• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইতিহাস মুছতে ২৩ হাজার কোটির খরচ বাংলাদেশের। দেশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন ইউনূস!

ইতিহাস মুছতে ২৩ হাজার কোটির খরচ বাংলাদেশের। দেশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন ইউনূস!

Sumana Sarkar by Sumana Sarkar
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই শোনা যাচ্ছিল, নতুন নোট ছাপা হবে। এর কারণ ইতিহাস মুছে ফেলা, অতীত মুছে ফেলার লক্ষ্য তদারকি সরকারের। শুধু তাই নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাকা থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্য সরকারের। যার জন্য খরচ হয়েছে ২৩ হাজার কোটি টাকা। বলছেন সেদেশের ওয়াকিবহাল মহল। কিন্তু এই মুহূর্তে দেশের যা অর্থনৈতিক পরিস্থিতি, এই অঙ্কটা বিপুল। দেশকে ধ্বংস করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইউনুস? সাধারণত বছরের দু বার টাকা ছাপানো হয়। কারণ বাংলাদেশের যে নোট গুলি রয়েছে, সেগুলির লাইফটাইম এক বছরও নয়। ছয় বা আট মাস। ফলে খারাপ হয়ে যাওয়া নোটগুলি বাংলাদেশ ব্যাংক তুলে নিয়ে তার পরিবর্তে নোট ছাপানো হয়। টাকা ছাড়তে বাৎসরিক ৫০০ কোটি টাকা খরচ হয়। কিন্তু এবারের বিষয়টি একেবারে আলাদা। কিন্তু এবারে সমস্ত নোটগুলিকে পরিবর্তন করা হয়েছে। কারণ ওই নোটগুলি দিয়ে বঙ্গবন্ধুর ছবি রয়েছে। আর সমস্ত নোট পাল্টে ফেলতে ২৩ হাজার কোটি টাকার মতো খরচ। বাংলদেশে ব্যাংকের সূত্র বলছে, একটি এক হাজার টাকার নোট ছাপতে লাগে ৫ টাকা। ৫০০ টাকার নোট ছাপতে লাগে ৪ টাকা ৭০ পয়সা। ২০০ টাকার ছাপতে লাগে ৩ টাকা ২০ পয়সা। ১০০ টাকার নোট ছাপতে লাগে ৪ টাকা। ৫০,২০,১০ টাকার নোট ছাপতে লাগে ১ টাকা ৫০ পয়সা। এবং ১ টাকা ২ টাকা নোট ছাপতে লাগে ১ টাকা ৪০ পয়সা। কিন্তু এগুলি প্রিন্টিং খরচ। কিন্তু এখন এগুলির নতুন করে ডিসাইন করা হয়েছে।

ADVERTISEMENT

ইতিমধ্যেই নতুন নকশার ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাঙ্ক। নোটগুলোর মধ্যে রয়েছে ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার নোট। এবং ৫ টাকা ও ২ টাকার নোট জারি করা হয়েছে। এই সমস্ত নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি নোটেই রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর। তবে কোনও নোটেই নেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি। তবে অনেকেই বলছেন, এটা খুব স্বাভাবিক একটি বিষয়। বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতিকে মুছে ফেলার জন্য সমস্ত ধরনের উদ্দ্যেগ নিয়েছে এই সরকার। তবে সবথেকে বেশি বিতর্ক ছড়িয়েছে ২০০ টাকার নোট নিয়ে। নতুন ২০০ টাকার ব্যাঙ্ক নোটের নকশা। তাতে এক পিঠে বাংলাদেশের একটি ম্যাপ ছাপা হয়েছে, যা মোটেই বর্তমান বাংলাদেশের ম্যাপ নয়। সেখানে রংপুর, সিলেট, চট্টগ্রাম রয়েছে ঠিকই। তারমধ্যে ওই দেশের কিছু অংশকে ভারতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে, ওই ম্যাপে যুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটা রাজ্য বা সেভেন সিস্টার্সকে। এছাড়াও আসল বাংলাদেশের ম্যাপ রংপুর অনেকটা বড় অংশ জুড়ে রয়েছে। কিন্তু নোটে দেখানো হয়েছে ছোট করে। এমনকি সিলেট ও চট্টগ্রামের ক্ষেত্রেও একই বিষয়। ম্যাপ অনুযায়ী সিলেটের উপরে রয়েছে ভারতের মেঘালয় এবং নিচ অংশে রয়েছে ভারতের ত্রিপুরা। তবে কি বাংলাদেশই নিজেদের কিছু অংশ ম্যাপের মাধ্যমে ভারতে ঢুকিয়ে দিল? এমনকি কিছু নোট জুলাই আন্দোলনের গ্রাফীতি তুলে ধরা হয়েছে। এমনকি টাকার মধ্যে মন্দিরের ছবি তুলে ধরা হয়েছে। কিন্তু এই সরকারের আমলে তো সংখ্যালঘুরা অত্যাচারিত। অন্তত অভিযোগ সেটাই ওঠে। তবে কি সেটা ঢাকতে এই উদ্যোগ? তবে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ভঙ্গুর। আর সেখানে শুধুমাত্র বঙ্গবন্ধুর ছবি মুছে ফেলার জন্য তেইশ হাজার কোটি টাকা ব্যয় করা কতটা বাঞ্ছনীয়, এই প্রশ্নটাই উঠছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

আওয়ামী লীগের ফয়সালা কি দিল্লিতেই হবে, নাকি ঢাকার রাজপথে? হাসিনাকে চেয়ে আবারও অভ্যুত্থানের পথে বাংলাদেশ

Next Post

ডিসেম্বরেই নির্বাচনের পক্ষে সব রাজনৈতিক দল, নির্বাচন পেছনের নয়া ফন্দি ইউনূসের!

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
33
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
45
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
32
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
54
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
19
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ডিসেম্বরেই নির্বাচনের পক্ষে সব রাজনৈতিক দল, নির্বাচন পেছনের নয়া ফন্দি ইউনূসের!

ডিসেম্বরেই নির্বাচনের পক্ষে সব রাজনৈতিক দল, নির্বাচন পেছনের নয়া ফন্দি ইউনূসের!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি