সুপ্রিম নির্দেশে এসএসসি ২০১৬ সালের প্রায় ২৬০০০ শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। আর তাতেই তোলপাড় গোটা রাজ্য। ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরা মরিয়া তাদের চাকরি ফেরত নেওয়াকে কেন্দ্র করে। এইবার চাকরি হারা শিক্ষকদের ৭০ থেকে ৮০ জনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই চাকরি তে যোগ দিতে পারেননি। চাকরিতে ফেরার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দারস্থ হয়েছিলেন তারা। যদিও তাদের প্রথমে ঢুকতে দেওয়া হয়নি। কালীঘাট থানায় বসিয়ে রাখা হয়। ভিড় নিয়ন্ত্রণের জন্য আটকানোর চেষ্টা করে পুলিশ। শোনা যায়, ৫ জন প্রতিনিধি দলের সঙ্গে প্রশাসনিক কর্তারা কথা বলেন। তারপরই প্রতিবাদী চাকরিহারা শিক্ষকরা নিজেদের দাবিগুলি লিখে জমা দেন। তবে মুখ্যমন্ত্রী সঙ্গে তাদের দেখা হয়নি বলেই দাবি চাকরিহারা শিক্ষকদের। কি বলছেন তারা শুনুন
তারা জানাচ্ছেন, উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রত্যেকেই চাকরিতে যোগ দিয়েছেন। কিন্তু এই তথ্য একেবারে ভুল। আইনি জটিলতা রয়েছে। সেই কারণেই তারা চাকরিতে ফিরতে পারেননি। অনেকের বেতনও বন্ধ রয়েছে। তাই তারা গত শুনানিতে চাকরিতে যোগ দেওয়ার আর্জি জানিয়ে আদালতে দারস্থ হয়েছিলেন তারা। কিন্তু আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, চাকরি ফেরানোর একটি আর একমাত্র কর্তৃপক্ষের রয়েছে। তাই তারা এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন নিয়ে হাজির হয়েছেন।
এখন দেখার, চাকরিহারা শিক্ষকদের আবেদন আদেও মঞ্জুর করেন কিনা কিংবা আশ্বাস দেন কিনা মুখ্যমন্ত্রী সেটাই দেখার।












Discussion about this post