• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বিপদে পড়ে এবার হাসিনা ও আওয়ামী লীগের দ্বারস্থ মুহাম্মদ ইউনূস!

বিপদে পড়ে এবার হাসিনা ও আওয়ামী লীগের দ্বারস্থ মুহাম্মদ ইউনূস!

Raja Majumder by Raja Majumder
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের রাজপথে নেমেছে সেনাবাহিনী। ঢাকা-সহ বাংলাদেশের একাধিক জায়গায় সেনা বাহিনীর ট্যাঙ্ক ও সাঁজোয়া গাড়ি রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করেছে। কিন্তু কেন হঠাৎ সেনাবাহিনী এভাবে রাস্তায় নামলো? আসলে বিগত কয়েকমাসে বাংলাদেশে বার বার নির্বাচনের দাবি উঠেছে। দ্রুত নির্বাচনের দাবিতে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। যার মধ্যে অন্যতম বিএনপি। এবার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ডেডলাইন দিয়ে দিল বাংলাদেশের সেনাবাহিনীও। ফলে প্রবল চাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। নিজের ক্ষমতা ধরে রাখতে হলে তাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় বসে থাকতে হবে, নতুবা দেশের রাষ্ট্রপতি হয়ে আরও পাঁচ বছর ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। কিন্তু ভয় একটাই, আওয়ামী লীগের পুনরায় উত্থান এবং বিদেশ ও দেশের মধ্যে ক্রমাগত নির্বাচনের জন্য চাপ সৃষ্টি মুহাম্মদ ইউনূসকে বিচলিত করেছে। এই পরিস্থিতিতে তিনি পদত্যাগের নাটক করে একটা চেষ্টা করেছিলেন দেশের ভিতরের হাওয়া বোঝার জন্য। কিন্তু তারপর বিএনপি নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি বুঝে যান, তাঁর পাশে বিএনপি নেই। ফলে তিনি এবার আওয়ামী লীগকেই ঢাল করে নতুন চাল দিলেন। রবিবার বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঢাকায় নিজ সরকারি বাসভবনে বৈঠকে বসেছিলেন মুহাম্মদ ইউনূস। সেই রাতেই বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিক সম্মেলনে ওই বৈঠকের নির্যাস তুলে ধরে বলেন, আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করার পরে সে দেশের ভেতরে ও বাইরে ‘যুদ্ধ পরিস্থিতি’ তৈরি হয়েছে। বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য এবং গোলামিতে ফেরত নিয়ে যাওয়ার জন্যই এ সব করা হচ্ছে।

বাংলাদেশের রাজনৈতিক মহলের মতে, বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমের বক্তব্যই অন্তবর্তীকালীন সরকারের বক্তব্য। ফলে তিনি যে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের জুজু দেখিয়ে যে মন্তব্য করেছেন সেটা হল ইউনূসের প্ল্যান বি। সর্বদল বৈঠকে সেটাই করতে চেয়েছেন ইউনূস। যাতে স্বৈরাচারি শক্তি বলে দেগে দেওয়া আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিষিদ্ধ করাই সেনাপ্রধানের রাগের কারণ, এটা বোঝানো যায়। কিন্তু তাতেও কি চিড়ে ভিজলো? সোমবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে দেওয়া এক ভাষণে দাবি করেন, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন করাতে হবে। তারেক রহমান কড়া ভাষায় জানিয়েছেন, দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান-অভিমান বা রাগ-বিরাগের কোনও সুযোগ নেই। ডিসেম্বরের মধ্যেই দেশের জাতীয় নির্বাচন করতে হবে।

তাৎপর্যপূর্ণভাবে সোমবার বাংলাদেশের সেনাবাহিনীও এক সাংবাদিক সম্মেলন করে। সোমবার সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা এবং মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম। এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, ‘যেভাবে কথা আসছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ রয়েছে, মিডিয়াতে বিষয়টি যেভাবে আসছে, এ রকম আসলেই কিছু হয়নি। আমরা একে অপরের সঙ্গে সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে কাজ করছি। এটা ভুলভাবে ব্যাঅখ্যাম করার কোনো সুযোগ নেই।

অন্যদিকে রাখাইন মানবিক করিডোর নিয়েও এদিন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ‘দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না।

ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। দেশ ও বিদেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মধ্যে দ্বন্দ্ব নিয়ে যে চর্চা চলছে সেটা কার্যত দায়মুক্ত হওয়ার চেষ্টা করল বাংলাদেশ সেনা। তবে এও মনে করা হচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে যে সেনাপ্রধানের চাপ রয়েছে, তা এখনও বহাল রেখেছে সেনাবাহিনী। কয়েকটি সূত্র বলছে, বাংলাদেশে সেনা অভ্যুত্থানের ভয় পাচ্ছেন মহম্মদ ইউনূস। তাই বারেবারে তিনি সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছিলেন। এও জানা যাচ্ছে, গত ৪৮ ঘণ্টায় তিনি ৭ বার সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু কোনও বারই সাড়া দেয়নি সেনাপ্রধান। অবশেষে সাংবাদিক সম্মেলন ডেকে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ সেনা। রাখাইন করিডোর নিয়ে যে তাঁরা এখনও তাঁদের সিদ্ধান্তে অনড় সেটাও বুঝিয়ে দিল। ফলে মুহাম্মদ ইউনূসের সামনে এখন বাঁচার পথ একমাত্র আওয়ামী লীগ এবং ভারত বিরোধিতার রাস্তা। তাই সর্বদলীয় বৈঠকের নামে কয়েকটি ছোটখাটো রাজনৈতিক দলকে সামনে এনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলে দিলেন আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করার পরে বাংলাদেশের ভিতরে এবং বাইরে ‘যুদ্ধ পরিস্থিতি’ তৈরি হয়েছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

‘BNP’ র ইতিহাসে কফিনের শেষ পেরেকটি দিলেন ইউনূস !

Next Post

সেনাপ্রধান বেঁধে দিলেন ৯০ দিনের টাইমলাইন। বাংলাদেশে এবার সেনার নিশানায় ইউনূস!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
52
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
সেনাপ্রধান বেঁধে দিলেন ৯০ দিনের টাইমলাইন। বাংলাদেশে এবার সেনার নিশানায় ইউনূস!

সেনাপ্রধান বেঁধে দিলেন ৯০ দিনের টাইমলাইন। বাংলাদেশে এবার সেনার নিশানায় ইউনূস!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি