম “অপারেশন সিঁদুর”। নয়া দিল্লি আগেই ঘোষণা করেছিল পহেলগাঁওয়ের ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাব ভারত নিজের পছন্দের সময়ে, নিজের পছন্দের জায়গায় দেবে। অবশেষে এল সেই সময়, মঙ্গলবার মধ্যরাতে পাকভূমে বড়সড় হামলা চালাল ভারতীয় বিমানবাহিনী। রাত একটার পর একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল পাকিস্তানের একাধিক জায়গায়। ভেঙে গুড়িয়ে দেওয়া হল একাধিক জঙ্গিঘাঁটি। বুধবার সকালে ভারতের বিদেশসচিব এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, পহেলগাঁওয়ে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার প্রতি “পরিমিত এবং আনুপাতিক” প্রতিক্রিয়া ছিল এই আপারেশন সিঁদুর।

ADVERTISEMENT

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পহেলগাঁও হামলার পর থেকে একাধিকবার বলেছেন ভারত এর যথাযত জবাব দেবে। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিরা এবং তাঁদের পিছনে থাকা মাস্টারমাইন্ডরা কল্পনাতীত সাজা পাবে। সেই সঙ্গে তিনি ভারতীয় সেনাবাহিনীকে পুরোপুরি স্বাধীনতা দিয়েছিলেন পাকিস্তানের মাটিতে জঙ্গিঘাঁটি ধ্বংস করার বিষয়ে। ভারতের এই মনোভাবে পাকিস্তানের পা কেঁপে গিয়েছিল। কখনও তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছে, তো কখনও ইউরোপীয় দেশগুলির কাছে গিয়েছে। আবার রাষ্ট্রসংঘ ও নিরাপত্তা পরিষদের কাছেও বিচার চাইতে গিয়েছিল পাকিস্তান। কিন্তু কোনও জায়গা থেকেই পাশে থাকার বার্তা পায়নি ইসলামাবাদ। একমাত্র তুরস্ক সরাসরি তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিল। আর চিন তাঁদের পাশে থাকার বার্তা দেয় কিছুটা ঘুরিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোক বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন, প্রত্যেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ খতম করার বার্তা দিয়েছিল। তখনই দেওয়াল লিখন পড়ে নিয়েছিল শাহবাজ সরীফের প্রশাসন। তাই পাক তথ্যমন্ত্রী রাত দুটোর সময় সাংবাদিক বৈঠক করে বলেছিলেন ভারত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে বলে তিনি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছেন। তবে ৩৬ ঘণ্টার কিছুটা বেশি সময় লাগলো ভারতের। মঙ্গলবার রাতে পাক নাগরিকরা ঘুম চোখে দিওয়ালী দেখলেন। মধ্যরাতেই আকাশের রঙ উজ্জ্বল লাল হয়ে উঠল ক্ষণে ক্ষণে। রাত ১টা ৫ মিনিট থএকে রাত ১টা ৩০ মিনিট, মাত্র ২৫ মিনিটের অপারেশন। তাতেই গুঁড়িয়ে গেল ৯টি জঙ্গিঘাঁটি। এরমধ্যে একটি আবার ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার ভিতরে, বাওয়ালপুর এলাকায়। মার্কাজ সুভানাল্লাহ, যা জয়েশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জঙ্গিঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। যেমন, মার্কাজ তইবা মুরিদকে ক্যাম্প। পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৮ থেকে ২৫ কিলোমিটার ভিতরে। এই জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রেই প্রশিক্ষণ নিয়েছিল ডেভিড হেডলি বা আজমল কাসভের মতো মুম্বই হামলার জঙ্গিরা। আবার পাকিস্তানের শিয়ালকোটে অবস্থিত মেহমুনা জোয়া ক্যাম্প। এটিও পাকিস্তানের মাটিতে, সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার ভিতরে। জানা যায়, পাঠানকোট হামলার ছক এই ঘাঁটি থেকেই করা হয়েছিল। মঙ্গলবার রাতে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমার প্রায় ১০০ কিমি ভিতরে ঢুকে হামলা চালিয়ে এল। অথচ টেরই পেল না পাকিস্তান সেনা। কলকাতা থেকে এই দূরত্ব বিচার করলে হবে বর্ধমান শহর।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ইতিমধ্যেই পাকিস্তান থেকে একের পর এক ধ্বংসের ছবি ও ভিডিও সামনে আসছে। কয়েক ঘণ্টা আগেও যে ইমারত ও মসজিদে লস্কর বা জৈশের মতো জঙ্গি সংগঠন জঙ্গিদের প্রশিক্ষণ দিত, এখন সেখানে শুধুই ধ্বংসের ছবি। ইমারতগুলির ছত্রে ছত্রে বিস্ফোরণের চিত্র। দেওয়াল ও মেঝেতে বড় বড় গর্ত। কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে যে ধরণের আগুনের গোলা রাতের আকাশ চিঁড়ে নেমে এসেছিল তাতে ভারী মাত্রার বিস্ফোরক ব্যবহার করা হয়েছে সেটা পরিস্কার। বুধবার সকালে যে চিত্র এল, তাতে সেটা আরও ভালোভাবে প্রমান হল। নরেন্দ্র মোদি, পহেলগাঁও হামলার পর যা দাবি করেছিলেন, তা তিনি করে দেখালেন। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, এটা ছিল ভারতের প্রথম আঘাত, আরও কয়েকটি আঘাতের জন্য পাকিস্তানকে প্রস্তুত থাকতে হবে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

পহেলগাঁওয়ের প্রত্যাঘাতে মমতা লিখলেন “জয় হিন্দ” অপারেশন সিঁদুরে বাহবা দিলেন সেনাকে, মোদিকে নয়

Next Post

চরম মতবিরোধ, বিভক্ত সেনাবাহিনী! রহস্যে ঘেরা সেনাপ্রধান যা চান জেনারেল ওয়াকার…..

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
চরম মতবিরোধ, বিভক্ত সেনাবাহিনী! রহস্যে ঘেরা সেনাপ্রধান যা চান জেনারেল ওয়াকার…..

চরম মতবিরোধ, বিভক্ত সেনাবাহিনী! রহস্যে ঘেরা সেনাপ্রধান যা চান জেনারেল ওয়াকার.....

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি