সরকারিভাবে বিবৃতি না দিলেও যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, মানছে বিশ্ববাসী। চলছে প্রত্যাঘাত, পাল্টা প্রত্যাঘাত।
ভারতের একাধিক জায়গায় হামলা চালানোর ছক কষে ছিল পাকিস্তান। কিন্তু সবটাই নিমেষেই বানচাল করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। এমনকি ভেঙে গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তানের একাধিক মিসাইল, যুদ্ধাস্ত্রের আক্রমণকে নিষ্ক্রিয় করতে ভারত ব্যবহার করছে S 400 ডিফেন্স সিস্টেম। রাশিয়া থেকে পাওয়া এই S 400 ডিফেন্স সিস্টেম কি? কিভাবে কাজ করছে? পাকিস্তানকে প্রতিহত করতে কিভাবে কাজ করছে এই S 400? চলুন দেখে নেওয়া যাক।
মঙ্গলবার মধ্যরাতে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে লক্ষ্য করে ৯ টি জঙ্গি ঘাঁটি ভারত ধূলিসাৎ করে দিয়েছে ‘অপারেশন সিঁদুরে’র মাধ্যমে। সূত্রের খবর, এর জেরে মৃত্যু হয়েছে ৭০ জন জঙ্গি। এমনকি জঙ্গি নেতা মাসুদ আজহার এর পরিবারের ১০ জন সদস্যের মৃত্যু হয়েছে। তার সঙ্গে মাসুদের ৪ সহযোগীরও মৃত্যু হয়েছে বলে খবর। এই পাল্টা প্রত্যাঘাতে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া গেছে বলে মনে করে বিশেষজ্ঞরা। তবে চুপ নেই পাকিস্তান। বৃহস্পতিবার রাতে আবারো তারা হামলা চালানোর চেষ্টা করে ভারতের ১৫ টি শহরে। যেমন শ্রীনগর, জম্মু, পাঠানকোট, জলন্ধর, লুধিয়ানা, অমৃতসর, চন্ডিগড়, ভুজ…এই সমস্ত এলাকায় ক্ষেপণাস্ত্র ছোড়ে পাকিস্তান। তারা সাধারণত ড্রোন এবং মিসাইল এর মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করে ভারতের এই শহরগুলির ওপর। আগে থেকেই খবর পেয়ে তৎপর হয় ভারতীয় সেনা। পাকিস্তানের ছক এর নিষ্ক্রিয় করতে মূলত কাজে লাগানো হয় S400 ডিফেন্স সিস্টেমকে। যার নামকরণ হয়েছে সুদর্শন চক্র। মূলত ভারতের UAS গ্রিড এবং S400 ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হচ্ছে।
কি এই S400 ডিফেন্স সিস্টেম বা সুদর্শন চক্র?
জানা যাচ্ছে, এই সিস্টেমটি রাশিয়া তৈরি। যেটি আধুনিকতম আন্টি মিসাইল এয়ার সিস্টেম। যেটা ভারতের নামকরণ করা হয়েছে সুদর্শন চক্র বলে। নিরাপত্তার দিকে বিশ্বের প্রথম সারির সিস্টেম সুদর্শন চক্র। জানা যায়, ৬০০ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে পারে। শুধু তাই নয়, ৪০০ কিলোমিটার দূর থেকে যে কোন ক্ষেপণাস্ত্র কে নিষ্ক্রিয় করতে সক্ষম এটি। সূত্রের খবর, এখনো পর্যন্ত ভারত চারটি জায়গাতে এই সুদর্শন চক্র মোতায়ন করে রেখেছে। ভারত পাকিস্তান সংঘাতের আবহে সবথেকে বেশি স্পর্শকাতর এলাকা হয়ে উঠেছে জম্মু-কাশ্মীর পাঞ্জাব এবং পাঠানকোট। এছাড়াও স্পর্শকাতর তালিকায় রয়েছে গুজরাট এবং রাজস্থান। মূলত এই চারটি জায়গাতে মোতায়েন করা হয়েছে। এমনকি জানা যায়, তিন বছর ধরে চলা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার এই সিস্টেম নিজের জাত চিনিয়েছে।
এখনও পর্যন্ত S400 এর ভূমিকা…
পাকিস্তানের ৮টি মিসাইল ও ৩টি ড্রোন, ভারতে হামলা চালানোর চেষ্টা করে। জম্মু, উধমপুর, রাজস্থানের জয়সলমীর – সহ মোট ১৫টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই আক্রমণ চালানোর চেষ্টা চালায় পাকিস্তান। তখনই ভারত S400 ডিফেন্স সিস্টেমকে কাজে লাগায়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি,
পাকিস্তানের মিসাইল ও ড্রোনগুলিকে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারতের কোনও সামরিক বা বেসামরিক ঘাঁটিতে ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায়নি। তবে পাকিস্তানের আক্রমণ কে নিকেশ করেই ক্ষ্যান্ত থাকেনি ভারতের বায়ু সেনা। পাল্টা প্রত্যাঘাতে লাহোরে অবস্থিত একটি এয়ার ডিফেন্স র্যাডার সিস্টেম ধ্বংস করে দেয়। সূত্রে জানা যাচ্ছে, পাকিস্তানের HQ-9 মিসাইল ডিফেন্স সিস্টেম ইউনিট, যেটি চিনের তৈরি করা, সেটিও ধ্বংস করে দিয়েছে ভারত। আর এর জন্য ব্যবহার করা হয়েছে ইজরায়েল নির্মিত হারপ ড্রোন।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের অস্ত্র ভান্ডারে যেরকম যোদ্ধা অস্ত্র যুদ্ধ জাহাজ মিসাইল ড্রোন রয়েছে, তাতে পাকিস্তানের নাস্তানাবুদ হওয়া ছাড়া আর কোনও উপায় নেই!












Discussion about this post