• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বেইমানি রক্তে প্রমাণ দিয়েছে পাকিস্তান। সংঘর্ষ বিরতি লঙ্ঘনের কড়া জবাব দেবে ভারত। মোদির বৈঠকে বড় সিদ্ধান্ত

বেইমানি রক্তে প্রমাণ দিয়েছে পাকিস্তান। সংঘর্ষ বিরতি লঙ্ঘনের কড়া জবাব দেবে ভারত। মোদির বৈঠকে বড় সিদ্ধান্ত

Sumana Sarkar by Sumana Sarkar
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়েছিল। কিন্তু তার তিন ঘন্টা পরই পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছিল ভারত। সংঘর্ষ বিরতির পর এই প্রথম ভারত পাকিস্তান বৈঠকে বসতে চলেছে। তবে সেটি ডিজিএমও এর পর্যায়ে। এই বৈঠক থেকে কি কি উঠে আসতে পারে, তার একটি আভাস আগেই পাওয়া গিয়েছিল পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফর মন্তব্য থেকে। যার মধ্যে নাকি থাকতে চলেছে কাশ্মীর সমস্যাও।

ADVERTISEMENT

পাকিস্তান কি কোনও দিন শোধরাবে না? ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষবিরতির জন্য প্রতিশ্রুতি বদ্ধ হলেও, মাত্র তিন ঘণ্টায় তা লঙ্ঘন! আসলে জঙ্গীস্থান পাকিস্তান মানচিত্রে যতদিন থাকবে, ততদিন তাদের এই চরিত্র অব্যাহত থাকবে। তবে তার যোগ্য জবাব দিচ্ছে ভারত। শনিবার আচমকা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের সংঘর্ষ বিরতির পোস্ট করেন। এমনকি ভারত ও পাকিস্তানকে অভিনন্দনও জানান তিনি। কিন্তু বাস্তবের মাটিতে দেখা গেল, পাকিস্তান রয়েছে পাকিস্তানেই। মাত্র তিন ঘণ্টার মধ্যে সীমান্ত থেকে গোলাগুলি চলতে থাকে পাকিস্তান থেকে। এমনকি ড্রোন হামলা চালানো হয়। যদিও ভারত চুপ থাকেনি। যোগ্য জবাব দিতে থাকে। এর মধ্যেই খবর ভারত পাকিস্তানের আলোচনায় বসার সম্ভাবনা। আর তার আগেই মেগা বৈঠক। ভারত পাকিস্তানের বৈঠকের আগেই ঘুঁটি সাজাতে শুরু করে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক। ফের তিন বাহিনীর সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদির। স্থল বায়ু নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। বৈঠকে CDS অনীল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। দুই দেশ আলোচনা বসার আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রণকৌশল, রণনীতি সাজানো হয়েছে বলে খবর। আর এর পরই দেখা গেল তিন বাহিনীর যৌথ সংবাদিক বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনার ডিজিএমও। অপারেশন সিঁদুর নিয়ে স্পষ্ট করে দেওয়া হল ভারতের মূল লক্ষ্য।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এর মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোঁয়াজা আসিফ জানান, মূলত তিনটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। সিন্ধু জলচুক্তি থেকে সন্ত্রাস দমন এবং কাশ্মীরের সমস্যার সমাধান। এদিকে ভারতের স্থল জল বায়ু সেনার যৌথভাবে রবিবার একটি সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক বৈঠকের উপস্থিত ছিলেন ভারতের ডিজিএমও রাজিব ঘাইও। তার সঙ্গেই বৈঠক পাকিস্তানের ডিজিএমও’র। এই সাংবাদিক বৈঠক থেকে কি কি ভারতের তরফে পাকিস্তানের সঙ্গে আলোচনায় উঠে আসতে পারে, তা স্পষ্ট করা হয়নি। তবে এদিন ভারতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, অপারেশন সিঁদুরের মূল লক্ষ্য জঙ্গি ঘাঁটি নষ্ট করা। আর সেটা করে দেখিয়েছে ভারত। সেই অপারেশন এখনো চলছে। যদি পাকিস্তান হামলা চালায়, সন্ত্রাস সৃষ্টি চেষ্টা করে, তবে বারবার ভারত দমন করবে। এমনকি ভারতের সেনার ডিজিএমও এর তরফে জানানো হয়, শনিবার সংঘর্ষ বিরতি পাকিস্তান লংঘন করেছে। আর সেটি হট লাইনে জানানো হয়েছে পাকিস্তানের ডিজিএমওর কাছে। জানানো হয়, প্রায় ৩০ থেকে ৩৫ জন পাক সেনার মৃত্যু হয়েছে। ৮ এবং ৯ মে পাকিস্তানের মূল লক্ষ্য ছিল ভারতের সামরিক ঘাঁটি নষ্ট করা। যেটা বেশিরভাগই ব্যর্থ হয়েছে। পাকিস্তানের বেশকিছু বিমান গুলি করে নামানো গিয়েছে। এমনকি এটাও জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের সাধারণ মানুষ এবং সেখানকার সেনার সঙ্গে এই লড়াই নয়। এই লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের। সন্ত্রাসের নিধন চেয়েছে ভারত। তার পরিকল্পনার ছকা হয়েছিল এবং বাস্তবায়িত করা গেছে। কিন্তু পাকিস্তান হামলা চালালে তার কড়া প্রত্যাঘাত করতে হয়েছে ভারতকে।

উল্লেখ্য, ভারতের প্রত্যাঘাতে কাত হয়েছে পাকিস্তান। পাকিস্তানের আগ্রাসী সন্ত্রাস দমনে ভারত এই ভাবে ঝাঁপাবে, ইসলামাবাদের কাছে ছিল কল্পনাতীত। যদিও ভারতের সামরিক শক্তি সম্পর্কে জ্ঞাত ছিল শাহাবাজ শরীফের দেশ। তবে তাদের একের পর এক যুদ্ধবিমান, মিসাইল, যুদ্ধাস্ত্র এক নিমেষে পর্যুদস্ত করে দিয়েছে ভারতীয় ব্রহ্মাস্ত্রগুলি। যেগুলির কাছে ধোপে টেকেনি চীন আমেরিকা থেকে পাওয়া কোনও অস্ত্রই। নাস্তানাবুদ হয়েই একাধিক পন্থা অবলম্বন করছে। তবে ভারত একেবারে স্পষ্ট করে দিয়েছে, সন্ত্রাসবাদ দমনে ভারতের অবস্থান ঠিক কি।

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

ভারত-পাক যুদ্ধের আবহেই বড় ঘোষণা বাংলাদেশে ইউনূসকে সরিয়ে ক্ষমতার দায়িত্ব নেবেন সেনাপ্রধান

Next Post

হঠাৎ পাকিস্তানের বিজয় উৎসব! যুদ্ধের অ্যাকশন চালিয়ে যাচ্ছে ভারত। কি এমন ঘটল পাক প্রধানমন্ত্রীর!

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
1
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
0
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
2
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
3
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হঠাৎ পাকিস্তানের বিজয় উৎসব! যুদ্ধের অ্যাকশন চালিয়ে যাচ্ছে ভারত। কি এমন ঘটল পাক প্রধানমন্ত্রীর!

হঠাৎ পাকিস্তানের বিজয় উৎসব! যুদ্ধের অ্যাকশন চালিয়ে যাচ্ছে ভারত। কি এমন ঘটল পাক প্রধানমন্ত্রীর!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি